Team India T20I Squad: আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষিত হল। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। ভবিষ্যতের কথা মাথায় রেখে সহ অধিনায়ক বাছা হয়েছে তিলক বর্মা-কে। চোট না সারায় খেলতে পারছেন না হার্দিক পান্ডিয়া।
Team India T20I Squad: আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষিত হল। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। ভবিষ্যতের কথা মাথায় রেখে সহ অধিনায়ক বাছা হয়েছে তিলক বর্মা-কে। চোট না সারায় আফগান সিরিজেও খেলতে পারছেন না তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে স্কোয়াডে রাখা হয়েছে জশপ্রীত বুমরাকে। যদিও সিরিজে খেলতে হলে তাঁকে ফিটনেস টেস্টে পাশ করতে হবে। উইকেটকিপার ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসনের সঙ্গে আছেন ইশান কিষাণ। বৈভব সূর্যবংশীকেও সুযোগ দেওয়া হয়েছে। ফর্মে না থাকলেও ওপেনার হিসেবে রাখা হয়েছে অভিষেক শর্মা-কে।
২ পেসার অলরাউন্ডার, ৩ স্পেশালিস্ট পেসার
ওপুেনার হিসেবে থাকছেন অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী ও ইশান কিষাণ। মিডল অর্ডারে থাকছেন শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন। পেসার অলরাউন্ডার হিসেবে দলে রাখা হয়েছে শিবম দুবে ও নীতীশ কুমার রেড্ডি-কে। দুই স্পিনার অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে আছেন ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল। দুই স্পেশালিস্ট স্পিনার হিসেবে আছেন বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণু। স্পেশালিস্ট পেসার স্কোয়াডে রাখা হয়েছে বুমরা, আর্শদীপ সিং, হর্ষিত রানা।
স্পিন বিভাগে একাধিক অপশন
স্পিন বিভাগেও রয়েছে একাধিক বিকল্প। চার স্পিনার হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী এবং রবি বিষ্ণোইকে। ফলে আফগানিস্তানের স্পিন-নির্ভর দলের বিরুদ্ধে ভারতও একাধিক স্পিন অপশন নিয়ে মাঠে নামতে পারবে।
কাদের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে
বুমরাকে ফিটনেস টেস্টে পাশ করতে হবে। শুধু বুমরা নন, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এবং হর্ষিত রানাকেও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ ঘোষিত স্কোয়াডে থাকলেও এই চার ক্রিকেটারের মাঠে নামা তাঁদের ফিটনেসের উপর নির্ভর করছে। উইকেটকিপার ব্যাটার হিসেবে দলে রাখা হয়েছে সঞ্জু স্যামসন এবং ঈশান কিষাণকে। পাশাপাশি তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীকেও স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে। ফলে ভারতের ব্যাটিং বিভাগে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল দেখা যাচ্ছে। ফর্মের দিক থেকে খুব একটা স্বস্তিতে না থাকলেও ওপেনার হিসেবে দলে রাখা হয়েছে অভিষেক শর্মাকে।
সেপ্টেম্বরের ১৩, ১৫ ও ১৭ তারিখ তিন ম্যাচের এই টি-২০ সিরিজটি আয়োজিত হবে। ভারতের মাটিতে হলেও এই সিরিজটি আয়োজক আফগান বোর্ড।
এক নজরে ভারতীয় স্কোয়াড-
শ্রেয়স আইয়ার (অধিনায়ক, অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), তিলক বর্মা, শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই,জসপ্রীত বুমরা,অর্শদীপ সিং,হর্ষিত রানা।
বুমরা, নীতীশ শেষ পর্যন্ত খেলবেন কি
জশপ্রীত বুমরা এবং নীতীশ কুমার রেড্ডি দু’জনই ভারতীয় স্কোয়াডে রয়েছেন। তবে তাঁদের সিরিজে খেলা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। বুমরা, নীতীশের পাশাপাশি ওয়াশিংটন সুন্দর এবং হর্ষিত রানাকেও ফিটনেস টেস্টে পাশ করতে হবে। তাই ম্যাচের আগে তাঁদের ফিটনেস রিপোর্টের উপর নজর থাকবে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই তাঁরা আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে মাঠে নামার সুযোগ পাবেন।
কোন কোন ক্রিকেটারদের দিকে নজর থাকবে
ভারতের ক্ষেত্রে অধিনায়ক শ্রেয়স আইয়ার, সহ-অধিনায়ক তিলক বর্মা, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা এবং জশপ্রীত বুমরার দিকে বিশেষ নজর থাকবে। পাশাপাশি বৈভব সূর্যবংশীর মতো তরুণ ক্রিকেটারও দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকবেন। বুমরা ফিট হয়ে মাঠে নামতে পারলে ভারতের পেস আক্রমণ অনেকটাই শক্তিশালী হবে। অন্যদিকে আফগানিস্তানের হয়ে পূর্ণ সময়ের টি-২০ অধিনায়ক হিসেবে ইব্রাহিম জাদরানের পারফরম্যান্স এবং দীর্ঘদিন পর দলে ফেরা নাভিন-উল-হকের বোলিংও নজরে থাকবে।
আফগান সিরিজের কথা
ফগানিস্তানও এই সিরিজে নতুন নেতৃত্বের অধীনে মাঠে নামবে। ইব্রাহিম জাদরান পূর্ণ সময়ের টি-২০ অধিনায়ক হিসেবে প্রথম দায়িত্ব পালন করবেন। এছাড়াও স্কোয়াডে ফিরেছেন তারকা পেসার নাভিন-উল-হক। ফলে দুই দলের কাছেই এই সিরিজটি গুরুত্বপূর্ণ হতে চলেছে।


