লন্ডন থেকে ফিটনেস টেস্টের স্কোর পাঠিয়েছেন বিরাট কোহলি, জানালেন সুনীল ছেত্রী

Published : Sep 07, 2025, 04:13 PM ISTUpdated : Sep 07, 2025, 04:23 PM IST
Sunil Chhetri Virat Kohli

সংক্ষিপ্ত

Virat Kohli-Sunil Chhetri: ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো। এবার সে বিষয়ে এক বিশেষ তথ্য দিলেন সুনীল।

DID YOU KNOW ?
সবচেয়ে ফিট বিরাট
সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সাপোর্ট স্টাফ প্যাডি আপটন জানিয়েছেন, ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ফিট বিরাট কোহলি।

Virat Kohli Fitness Test Scores: লন্ডনে (London) ফিটনেস টেস্টে (Fitness Test) কেমন ফল করেছেন, তা সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) জানিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এক পডকাস্টে এমনই জানালেন সুনীল। তিনি জানিয়েছেন, 'কয়েকদিন আগে ও লন্ডনে এক ফিটনেস টেস্টের স্কোর আমাকে পাঠায়। ওর ফিটনেস দেখে আমি আসক্ত হয়ে পড়েছি। এই ধরনের মানুষজনকে চিনি বলে খুব ভালো লাগে। নিজের খারাপ দিনে যখন একটু আলস্য গ্রাস করে, তখন ওদের দেখে মনে হয়, চলো। যখন তুমি সেরা জায়গায় থাকো, তখন সবাই বিরাট কোহলি বা (ক্রিশ্চিয়ানো) রোনাল্ডো (Cristiano Ronaldo) হতে চায়। এই দু'জন নিজেদের যে জায়গায় রেখেছে, তা অবিশ্বাস্য।' সুনীল বুঝিয়ে দিয়েছেন, তিনি বিরাটের ফিটনেস রুটিন ও শৃঙ্খলা দেখে মুগ্ধ। একইসঙ্গে রোনাল্ডোর ফিটনেসেও মুগ্ধ সুনীল।

কোন ফিটনেস টেস্টের স্কোর জানিয়েছেন বিরাট?

সম্প্রতি জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ফিটনেস টেস্টের ব্যবস্থা করে বিসিসিআই (BCCI)। সবার জন্য বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI Centre of Excellence) ফিটনেস টেস্টের ব্যবস্থা করা হয়। তবে বিসিসিআই-এর অনুমতি নিয়ে লন্ডন থেকেই ফিটনেস টেস্ট দেন বিরাট। তিনি সম্ভবত সুনীলকে সেই ফিটনেস টেস্টেরই রিপোর্ট পাঠিয়েছেন। সুনীল অবশ্য নির্দিষ্টভাবে জানাননি কোন ফিটনেস টেস্টের স্কোর জানিয়েছেন বিরাট। তিনি লন্ডন থেকে ফিটনেস টেস্ট দেওয়ায় ভারতীয় ক্রিকেট মহলে বিতর্ক তৈরি হয়েছে। তবে সুনীল জানিয়েছেন, বিরাটের ফিটনেস নিয়ে কোনও সংশয় নেই।

অস্ট্রেলিয়া সফরে প্রত্যাবর্তনের জন্য তৈরি বিরাট

অক্টোবরে অস্ট্রেলিয়ায় ওডিআই, টি-২০ সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় দল। এই সফরে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন বিরাট। তিনি টি-২০ ফর্ম্যাটের পর টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন। ফলে এখন জাতীয় দলের হয়ে শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন বিরাট। তিনি ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ (2027 ICC Men's Cricket World Cup) পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলতে পারেন এই তারকা ব্যাটার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি
বিরাট কোহলি এখন শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন। তিনি টি-২০, টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন।
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

আল-হিলালে যোগ দিলেন, প্রাক্তন সতীর্থ রোনাল্ডোর বিরুদ্ধে লড়াই বেনজেমার
ISL 2026: আইএসএল কোথায় দেখা যাবে? ব্রডকাস্টিং রাইটস পেল নতুন সংস্থা, ম্যাচ সম্প্রচার হবে টিভি এবং অ্যাপে