Gulveer Singh: এশিয়ান গেমসে দ্বিতীয় পদক, ১০,০০০ মিটার দৌড়ে রুপো গুলবীর সিংয়ের

Published : Sep 25, 2026, 08:43 PM ISTUpdated : Sep 25, 2026, 09:00 PM IST
Gulveer Singh. (Photo- Hangzhou2022.cn/Olympics.com)

সংক্ষিপ্ত

Asian Games 2026: চলতি এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। একপর পর এক পদক আসছে। এর ফলে পদক তালিকায় প্রথম ১০ দেশের মধ্যে ভারতের থাকার আশা তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
অ্যাথলেটিক্সে পদক
চলতি এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে একাধিক পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা।

Asian Games 2026 India: এশিয়ান গেমসে দ্বিতীয়বার পদক জিতলেন অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে গত কয়েক বছরে ভারতের অন্যতম সফল ক্রীড়াবিদ গুলবীর সিং। ২০২৩ সালে হাংঝাউ এশিয়ান গেমসে পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছিলেন এই অ্যাথলিট। এবার চলতি এশিয়ান গেমসে তিনি উন্নতি করলেন। শুক্রবার পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ের ফাইনালে ২৮ মিনিট ২৯.৩৮ সেকেন্ড সময় করে রুপো জিতলেন এই লং-ডিসট্যান্স রানার। এই ইভেন্টে বাহরাইনের অ্যাথলিট বিরহানু বালেউ ২৮:২৭.৫১ সময় করে সোনা জিতেছেন। তাঁরই স্বদেশীয় অ্যাথলিট অ্যালবার্ট কিপটো ২৮:৩৪.১৮ সময়ে দৌড় শেষ করে ব্রোঞ্জ পেয়েছেন।

চলতি বছরে অসাধারণ ফর্মে গুলবীর

২৮ বছর বয়সি গুলবীর চলতি বছরে পরপর সাফল্য পাচ্ছেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে (2026 Commonwealth Games in Glasgow) পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে রুপো এবং ৫,০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জেতেন তিনি। এরপর এশিয়ান গেমসে রুপো জিতলেন। সবমিলিয়ে চলতি বছরে দুই বড় মাল্টি-স্পোর্টস প্রতিযোগিতা থেকে তাঁর পদকসংখ্যা এখন চার। শুক্রবার পদক জেতার পর গুলবীর বলেন, 'চ্যাম্পিয়নশিপের দৌড় সবসময় সময়ের পিছনে ছোটা দৌড়ের থেকে আলাদা। আমার পরিকল্পনা ছিল শান্ত থাকা, লিড গ্রুপের সঙ্গে থাকা এবং সঠিক সময়ে নিজের গতি বাড়ানো। কোচের সঙ্গে যে পরিকল্পনা করেছিলাম, সেটার উপর বিশ্বাস রেখেছিলাম এবং পুরো দৌড়ে ধৈর্য ধরে রেখেছিলাম। শেষপর্যন্ত সেটা কাজে দিয়েছে।'

ভারতীয় সেনাবাহিনীর সদস্য গুলবীর

উত্তরপ্রদেশের আলিগড় জেলার সিরসা গ্রামের মাটির রাস্তা ও খেতের আলপথ থেকে গুলবীরের উঠে আসার গল্পটাও কম অনুপ্রেরণার নয়। ২০১৮ সালে ভারতীয় সেনাবাহিনীর গ্রেনেডিয়ার্স রেজিমেন্টে যোগ দেন তিনি। এরপর ধীরে ধীরে আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে নিজের জায়গা তৈরি করেন। ২০২৩ সালে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৫,০০০ মিটারে ব্রোঞ্জ জিতে প্রথম বড় আন্তর্জাতিক পদক পান গুলবীর। ২০২৫ সালে দক্ষিণ কোরিয়ার গুমিতে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৫,০০০ ও ১০,০০০ মিটার, দুই ইভেন্টেই সোনা জিতে নিজের উত্থানকে আরও জোরালো করেন। শুধু পদক নয়, ভারতীয় দূরপাল্লার দৌড়ের একাধিক রেকর্ডও গড়েছেন গুলবীর। ৫,০০০ মিটার, ১০,০০০ মিটার, এক মাইল দৌড় এবং হাফ-ম্যারাথনে জাতীয় রেকর্ড তাঁর দখলে। ২০২৫ সালে ৩ মিনিট ৫৫.৬৩ সেকেন্ড সময় করে চার মিনিটের কম সময়ে এক মাইল দৌড় শেষ করা প্রথম ভারতীয় হন গুলবীর। একই বছর হাফ-ম্যারাথনে ৫৯ মিনিট ৪২ সেকেন্ড সময় করে এক ঘণ্টার নিচে নামা প্রথম ভারতীয় অ্যাথলিটও হন তিনি। এরপর ইনডোর ৫,০০০ মিটারে ১২ মিনিট ৫৯.৭৭ সেকেন্ড সময় করে ১৩ মিনিটের গণ্ডি ভাঙা প্রথম এশীয় অ্যাথলিট হন গুলবীর। বড় প্রতিযোগিতার প্রস্তুতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো স্প্রিংসের হাই-পারফরম্যান্স সেন্টারেও প্রশিক্ষণ নিয়েছেন গুলবীর। সাফল্যের পিছনে কোচ, ফিজিওথেরাপিস্ট, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং বিশেষজ্ঞ এবং রিকভারি টিমের অবদানও তুলে ধরেছেন তিনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০০০০
এশিয়ান গেমসে ১০০০০ মিটার দৌড়ে জোড়া পদক গুলবীর সিংয়ের।
পরপর ২ বার এশিয়ান গেমসে পুরুষদের ১০০০০ মিটার দৌড়ে পদক জিতলেন ভারতের লং-ডিসট্যান্স রানার গুলবীর সিং।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: এশিয়ান গেমসে ইতিহাস, প্রথমবার পোল ভল্টে ভারতের হয়ে পদক বারানিকার
Lionel Messi: আর্জেন্টিনার হয়ে মেসির বিদায়ী ম্যাচ, ৪ মিনিটেই শেষ টিকিট