
Tau Devi Lal Stadium: স্টেডিয়াম খেলোয়াড়দের জন্য না মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার রাখার জন্য? যে কোনও ক্রীড়াপ্রেমী ব্যক্তিই জবাব দেবেন, স্টেডিয়াম খেলোয়াড়দের জন্য। কিন্তু গুরুগ্রামে (Gurugram) সম্পূর্ণ উল্টো ছবি দেখা যাচ্ছে। তাউ দেবী লাল স্টেডিয়ামে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির (Haryana Chief Minister Nayab Singh Saini) হেলিকপ্টার রাখা থাকায় ক্রীড়াবিদদের ঢুকতে দেওয়া হচ্ছে না। গত কয়েকদিন ধরেই এই অচলাবস্থা চলছে। স্থানীয় ক্রীড়াবিদ ও কোচরা অভিযোগ করেছেন, এই স্টেডিয়ামে প্রায়ই হেলিকপ্টার নামানো হয়। এমনকী, স্টেডিয়ামে হেলিকপ্টার রেখেও দেওয়া হয়। এই কারণে খেলা ও অনুশীলনে বাধা দেওয়া হয়।
তিনদিনের সিঙ্গাপুর (Singapore) সফরে গিয়েছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। গুরুগ্রামে ফেরার পর সেখান থেকেই হেলিকপ্টারে চণ্ডীগড়ে (Chandigarh) যাওয়ার কথা ছিল তাঁর। গুরুগ্রামে হরিয়ানা সরকার বা অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কোনও হেলিপ্যাড নেই। অন্যদিকে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (Indira Gandhi International Airport in New Delhi) হেলিকপ্টার রাখলে অতিরিক্ত খরচ হত। সেই কারণেই তাউ দেবী লাল স্টেডিয়ামে হেলিকপ্টারটি রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। কেন স্টেডিয়ামে ক্রীড়াবিদদের প্রবেশ বন্ধ রাখা হয়েছিল, তা জানতে গুরুগ্রামের জেলা ক্রীড়া আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, স্টেডিয়ামের পরিচালনভার গুরুগ্রাম মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির হাতে। এরপর স্টেডিয়াম কমপ্লেক্সের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মুখ্যমন্ত্রীর দফতর যদি স্টেডিয়ামের ভিতরে হেলিকপ্টার রাখার নির্দেশ দিয়ে থাকে, সেক্ষেত্রে তাঁদের পক্ষে তা আটকানোর বিশেষ সুযোগ ছিল না। ফলে, শেষপর্যন্ত স্টেডিয়াম ব্যবহারের অনুমতি কে দিয়েছিল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিভিন্ন দফতর দায় এড়াচ্ছে।
So, apparently a helicopter is parked in the Tao Devi Lal stadium in Gurgaon. The track and stadium is reportedly closed for sportspersons to train. And this has been happing frequently.
Aise hi nhi Olympics ke medal tally ham sabse neeche rahte hai. Hamare neta iske liye bahut mehnat karte hai!
— Piyush Rai (@Benarasiyaa) October 7, 2026
এই ঘটনার বিষয়ে আরও স্পষ্ট তথ্য জানতে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রাথমিক প্রতিক্রিয়ার পর আর তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ক্রীড়াবিদ ও কোচদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, ক্রীড়া প্রশিক্ষণের জন্য তৈরি স্টেডিয়ামকে ভিআইপি হেলিকপ্টার ওঠানামা বা পার্কিংয়ের কাজে ব্যবহার করা হচ্ছে। ক্রীড়াবিদদের দাবি, ঘটনাটি একেবারেই বিচ্ছিন্ন নয়। প্রায় প্রতি মাসেই এক-দু’দিনের জন্য স্টেডিয়ামে হেলিকপ্টার রাখা হয়।
CM sahab’s glorious helicopter has been parked at Tau Devi Lal Stadium for the last couple of days.
The result? The TRACK IS CLOSED.
Hundreds of state-level athletes train here every day. For many of them, this is the only track available to train on. Their aspirations of representing India can wait because there are more important things to do there now: parking the CM’s helicopter.
We get angry when Westerners stereotype India as a “third-world country.” what exactly are we doing to challenge that perception when we treat public sporting infrastructure like this?
We’re not just failing our athletes. We’re telling them that their training, their time and their ambitions matter less than the convenience of a VIP.
— Divya (@DivyaOYR) October 7, 2026
সদ্যসমাপ্ত এশিয়ান গেমসে (Asian Game 2026) অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন হরিয়ানার ক্রীড়াবিদরা। এই রাজ্যের ৪৫ জন ক্রীড়াবিদ পদক জিতেছেন। কিন্তু সেই রাজ্যেই ক্রীড়াবিদদের অনুশীলন থেকে বঞ্চিত করার ঘটনায় ক্ষোভ বাড়ছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।