
Gianni Infantino: ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এবার নতুন আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল ফিফা সভাপতির বিরুদ্ধে। তিনি নাকি ক্ষমতার অপব্যহার করে দুবার বেতন নিয়েছেন। যেখানে সবাই একবার করেই বেতন পেয়েছেন। একবার ফিফা সভাপতি হিসেবে সরকারিভাবে নিয়ম মেনে বেতন নিয়েছেন। কিন্তু আরেকবার পুরো গোপনে বেতন নিয়েছেন (Gianni Infantino)। জানা যাচ্ছে, নিজের বেতন বাড়িয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। প্রসঙ্গত, গত বিশ্বকাপের সময় থেকে একের পর এক বিতর্কে জড়িয়েছেন ফিফা সভাপতি। যদিও সেটা কোনও ব্যাপারই নয় ইনফান্তিনোর কাছে। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইনফান্তিনোর বিরুদ্ধে নতুন আর্থিক কেলেঙ্কারির একটি খবর প্রকাশ্যে এসেছে। ফিফা এবং মার্কিন অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবার নথি অনুযায়ী, একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পেয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। যা এতদিন কার্যত, গোপন ছিল (Gianni Infantino latest news)।
অভিযোগ উঠছে, ২০২৪ সালে ইনফান্তিনো নিজের নিয়মিত বেতন ছাড়াও ঐ টাকা নেন। এবার সেই প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ইনফান্তিনোর বার্ষিক বেতন ছিল ভারতীয় মুদ্রায় প্রায় ৪৮.৮ কোটি টাকা। কিন্তু পরে দেখা যায়, বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফা যে পৃথক সংস্থা তৈরি করেছিল, সেখান থেকে ইনফান্তিনো আরও ১৬.৭৬ কোটি টাকা বেতন হিসেবে পেয়েছেন। ফিফা সভাপতি হিসেবে বেতন তো পেয়েছেনই, তার পাশাপাশি আবার বিশ্বকাপ আয়োজনের জন্য আলাদা করে বেতন পেয়েছেন তিনি। এক্ষেত্রে বলে রাখা ভালো, বিশ্বকাপ আয়োজন ফিফা সভাপতির নির্দিষ্ট কাজগুলির মধ্যেই পড়ে।
সেইসঙ্গে, ২০২৫ সালে হঠাৎ করে ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোর বেতন ৩৩% বৃদ্ধি পায়। ঠিক কীসের ভিত্তিতে একমাত্র তাঁরই বেতন আচমকা বেড়ে গেছিল, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। এই মুহূর্তে ফিফা সভাপতির বার্ষিক বেতন ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭ কোটি ২০ লক্ষ টাকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।