ফুটবলের নিয়মে আসছে বড় বদল! গোলরক্ষক হাতে ৮ সেকেন্ডের বেশি বল রাখলেই বিপদ?

Published : Mar 01, 2025, 11:20 PM IST
Spain football team

সংক্ষিপ্ত

ফুটবলে আসছে নয়া নিয়ম।

সময় নষ্ট করার চেষ্টায় অনেক সময়ই বিভিন্ন গোলরক্ষক হাতে অনেকক্ষণ বল রেখে দেন।

তারপর আবার রেফারিরা হলুদ কার্ড দেখিয়ে কিছুক্ষেত্রে শাস্তিও দেন। কিন্তু এবার সেই নিয়মে আসছে বড় রদবদল। পরের মরশুমে গোলরক্ষকরা হাতে বেশিক্ষণ বল রাখলেই শাস্তির মুখে পড়তে পারেন। অর্থাৎ, বিপক্ষ দলকে একটি কর্নার দেবেন রেফারি।

শুক্রবার, আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড তথা আইএফএবি এই নিয়মটিকে অনুমোদন করেছে। কারণ, তারাই ফুটবলের নিয়মকানুনগুলি তৈরি করে থাকে।

সাধারণত, এখন গোলরক্ষকরা হাতে ৬ সেকেন্ড হাতে বল রাখতে পারেন। তবে সেই নিয়ম ভাঙলে রেফারি ‘ইনডিরেক্ট ফ্রিকিক’দিতে পারেন বলে জানা যাচ্ছে। তবে গোটা বিশ্বজুড়ে গোলরক্ষকরা এই অপরাধ করলেও খুব কমক্ষেত্রেই শাস্তি পেয়ে থাকেন। তবে ৬ সেকেন্ড সময় আরও বাড়ানো হয়েছে ঠিকই। কিন্তু শাস্তি আরও কঠোরও করা হয়েছে। চলতি মরশুমে বেশ কিছু লিগে আট সেকেন্ডের নিয়মটি পরীক্ষামূলক ভাবে কার্যকর করা হয়েছে।

তা দেখে বেশ খুশি আইএফএবি। তাই ২০২৫-২৬ মরশুম থেকেই তারা নতুন নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।

তাছাড়া ফুটবলে ভিডিও সাপোর্ট বা ভিএস প্রযুক্তিও আগামী দিনে চালু করা হতে পারে বলে খবর। যে সমস্ত প্রতিযোগিতায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) রাখার সামর্থ্য নেই তারা এই প্রযুক্তির সাহায্য নিতে পারে।

এক্ষেত্রে রেফারির কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট দলের কোচ আবেদন করতেই পারেন এবং রেফারি যদি ওই ঘটনার দৃশ্য আবার দেখে বুঝতে পারেন যে ভুল হয়েছে, তাহলে নিজের সিদ্ধান্ত বদলাতেও পারেন। গোটা ম্যাচে মোট দুটি চ্যালেঞ্জ নিতে পারবেন কোচরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

East Bengal Transfer News: আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল, লাল হলুদে সই করলেন ডেনমার্কের স্ট্রাইকার
East Bengal vs Northeast United: অভিষেক ম্যাচে জোড়া গোল ইউসেফ এজ়েজ্জারির, যুবভারতীতে নর্থইস্ট বধ ইস্টবেঙ্গলের