Indian Football Team: খালিদের হাতেই সুন্দর ভবিষ্যৎ? ৫৪ ধাপ এগিয়ে থাকা ওমানকে হারিয়ে কাফা নেশনস কাপে তৃতীয় ভারত

Published : Sep 08, 2025, 09:48 PM ISTUpdated : Sep 08, 2025, 10:50 PM IST
Indian Football Team

সংক্ষিপ্ত

Indian Football Team: কাফা নেশনস কাপে সোমবার, ওমানের বিরুদ্ধে তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে খেলতে নামে ব্লু-টাইগার্সরা। 

Indian Football Team: দুরন্ত লড়াই এবং রুদ্ধশ্বাস ম্যাচ শেষে জয় ছিনিয়ে নিল ভারত (ind vs oman football)। বলা ভালো, রীতিমতো লড়াকু ফুটবল খেলে ওমানের বিরুদ্ধে টাইব্রেকারে ম্যাচ জিতল ভারত (india national football team)। 

দুর্দান্ত লড়াই করে ভারত

কাফা নেশনস কাপে সোমবার, ওমানের বিরুদ্ধে তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে খেলতে নামে ব্লু-টাইগার্সরা। নিঃসন্দেহে দুর্দান্ত লড়াই করে ভারত। নির্ধারিত সময় পর্যন্ত, ম্যাচের ফলাফল ছিল ১-১। 

 

 

অনেকটা সময় পর্যন্ত, ভারত পিছিয়ে ছিল। কিন্তু খেলার ৮২ মিনিটে, ভারতের হয়ে সমতা ফেরান উদান্তা সিং। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও নিস্পত্তি না হওয়ায়, ম্যাচ চলে যায় টাইব্রেকারে। আর সেখানেই ৩-২ গোলে বাজিমাৎ করে ব্লু টাইগার্সরা। 

অপেক্ষা করছে সুন্দর ভবিষ্যৎ

আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, প্রথম টুর্নামেন্টে কোচিং করতে নেমেই ভারতকে সাফল্য এনে দিলেন দেশের ছেলে খালিদ জামিল। তাহলে কি তাঁর হাত ধরেই ভারতীয় ফুটবলের জন্য অপেক্ষা করছে সুন্দর ভবিষ্যৎ?

সবথেকে বড় বিষয়, ভারত এমন একটা দলকে হারাল, যারা ভারতের থেকে এগিয়ে চে ৫৪ ধাপ। হ্যাঁ, ফিফা র‍্যাঙ্কিং-এ ৫৪ ধাপ এগিয়ে থাকা ওমানকেই এবার হারালেন উদান্তা সিং, রাহুল ভেকে এবং গুরপ্রীত সিং সান্ধুরা।

বলা চলে, বহুদিন বাদে যেন সেই লড়াই দেখা গেল ভারতীয় ফুটবলারদের মধ্যে। আরও পরিষ্কারভাবে বলতে গেলে, জয়ের খিদে ছিল ছেলেদের মধ্যে। এই যে গোল খেয়েও পাল্টা আক্রমণ তুলে আনার মানসিকতা, সেটাই যেন দেখা গেল খালিদের দলের মধ্যে। 

 

 

ভারত তখন এগিয়ে ২-০ ব্যবধানে

আর ম্যাচ যখন ট্রাইব্রেকারে গেল, সেখানেও যেন চূড়ান্ত নাটকীয়তা। ভারতের হয়ে প্রথম শটটি নেন ছাংতে। গোল করলেন তিনি। কিন্তু মিস করল ওমান। এরপর দ্বিতীয় শটেও গোল পেল ভারত। সেই গোলটি করেন রাহুল ভেকে। এরপর আবার ওমানের শট মিস। ভারত তখন এগিয়ে ২-০ ব্যবধানে। 

কিন্তু তৃতীয় শটটি মিস করেন আনোয়ার আলি। তবে ওমান আবার গোল করে দেয় তৃতীয় শটে। এরপর ব্লু-টাইগার্সদের হয়ে গোল করেন জিতিন। ওমান আবার গোল করায় তখন ব্যবধান কমে দাঁড়ায়। কিন্তু উদান্তা সিং-এর শট বাইরে চলে যায়। 

তখন যেন কার্যত, ‘প্রেশার কুকার' সিচুয়েশন। টানটান উত্তেজনার মুহূর্তে, ত্রাতা হয়ে এলেন গুরপ্রীত সিং সান্ধু। ওমানের শেষ শটটি অসাধারণ ক্ষিপ্রতায় সেভ করলেন তিনি। এমনিতেই গোটা প্রতিযোগিতায় অসাধারণ গোলকিপিং উপহার দিয়েছেন। শেষপর্যন্ত, তাঁর হাত ধরেই নতুন ইতিহাস লিখল ভারত। কাফা নেশনস কাপে ব্রোঞ্জ জয় এবং নতুন স্বপ্নের শুরু?

টাইব্রেকারে ৩-২ ব্যবধানে ওমানকে হারিয়ে জয়ী ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

আল-হিলালে যোগ দিলেন, প্রাক্তন সতীর্থ রোনাল্ডোর বিরুদ্ধে লড়াই বেনজেমার
ISL 2026: আইএসএল কোথায় দেখা যাবে? ব্রডকাস্টিং রাইটস পেল নতুন সংস্থা, ম্যাচ সম্প্রচার হবে টিভি এবং অ্যাপে