Viral Video- মাঝ ট্র্যাকেই প্রেম নিবেদন গাইডের, পদক নয় প্য়ারালিম্পিক্সে জীবনসঙ্গী পেলেন এই দৌড়বিদ

Published : Sep 04, 2021, 09:08 PM IST
Viral Video- মাঝ ট্র্যাকেই প্রেম নিবেদন গাইডের, পদক নয় প্য়ারালিম্পিক্সে জীবনসঙ্গী পেলেন এই দৌড়বিদ

সংক্ষিপ্ত

অলিম্পিকের পর প্য়ারালিম্পক্স। মন ছুঁয়ে যাওয়া মুহূর্তের সাক্ষী রইল গোটা দুনিয়া। ট্র্যাকের মাঝেই স্প্রিন্টাকে বিয়ের প্রস্তাব গাইডের। ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।

আর্জেন্টিনার ফেন্সর মারিয়া বেলেন পেরেজ মরিসকে টোকিও অলিম্পিকে একটি সাক্ষাৎকার চলাকালীন তাঁর কোচ এবং দীর্ঘদিনের বন্ধু লুকাস গিলারমো সৌসিদোর থেকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। যেই ভিডিও মন ছুঁয়ে গিয়েছিল গোটা ক্রীড়া বিশ্বের। মুহূর্তে ভাইরাল হয়েছিল ভিডিও। এবার টোকিও প্যারালিম্পিক্সে ট্র্যাকেই নিজের ছাত্রীকে বিয়ের প্রস্তা দিলেন কোচ। কেপ ভার্দের দৌড়বিদ কেউলা নিদ্রেইয়া পেরেইরা সেমেডোকে ট্র্যাকের মাঝেই হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেন তার গাইড ম্যানুয়েল আন্তোনিও ভাজ দা ভেগা।

 

 

প্যারালিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন পূরণ হয়নি  কেউলা নিদ্রেইয়া পেরেইরা সেমেডোর। হিটে চতুর্থ স্থানে শেষ করেন তিনি। পদক না জেতার দুঃখ মনে নিয়ে নিয়ে যখন নিজেক গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন এই দৌড়বিদ, তখনই জীবনের সেরা প্রাপ্তিটা হহ তার। তাঁর গাইড ম্যানুয়েল আন্তোনিও ভাজ দা ভেগা, যিনি ফিনিস লাইন জুড়ে তাঁর সঙ্গে দৌড়েছিলেন, হাঁটুতে ভর করে বসেন। তারপর অবিসংবাদিত ভঙ্গিতে তাঁকে বিয়ের প্রস্তাব জানান। এরপরই আবেগে ভেসে যান ওই প্যারা অ্যাথলিট। বিয়ের প্রস্তাবে রাজিও হয়ে যান তিনি। এই সুন্দর মুহূর্তটি প্যারালিম্পিক ও প্যারা অ্যাথলেটেক্সের সাইটে শেয়ার করা হলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

 

 

প্যারালিম্পিকক্সের এই ইভেন্টে যারা চোখে দেখতে পাননা সেই অ্যাথলিটদের হাতের সঙ্গে কোচেরা নিজেদের হাত বেঁধে এক সঙ্গে দৌড়ান। কেউলা নিদ্রেইয়া পেরেইরা সেমেডোর সঙ্গেও দৌড়েছিলেন তার কোচ ম্যানুয়েল আন্তোনিও ভাজ দা ভেগা। কিন্তু সেই বন্ধন যে আজীবনের  বন্ধন হয়ে যাবে তা স্বপ্নেও ভাবেননি ওই অ্যাথলিট। জীবনের এই নতুন প্রাপ্তিতে খুশি কেপ ভার্দের দৌড়বিদ ও তার কোচ। এই জুটিকে আগামি জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছে নেট দুনিয়া।

PREV
Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.
click me!

Recommended Stories

England vs Croatia: আক্রমণ এবং প্রতি আক্রমণের ঝড়! চূড়ান্ত উত্তেজনার লড়াই শেষে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারাল ইংল্যান্ড
Portugal vs DR Congo World Cup 2026: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই কঙ্গোর বিরুদ্ধে আটকে গেল পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো