Hardik Pandya: ন্যাড়া মাথায় তিরুপতি দর্শনে হার্দিক পান্ডিয়া, সঙ্গে মাহিকা শর্মা! ফেরার লড়াইয়ে ঈশ্বরের কৃপা চাইছেন অলরাউন্ডার

Published : Aug 02, 2026, 01:22 PM IST
Hardik Pandya Bald look

সংক্ষিপ্ত

Hardik Pandya: ক্রিকেট মাঠে এখনও ফেরেননি। চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে। সেই সময়েই সম্পূর্ণ অন্য রূপে ধরা দিলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। রবিবার অন্ধ্রপ্রদেশের তিরুমলায় শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরেপুজো দিতে যান তিনি।

Hardik Pandya: ক্রিকেট মাঠে এখনও ফেরেননি। চোট সারিয়ে আবার জাতীয় দলে প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে। সেই সময়েই সম্পূর্ণ অন্য রূপে ধরা দিলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। রবিবার অন্ধ্রপ্রদেশের তিরুমলায় শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে (তিরুপতি বালাজি) পুজো দিতে যান তিনি। আর সেখানেই ন্যাড়া মাথায় দেখা যায় ভারতীয় তারকাকে। তাঁর সঙ্গে ছিলেন মাহিকা শর্মা। মন্দির চত্বরে তাঁদের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে।

চুল উৎসর্গ করলেন হার্দিক

তিরুপতি মন্দিরে মাথার চুল বিসর্জন দেওয়ার দীর্ঘদিনের প্রথা রয়েছে। বহু ভক্ত মানত পূরণ, কৃতজ্ঞতা প্রকাশ কিংবা আধ্যাত্মিক বিশ্বাসের কারণে চুল উৎসর্গ করেন। হার্দিকের ন্যাড়া মাথার ছবি প্রকাশ্যে আসার পর অনেকেরই ধারণা, চোট কাটিয়ে নতুন অধ্যায় শুরুর আগে তিনিও সেই ধর্মীয় প্রথা মেনেছেন। যদিও এ বিষয়ে হার্দিক নিজে কোনও মন্তব্য করেননি।

দেখুন ভিডিও

 

 

ভোরের বিশেষ পুজোয় হার্দিক-মাহিকা

রবিবার ভোরে মন্দিরের বিশেষ 'সুপ্রভাতম সেবা'-য় অংশ নেন হার্দিক ও মাহিকা। সাদা ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায় দু'জনকেই। হার্দিকের পরনে ছিল সাদা ধুতি-কুর্তা এবং ধর্মীয় উত্তরীয়। কপালে ছিল তিলক। অন্যদিকে, মাহিকা পরেছিলেন সাদা রঙের ফুলেল নকশার সালোয়ার-কামিজ। শাস্ত্রীয় নিয়ম মেনে পুজো দেওয়ার পর শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন করেন তাঁরা। মন্দিরের বাইরে অপেক্ষারত ভক্তদের সঙ্গেও ছবি তুলতে দেখা যায় এই জুটিকে।

মাহিকার সঙ্গে সম্পর্ক নিয়ে জোর চর্চা

গত বছরের শেষ দিক থেকেই মাহিকা শর্মার সঙ্গে হার্দিকের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। এরপর একাধিকবার বিভিন্ন ধর্মীয় স্থানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। এর আগে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরেও একসঙ্গে পুজো দিতে গিয়েছিলেন তাঁরা। যদিও বিয়ের গুঞ্জন শোনা গেলেও সম্পর্ক বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি দু'জনের কেউই।

চোট কাটিয়ে ফেরার প্রস্তুতি

২০২৬ সালের শুরু থেকে পিঠ এবং উরুর চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন হার্দিক পান্ডিয়া। সেই কারণে আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং ইংল্যান্ড সফরেও খেলতে পারেননি তিনি। বর্তমানে বেঙ্গালুরুর বিসিসিআইয়ের **সেন্টার অফ এক্সিলেন্স**-এ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন ভারতীয় অলরাউন্ডার। বোর্ড সূত্রের খবর, হার্দিকের ফিটনেসে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপকে সামনে রেখে তাঁর কাজের চাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করছে বিসিসিআই। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে চলতি মাসেই জাতীয় দলের জার্সিতে আবারও দেখা যেতে পারে হার্দিককে। মাঠে ফেরার আগে তিরুপতি বালাজির আশীর্বাদ নেওয়া সেই প্রত্যাবর্তনের প্রস্তুতিকেই আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Mohun Bagan Transfer Update: মোহনবাগানে সই করলেন ভারতের অন্যতম সেরা অ্যাটাকিং-মিডিও, মাঠ কাঁপাবেন ছাংতে
Gulveer Singh: প্রথম ভারতীয় হিসেবে ৫,০০০ ও ১০,০০০ মিটারে পদক, কমনওয়েলথ গেমসে ইতিহাস গুলবীরের