France Football Team: '১০ জন কালো, ১ জন সাদা,' ফরাসি ফুটবল দল নিয়ে মন্তব্য অমিতাভ বচ্চনের

Published : Jul 08, 2026, 02:53 PM IST
FIFA world cup 2026 France Vs Paraguay match result live

সংক্ষিপ্ত

French Football Team: চলতি বিশ্বকাপ ফুটবলে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে ফ্রান্স দল। কোয়ার্টার -ফাইনালে মরক্কোর (France vs Morocco) মুখোমুখি হতে চলেছে ফ্রান্স। এই ম্যাচের আগে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
বর্ণবিদ্বেষমূলক মন্তব্য
ফিফা কখনও বর্ণবিদ্বেষমূল মন্তব্য করে না। কিন্তু অমিতাভ বচ্চন বারবার সেই বর্ণবিদ্বেষমূলক মন্তব্যই করে চলেছেন।

Amitabh Bachchan: বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) চলাকালীন সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষমূলক পোস্ট করলেন অমিতাভ বচ্চন। এই চলচ্চিত্র অভিনেতা ফ্রান্স ফুটবল দল (French Football Team) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি এর আগে ২০১৮ সালের বিশ্বকাপে ফ্রান্স যখন চ্যাম্পিয়ন হয়, সেই সময়ও ফরাসি দল সম্পর্কে বিতর্কিত পোস্ট করেছিলেন এই অভিনেতা। এবার ফের ফ্রান্স দল সম্পর্কে একই ধরনের মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। নিজের কাজের ক্ষেত্রে অমিতাভ সেরা। কিন্তু ফুটবলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তাঁর ছেলে আইএসএল-এ (Indian Super League) চেন্নাইয়িন এফসি-র (Chennaiyin FC) কর্ণধার। এই কারণে কয়েকবার ফুটবল ম্যাচ দেখতে গিয়েছেন অমিতাভ। ফুটবলের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই। কিন্তু ফুটবল নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়লেন এই অভিনেতা।

সাদা-কালো মন্তব্য অমিতাভের

ফ্রান্স ফুটবল দল সম্পর্কে নিজের 'এক্স' হ্যান্ডলে অমিতাভ লিখেছেন, ‘টি-৫৭৯৪- এবার বলেই দিচ্ছি। বিশ্বকাপ ফুটবল ২০২৬-এ ফরাসি ফুটবল দলে ১১ জন খেলোয়াড় আছেন। তাঁদের মধ্যে ১০ জন কালো এবং একজন সাদা। কালোর শক্তি।’ ফিফা সবসময় বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বার্তা দেয়। ফুটবল মাঠে সাদা-কালোর বিভেদ করে না ফিফা। কিন্তু অমিতাভ সেই সাদা-কালো নিয়েই বিতর্কিত মন্তব্য করলেন। এর আগে ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালের পর তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছিলেন, 'বিশ্বকাপ ২০১৮ জিতল আফ্রিকা।' ফ্রান্স ফুটবল দলের বেশিরভাগ ফুটবলারই আফ্রিকান বংশোদ্ভূত। সে কথাই উল্লেখ করেন অমিতাভ। সেবারও তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। এবারও তাঁর সমালোচনা শুরু হয়েছে।

 

 

ফ্রান্স-মরক্কো ম্যাচ

চলতি বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার-ফাইনালে মরক্কোর মুখোমুখি হতে চলেছে ফ্রান্স (France vs Morocco)। এই ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে। মরক্কো গত বিশ্বকাপ ফুটবলের সেমি-ফাইমাল খেলেছিল। অন্যদিকে, ফ্রান্স পরপর দু'বার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলেছে। ফলে ফ্রান্স-মরক্কো ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা যাবে বলে আশায় সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১৮
২০১৮ সালে শেষবার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় ফ্রান্স।
১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। তারপর দ্বিতীয় খেতাব আসে ২০১৮ সালে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Argentina World Cup Record: মেসির রেকর্ডের ভিড়ের আড়ালে আর্জেন্টিনার ঐতিহাসিক নজির
France vs Morocco: বিশ্বকাপে ফের রেফারি নিয়ে বিতর্ক, মরক্কো ম্যাচের আগে ক্ষুব্ধ ফ্রান্স