‘সবুজ মেরুন সমর্থকরা ভারতসেরা’ মোহনবাগানে সই করেই আপ্লুত গ্রেগ স্টেওয়ার্ট

Published : Jul 19, 2024, 04:23 PM ISTUpdated : Jul 19, 2024, 11:09 PM IST
Greg Stewart

সংক্ষিপ্ত

পিছিয়ে নেই মোহনবাগান। ঠিক যেদিন ইস্টবেঙ্গল ঘোষণা করল যে, চার বছরের চুক্তিতে জিকসন সিং যোগ দিচ্ছেন লাল হলুদে। ঠিক সেদিনই মোহনবাগানের ঘোষণা, সবুজ মেরুনে আসছেন গ্রেগ স্টেওয়ার্ট।

পিছিয়ে নেই মোহনবাগান। ঠিক যেদিন ইস্টবেঙ্গল ঘোষণা করল যে, চার বছরের চুক্তিতে জিকসন সিং যোগ দিচ্ছেন লাল হলুদে। ঠিক সেদিনই মোহনবাগানের ঘোষণা, সবুজ মেরুনে আসছেন গ্রেগ স্টেওয়ার্ট।

কথাবার্তা চলছিল বেশকিছুদিন ধরেই। আর এবার সেই জল্পনাতেই পড়ল শিলমোহর। শুক্রবার, মোহনবাগানের তরফ থেকে করে দেওয়া হল সরকারি ঘোষণা। এক বছরের চুক্তিতে সবুজ মেরুনে যোগ দিচ্ছেন স্কটিশ (Scotish) সেন্টার-ফরোয়ার্ড গ্রেগ স্টেওয়ার্ট (Greg Stewart)। দলবদলের বাজারে যেন ফের একবার চমক মোহনবাগানের (Mohun Bagan)।

প্রসঙ্গত, গত মরশুমে ডুরান্ড কাপে (Durand Cup) জয় পেয়েছে বাগান শিবির। তাও আবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে (East Bengal) হারিয়ে। সুপার কাপে (Super Cup) জয় না পেলেও, আইএসএল শিল্ড (ISL Shield) নিজেদের ঝুলিতে আনে সবুজ মেরুন ব্রিগেড। আসন্ন মরশুমেও মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) সামনে রয়েছে একাধিক প্রতিযোগিতা। তাই শুরু থেকেই সতর্ক টিম ম্যানেজমেন্ট (Team Management)।

তাই ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলারটিকে দলে নেওয়ার ব্যাপারে ভীষণভাবেই আশাবাদী ছিলেন সবুজ মেরুন কর্তারা। কার্যত, জোরকদমে কথাবার্তা শুরু করে দেয় মোহনবাগান (Mohun Bagan)। শেষপর্যন্ত, সেন্টার-ফরোয়ার্ড গ্রেগ স্টেওয়ার্টকে সই করিয়েই ছাড়ল তারা।

সবথেকে বড় বিষয়, ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। ভারতীয় ফুটবলে পা রাখার আগে তিনি খেলেছেন ইংল্যান্ডের (England) বার্মিংহাম সিটি (Birmingham City F.C) ফুটবল দলের হয়ে। শুধু তাই নয়, স্কটিশ ফুটবল লিগের দল রেঞ্জার্স এফসির (Rangers F.C) হয়েও বেশ ভালো ফুটবল উপহার দেন তিনি। তারপরেই পা রাখেন ভারতীয় ফুটবলে (Indian Football)।

চুটিয়ে খেলেন মুম্বই সিটি এফসি (Mumbai City FC) এবং জামশেদপুর এফসির (Jameshedpur FC) জার্সি গায়ে। আর সেই অভিজ্ঞতাকেই এবার কাজে লাগাতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএল-এর মঞ্চেও তাঁর পরিসংখ্যান নেহাৎ খারাপ নয়।

এখনও পর্যন্ত মোট ৫০টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ২১টি গোল এবং ২১টি অ্যাসিস্ট। শুধু তাই নয়, সতীর্থদের দিকে বাড়িয়েছেন ১৪৮৭টি সফল পাস। সেইসঙ্গে, ১৩৯টি গোলের সুযোগ তৈরি করার পাশাপাশি তাঁর নামের পাশে রয়েছে ২২৫টি রিকভারি। এমনকি, গোল্ডেন বুটও জেতেন তিনি।

সেই এফিশিয়েন্ট সেন্টার-ফরোয়ার্ডই এবার আসছেন মোহনবাগানে। এই প্রসঙ্গে গ্রেগ স্টেওয়ার্ট জানিয়েছেন, “আমার অনেকদিনের স্বপ্ন ছিল কলকাতায় খেলব। ব্যক্তিগত সাফল্য পেয়েছি, চ্যাম্পিয়নও হয়েছি। কিন্তু মোহনবাগান জার্সি গায়ে মাঠে নামা দারুণ রোমাঞ্চকর। তাই এই দলে খেলার সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি। এর আগে আইএসএলের দুটি ক্লাবকে চ্যাম্পিয়ন করেছি। এবার আমার লক্ষ্য মোহনবাগানের হয়ে চ্যাম্পিয়নের শিরোপা ধরে রাখা। সবুজ মেরুন সমর্থকরা হলেন ভারতসেরা। তাদের মুখে হাসি ফোটানোই আমার প্রধান লক্ষ্য।”

এদিকে আগামী ২৯ জুলাই থেকে শুরু হবে মোহনবাগান সিনিয়র দলের অনুশীলন। আর আগামী ২৮ জুলাই কলকাতায় চলে আসবেন দলের কোচ জোসে মোলিনা।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

East Bengal ISL 2026: ত্রাতা সেই মুখ্যমন্ত্রী! যুবভারতীতেই আইএসএল খেলবে ইস্টবেঙ্গল, খুশি সমর্থকরা
ISL 2026 Subscription: আইএসএল দেখতে খরচ কত? প্রিয় দলের খেলা দেখতে কিনতে হবে ম্যাচ পাস