ISL: মনবীর-শুভাশিস জুটিতেই হায়দ্রাবাদ বধ! ২-০ গোলে জিতে লিগ টেবিলে আরও উপরে মোহনবাগান

Published : Oct 31, 2024, 02:11 AM IST
Mohun Bagan

সংক্ষিপ্ত

একের পর এক আক্রমণ, দুরন্ত রক্ষণ এবং জমাটি মাঝমাঠ। আর এই সুবাদেই অ্যাওয়ে ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে রাজকীয় ফুটবলই খেলল সবুজ মেরুন ব্রিগেড।

একের পর এক আক্রমণ, দুরন্ত রক্ষণ এবং জমাটি মাঝমাঠ। আর এই সুবাদেই অ্যাওয়ে ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে রাজকীয় ফুটবলই খেলল সবুজ মেরুন ব্রিগেড। বুধবার, সন্ধ্যা গাচিবৌলি স্টেডিয়ামে মুখোমুখি হয় মোহনবাগান বনাম হায়দ্রাবাদ এফসি (Mohun Bagan vs Hyderabad FC)।

গোটা ম্যাচে মোহনবাগান কার্যত, দাপটের সঙ্গেই ফুটবল খেলেছে। স্বভাবতই, ২-০ গোলে জয়। এমনিতে অবশ্য হায়দ্রাবাদ লিগ টেবিলের অনেকটাই নিচের দিকে রয়েছে। মোহনবাগানের থেকে খাতায় কলমে অনেকটা পিছিয়ে তারা। তবে শেষ ম্যাচে মহামেডানের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্স দেখায় হায়দ্রাবাদ।

যেটা দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। এমনকি, মোহনবাগান কোচ জোসে মোলিনা (Jose Molina) সমীহ করেছিলেন মাঠে নামার আগে। কিন্তু এদিন অবশ্য খেলার মাঠে সেই সমীহের কোনও ছাপ দেখা গেল না। ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে তার ছেলেরা। আসতে থাকে একের পর এক সুযোগ।

সবুজ মেরুনের হয়ে ম্যাচের প্রথম গোলটি করেন মনবীর সিং (Manvir Singh)। খেলার ৩৭ মিনিটে, ডান প্রান্ত থেকে চোরাগতির দৌড়ে বক্সে ঢুকে দুর্দান্ত গোলটি করেন তিনি। এরপর আর প্রথমার্ধে কোনও গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল। এক্ষেত্রে স্টেওয়ার্টের অনবদ্য ফ্রি-কিক থেকে গোল করেন শুভাশিস বোস (Subhasish Bose)।

তবে বিপক্ষের ঘরের মাঠে দুই গোলের পরেও বেশ কয়েকটি সুযোগ এসেছিল মোহনবাগানের সামনে। কিন্তু শেষপর্যন্ত, আর গোল হয়নি। তবে গোটা ম্যাচে সবুজ মেরুন ব্রিগেড যে ফুটবল খেলল, তাতে অনেকটাই স্বস্তি বাড়বে মোলিনা এবং সমর্থকদের।

এই নিয়ে চলতি আইএসএল-এ (ISL 2024-25) টানা তিনটি জয় তুলে নিল বাগান শিবির। মহামেডান এবং ইস্টবেঙ্গল বধের পর, এবার নবাবের শহরে গিয়ে বাজিমাৎ মোহনবাগানের। এদিনের ম্যাচে সেইভাবে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারল না হায়দ্রাবাদ এফসি। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল সবুজ মেরুন শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Mohun Bagan Transfer Update: তিনি আসছেন মোহনবাগানে? এই ফুটবলারের দিকে তীক্ষ্ণ নজর সবুজ মেরুনের
World Cup Broadcast in India: ভারতে ফুটবল বিশ্বকাপ দেখাবে এই সংস্থা? ব্রডকাস্টারদের তরফে লঞ্চ নতুন চার চ্যানেল