তিনি ফিরছেন বাগান শিবিরে! সবুজ মেরুন ডিফেন্সকে চাঙ্গা করতে আসছেন এই বাঙালি

Published : Sep 02, 2024, 06:27 PM ISTUpdated : Sep 02, 2024, 06:28 PM IST
MOHUN BAGAN

সংক্ষিপ্ত

ঘরের ছেলে কি ঘরে ফিরছেন? জল্পনা একেবারে তুঙ্গে। শোনা যাচ্ছে, মোহনবাগানে (Mohun Bagan) ফিরতে পারেন প্রীতম কোটাল (Pritam Kotal)।

ঘরের ছেলে কি ঘরে ফিরছেন? জল্পনা একেবারে তুঙ্গে। শোনা যাচ্ছে, মোহনবাগানে (Mohun Bagan) ফিরতে পারেন প্রীতম কোটাল (Pritam Kotal)।

প্রসঙ্গত, গত মরশুমের ডুরান্ড কাপে (Durand Cup) জয় পেলেও এই বছর ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হারতে হয়েছে সবুজ মেরুন ব্রিগেডকে। তার উপর আবার কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) সুপার সিক্সেও পৌঁছতে পারেনি তারা।

তবে এবারও মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) সামনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। তাই ঘরের ছেলেকে দলে ফেরাতে চাইছেন সবুজ মেরুন কর্তারা।

সূত্রের খবর, প্রীতমের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে নিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। শোনা যাচ্ছে, সবুজ মেরুনে ফিরতে চলেছেন এই বাঙালি রাইট-ব্যাক। তবে সেটি সোয়্যাপ ডিলের ভিত্তিতে। কারণ, এইমুহূর্তে প্রীতম কেরালার ফুটবলার। একসময় মোহনবাগান এবং প্রীতম কোটাল কার্যত সমার্থক ছিলেন। কিন্তু পরবর্তীতে যোগ দেন আইএসএল-এর আরেক ক্লাব কেরালা ব্লাস্টার্সে (Kerala Blasters)।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, দীপক টাংরি এবং প্রীতমের মধ্যে এই সোয়্যাপ ডিলটি হতে পারে। অর্থাৎ, মোহনবাগানের তরফ থেকে কেরালা ব্লাস্টার্স পাবে দীপককে। আর কেরালার তরফ থেকে মোহনবাগান পাবে প্রীতমকে। ফলে, এই সোয়্যাপ ডিলের মাধ্যমে প্রীতম ফিরতে চলেছেন মোহনবাগানে বলেই জানা যাচ্ছে।

সবথেকে বড় বিষয়, প্রীতম একইসঙ্গে সেন্টার-ব্যাক এবং রাইট-ব্যাক, দুই পজিশনেই খেলতে পারদর্শী। তাছাড়া কলকাতা ময়দানে যথেষ্ট অভিজ্ঞ তিনি। ফলে, তাঁকে সই করানো মানে দলের শক্তি নিঃসন্দেহে অনেকটাই বৃদ্ধি পাবে।

এখনও পর্যন্ত আইএসএল-এর মঞ্চে ১৬২টি ম্যাচে মাঠে নেমেছেন প্রীতম। তাঁর ঝুলিতে রয়েছে ৪৮টি ক্লিনশিট, ৩৫৬টি ইন্টারসেপশন এবং ৬৭০টি রিকভারি। সেইসঙ্গে, ৭৬টি ব্লকিং, ৮টি অ্যাসিস্ট এবং ৪১৮টি ক্লিয়ারেন্স রয়েছে তাঁর নামের পাশে। শুধু তাই নয়, ৫৮টি গোলের সুযোগ তৈরি করার পাশাপাশি তিনি নিজেও করেছেন ৫টি গোল।

আর তাই এহেন একজন বাঙালি স্কিলফুল ফুটবলারকেই এবার ফের দলে ফেরাতে মরিয়া মোহনবাগান (Mohun Bagan)।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

East Bengal: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিল্লি জয়, আইএসএল-এ ছুটছে ইস্টবেঙ্গল
East Bengal: 'বাংলা ভাষার টানে থাকি লাল-হলুদ জুড়ে...' শ্রদ্ধা ইস্টবেঙ্গল সমর্থকদের