France vs Morocco: বিশ্বকাপে ফের রেফারি নিয়ে বিতর্ক, মরক্কো ম্যাচের আগে ক্ষুব্ধ ফ্রান্স

Published : Jul 08, 2026, 12:57 PM ISTUpdated : Jul 08, 2026, 01:29 PM IST
France vs Morocco

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপ ফুটবলে একাধিকবার রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতে রাউন্ড অফ ১৬ পর্যায়ে আর্জেন্টিনা ও মিশরের (Argentina vs Egypt) ম্যাচেও রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ফিফার বিরুদ্ধে সরব হয়েছেন মিশরের প্রধান কোচ।

DID YOU KNOW ?
রেফারিং নিয়ে বিতর্ক
চলতি বিশ্বকাপ ফুটবলে একাধিক ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

FIFA World Cup 2026 Controversy: চলতি বিশ্বকাপ ফুটবলে ফিফা কি সত্যিই আর্জেন্টিনাকে (Argentina) সাহায্য করছে? কোয়ার্টার-ফাইনালে ফ্রান্স-মরক্কো (France vs Morocco) ম্যাচের আগে ফের এই বিতর্ক তৈরি হয়েছে। এই ম্যাচের দায়িত্বে থাকা সব রেফারিই আর্জেন্টিনার। মাঠে দায়িত্বে থাকা রেফারি ফ্যাকান্দো টেলো (Facundo Tello)। তাঁর দুই সহকারীও আর্জেন্টিনার। চতুর্থ রেফারিও আর্জেন্টিনার। এমনকী, ভিএআর-এর (VAR) দায়িত্বে থাকা সবাই আর্জেন্টিনার। বিশ্বকাপ ফুটবলের কোনও ম্যাচে সাধারণত এভাবে একই দেশের সব রেফারিকে দায়িত্ব দেওয়া হয় না। কিন্তু এবার ফিফা এই সিদ্ধান্ত নেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। ফিফাকে তীব্র আক্রমণ করেছে ফ্রান্সের এক সংবাদমাধ্যম।

আর্জেন্টিনার সব রেফারিকে কেন দায়িত্ব দিল ফিফা?

বিশ্বকাপ ফুটবলের ম্যাচে সবসময় নিরপেক্ষ দেশের রেফারিদের দায়িত্ব দেয় ফিফা। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে একাধিক দেশের রেফারি ও সহকারী রেফারিদের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ফ্রান্স-মরক্কো ম্যাচে এর ব্যতিক্রম হচ্ছে। টেলো অবশ্য লাতিন আমেরিকার অন্যতম অভিজ্ঞ রেফারি। তিনি ২০১৯ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্বে আছেন। তাঁর সহকারীরাও অভিজ্ঞ। কিন্তু এভাবে একই দেশের সব রেফারিকে দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে।

ফিফার বিরুদ্ধে সরব ফরাসি শিবির

ফ্রান্স-মরক্কো ম্যাচে শুধু আর্জেন্টিনার রেফারিদের দায়িত্ব দেওয়া নিয়ে ফিফার বিরুদ্ধে সরব হয়েছে ফরাসি শিবির। অনেকে ফিফার বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ এনেছেন। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতে বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ১৬ পর্যায়ে আর্জেন্টিনা-মিশর ম্যাচে (Argentina vs Egypt) রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন ফরাসি রেফারি ফ্র্যাঙ্কোইস লেটেজিয়ের (François Letexier)। তাঁর একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ফরাসি রেফারি ও ফিফাকে তীব্র আক্রমণ করেছে মিশর শিবির। এই ম্যাচের আগে ফরাসি রেফারিকে দায়িত্ব দেওয়া নিয়ে ফিফাকে আক্রমণ করেছিল আর্জেন্টিনা শিবির। কিন্তু ম্যাচের পর পরিস্থিতি বদলে গিয়েছে। ফিফার আশা, ফ্রান্স-মরক্কো ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি বিশ্বকাপ ফুটবল শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। টিকে আছে ৮ দল।
চলতি বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলা শুরু করেছিল ৪৮ দল। এখন টিকে আছে ৮ দল। এই দল কোয়ার্টার-ফাইনালে খেলবে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Argentina World Cup Record: মেসির রেকর্ডের ভিড়ের আড়ালে আর্জেন্টিনার ঐতিহাসিক নজির
ফিফা চুর, মেসি চুর, আর্জেন্টিনা চুর, চানাচুর!!!