T20 World Cup Super 8 Schedule: সুপার এইটে তুলনায় সহজ গ্রুপে টিম ইন্ডিয়া, দেখুন সূচি

Published : Feb 18, 2026, 07:10 PM IST
Team India

সংক্ষিপ্ত

টি-২০ বিশ্বকাপে সুপার এইটে কোন আটটি দেশ খেলতে চলেছে তা ঠিক হয়ে গেল। সবার শেষে সুপার এইটে উঠল পাকিস্তান। গ্রুপের তাদের শেষ ম্য়াচে নামিবিয়াকে হারিয়ে সেরা আটে উঠল সলমন আঘার দল। এবারের সুপার এইটে দেখা যাবে না অস্ট্রেলিয়াকে। 

T20 World Cup Super 8 Schedule: টি-২০ বিশ্বকাপে সুপার এইটে কোন আটটি দেশ খেলতে চলেছে তা ঠিক হয়ে গেল। সবার শেষে সুপার এইটে উঠল পাকিস্তান। গ্রুপের তাদের শেষ ম্য়াচে নামিবিয়াকে হারিয়ে সেরা আটে উঠল সলমন আঘার দল। এবারের সুপার এইটে দেখা যাবে না অস্ট্রেলিয়াকে। জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছেন মিচেল মার্শরা। এবার বিশ্বকাপে টেস্ট খেলার মর্যাদা না থাকা তথাকথিত ছোট দলগুলি নজর কেড়েছে। তবে খুব বড় অঘটন ঘটেনি। গ্রুপ লিগে একমাত্র বড় অঘটন জিম্বাবোয়ের কাছে অস্ট্রেলিয়ার হার। ইতালি, নেপাল, স্কটল্যান্ডের মত দেশেরা এবার নজর কেড়ে বিদায় নিয়েছে। এবার পালা সুপার এইটের।

ভারতের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে

সেমিফাইনালে কোন চারটি দেশ খেলবে তা ঠিক হবে সুপার এইট রাউন্ডে। আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করে হবে সুপার এইট পর্বের খেলা। দুটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। টিম ইন্ডিয়া তুলনায় সহজ গ্রুপে পড়েছে। সূর্যকুমার যাদবদের গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে। সেখানে গ্রুপ বি-তে চারটি দলই বেশ শক্তিশালী। নিউ জিল্যান্জ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান রয়েছে গ্রুপ বি-তে। নিউ জিল্যান্ডকে একেবারে অপ্রতিরোধ্য দেখাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে গ্রুপ পর্বে ইংল্য়ান্ড হেরে গেলেও, হ্যারি ব্রুকের দলে এত ম্য়াচ উইনার রয়েছে যা ব্রিটিশরা কুড়ির ক্রিকেটে সব সময়ই বিপজ্জনক। অন্যদিকে, দেশের মাটিতে বরাবরই খুবই কঠিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা, তার ওপর চলতি টি২০ বিশ্বকাপে লঙ্কার ঝাঁঝ দেখা যাচ্ছে। আর এই গ্রুপের চতুর্থ দল পাকিস্তান ফর্মে না থাকুক, কিন্তু অতীত বারবার দেখা গিয়েছে তাদের যতবার খরচের কথায় ধরা হয় তারা অপ্রত্যাশিত কিছু করে দেখায়। যদিও সলমনদের নিয়ে আশা কম।

রবিবার দক্ষিণ আফ্রিকা ম্য়াচ দিয়ে শুরু ভারতের অভিযান

আগামী রবিবার আমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্য়াচ দিয়ে সুপার এইটে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। সূর্যকুমার এরপর চেন্নাইয়ে ২৬ ফেব্রুয়ারি খেলবেন জিম্বাবোয়ের বিরুদ্ধে। আর টিম ইন্ডিয়ার সুপার এইটে শেষ ম্য়াচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। সূর্যরা ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলবেন কলকাতার ইডেন গার্ডেন্সে।

সুপার এইটের গ্রুপ বিন্যাস-

গ্রুপ এ: ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে।

গ্রুপ বি: নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান।

(গ্রুপ এ-র সব ম্য়াচে ভারতের মাটিতে হবে। গ্রুপ বি-র সব খেলা হবে শ্রীলঙ্কায়)

সুপার এইটের সূচি

২১ ফেব্রুয়ারি: নিউ জিল্যান্ড বনাম পাকিস্তান (কলম্বো)

২২ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা (কলম্বো)

২২ ফেব্রুয়ারি:ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (আমেদাবাদ)

২৩ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবোয়ে (মুম্বই)

২৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম পাকিস্তান (কলম্বো)

২৫ ফেব্রুয়ারি: নিউ জিল্যান্ড বনাম শ্রীলঙ্কা (কলম্বো)

২৬ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (আমেদাবাদ)

২৬ ফেব্রুয়ারি: ভারত বনাম জিম্বাবোয়ে (চেন্নাই)

২৭ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম নিউ জিল্যান্ড (কলম্বো)

২৮ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা (কলম্বো)

১ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবোয়ে (দিল্লি)

১ মার্চ: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা)

সুপার এইটে ভারতের ম্যাচ

২২ ফেব্রুয়ারি, রবিবার:ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (আমেদাবাদ) (সন্ধ্যা ৭টা)

২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতি: ভারত বনাম জিম্বাবোয়ে (চেন্নাই) (সন্ধ্যা ৭টা)

১ মার্চ, রবিবার: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা) (সন্ধ্যা ৭টা)

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Pakistan vs Namibia: দুর্বল নামিবিয়ার বিরুদ্ধে 'বীরত্ব', সুপার এইটে পাকিস্তান
ICC T20 Ranking: আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং-এ উত্থান ঈশান কিষাণের, সঙ্গে অভিষেক শর্মার দাপট