Lionel Messi: অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, স্কালোনিকে জানিয়ে দিলেন লিওনেল মেসি?

Published : Jul 24, 2026, 02:11 PM IST
Lionel Messi: অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, স্কালোনিকে জানিয়ে দিলেন লিওনেল মেসি?

সংক্ষিপ্ত

Lionel Messi: ইতিহাসের সর্বাধিক ৮টি Ballon d'Or, ইতিহাসের সর্বাধিক ৬টি European Golden Boot, একমাত্র খেলোয়াড় যিনি ২টি FIFA World Cup Golden Ball জিতেছেন। একটি ক্যালেন্ডার বছরে সর্বাধিক গোল (৯১, ২০১২) এবং বার্সেলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আর্জেন্টিনার সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার।

Lionel Messi: থামছে এবার জয়রথ? আন্তর্জাতিক ফুটবল থেকে কি এবার অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন লিওনেল মেসি (Lionel Messi latest news)? তবে এখনই তিনি দেশের জার্সি ড্রেসিংরুমে তুলে রাখছেন না। আর্জেন্টিনার সংবাদমাধ্যম দাবি করছেন, আপাতত দেশের হয়ে খেলা চালিয়ে গেলেও ভবিষ্যত নিয়ে চূড়ান্ত পরিকল্পনাকরে ফেলেছেন ‘এলএম১০'। নিঃসন্দেহে সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে বেশ ভালো ফর্মে ছিলেন মেসি। গোটা টুর্নামেন্টে মোট ৮টি গোল করেছেন (Lionel Messi latest news today)। 

অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন

শুধু তাই নয়, চারটি গোলের ক্ষেত্রে অ্যাসিস্টও করেছেন মেসি। পাশাপাশি ২৫-২৬টি গোলের সুযোগও তৈরি করেছেন তিনি। মেসি আসলেই একজন তৃপ্ত ফুটবলের ম্যাজিশিয়ান। তিনি তাঁর ক্যারিয়ারে সব পেয়েছেন। একটি ফিফা বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা, একটি ফাইনালিসিমা, একটি অলিম্পিক স্বর্ণপদক, একটি ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, দশটি লা লিগা, দুটি লিগ ১, একটি লিগ কাপ, সমর্থকদের শিল্ড, তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপ, তিনটি উয়েফা সুপার কাপ, সাতটি কোপা দেল রে, আটটি সুপারকোপা ডি, ৮টি ব্যালন ডি'অর, ৬টি ইউরোপীয় গোল্ডেন বুট, দুবার ফিফা সেরা ফুটবলারের পুরস্কার, ৮টি ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার/ফিফা ব্যালন ডি'অর, দুটি ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল, দুবার কোপা আমেরিকার সেরা খেলোয়াড়ের পুরস্কার, ফিফা বিশ্বকাপ সিলভার বুট, ৯০০-র বেশি গোল, ৪০০-র বেশি অ্যাসিস্ট, ১,১০০-র বেশি অফিসিয়াল ম্যাচ রয়েছে মেসির ঝুলিতে। 

ইতিহাসের সর্বাধিক ৮টি Ballon d'Or, ইতিহাসের সর্বাধিক ৬টি European Golden Boot, একমাত্র খেলোয়াড় যিনি ২টি FIFA World Cup Golden Ball জিতেছেন। একটি ক্যালেন্ডার বছরে সর্বাধিক গোল (৯১, ২০১২) এবং বার্সেলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আর্জেন্টিনার সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার। 

স্কালোনিকে জানিয়ে দিলেন লিওনেল মেসি?

এইরকম বিধ্বংসী ফর্মে থাকা ৩৯ বছরের মেসি কি আর আর্জেন্টিনার হয়ে খেলবেন? আপাতত এখনই অবসর নিচ্ছেন না লিওনেল মেসি। জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ, তরুণ ফুটবলারদের সুযোগ দিতে হবে। তবে জাতীয় দলের পরিবর্তনের এই সময়ে, কোচের পাশে থাকতে চাইছেন মেসি। তাই তিনি আরও বেশ কয়েকদিন খেলতে চান। নতুন দল ঠিক মতো তৈরি না হওয়া পর্যন্ত, তরুণ খেলোয়াড়দের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ‘এলএম১০'। নিজের অভিজ্ঞতা দিয়ে তরুণদের সাহায্য করতে চান। তবে এই প্রক্রিয়ার মধ্যে খুব বেশিদিন নিজেকে রাখতে চাইছেন না মেসি। আর কয়েক মাস দেশের হয়ে খেলতে পারেন তিনি। আগামী বিশ্বকাপে যে খেলবেন না, সেটা অবশ্য জানিয়ে দিয়েছেন স্কালোনিকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Argentina Star Retirement: বিশ্বকাপ ফাইনালটাই ছিল আমার শেষ ম্যাচ, চোখের জলে অবসর ঘোষণা আর্জেন্টিনার তারকার
NEET Protests: 'আমাদের প্রজন্মের শিক্ষার সুযোগ পাওয়া উচিত,' সরব শুবমান গিল