IFA Shield 2026: শিল্ডের সেমিফাইনালে গোলের বন্যা! নর্থইস্ট ইউনাইটেডকে ৭-২ ব্যবধানে হারাল ইস্টবেঙ্গল, ফাইনালে হবে ডার্বি

Published : Oct 05, 2026, 08:58 PM ISTUpdated : Oct 05, 2026, 10:45 PM IST
IFA Shield 2026

সংক্ষিপ্ত

IFA Shield 2026: যদিও খেলার শুরুতে বিষয়টা অন্যরকম ছিল। আলাদিন আজারাই গোল করে নর্থইস্টকে এগিয়ে দেন। কিন্তু খেলার ১১ মিনিটের মাথায়, সমতা ফেরায় ইস্টবেঙ্গল। এরপর ম্যাচের ২৩ মিনিটে, খেলায় লিড নেয় লাল হলুদ ব্রিগেড। গোল করেন রোহিত কুমার। তাঁর জোরালো শট সোজা গিয়ে জালে জড়িয়ে যায়। এরপরের গোলটি আসে ক্রিসের পা থেকে। প্রথমার্ধ শেষ হয় ৩-১ ফলাফল নিয়ে।

IFA Shield 2026: আইএফএ শিল্ডের দ্বিতীয় সেমিফাইনালে কার্যত, গোলের বন্যা। সোমবার বিকেলে, কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (IFA Shield 2026)। সেই ম্যাচে মোট ৯টি গোল হল। শিল্ডের সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডকে ৭-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল লাল হলুদ ব্রিগেড। ফাইনালে তাদের সঙ্গে দেখা হবে মোহনবাগানের। অর্থাৎ, আবার কলকাতা ডার্বি। আর এই ম্যাচে হ্যাটট্রিক করলেন ডেভিড লালানসাঙ্গা। সোমবার, তিন বিদেশি নিয়ে মাঠে নামে ইস্টবেঙ্গল (East Bengal vs NEUFC)।

শিল্ডের সেমিফাইনালে গোলের বন্যা! 

যদিও খেলার শুরুতে বিষয়টা অন্যরকম ছিল। আলাদিন আজারাই গোল করে নর্থইস্টকে এগিয়ে দেন। কিন্তু খেলার ১১ মিনিটের মাথায়, সমতা ফেরায় ইস্টবেঙ্গল। এরপর ম্যাচের ২৩ মিনিটে, খেলায় লিড নেয় লাল হলুদ ব্রিগেড। গোল করেন রোহিত কুমার। তাঁর জোরালো শট সোজা গিয়ে জালে জড়িয়ে যায়। এরপরের গোলটি আসে ক্রিসের পা থেকে। প্রথমার্ধ শেষ হয় ৩-১ ফলাফল নিয়ে।

নর্থইস্ট ইউনাইটেডকে ৭-২ ব্যবধানে হারাল ইস্টবেঙ্গল, ফাইনালে হবে ডার্বি

এরপর দ্বিতীয়ার্ধে যেন লাল হলুদ ঝড় আরও তীব্র হয়। চূড়ান্ত ফর্মে ছিলেন ডেভিড। দ্বিতীয়ার্ধ শুরুর কয়েক সেকেন্ডের মধ্যে গোল করে দলকে তিনি আরও এগিয়ে দেন। তবে সেখানেই শেষ নয়। ম্যাচের ৫৬ মিনিটে, ফের গোল ডেভিডের এবং সেই গোলের সুবাদেই নিজের হ্যাটট্রিকটি সম্পন্ন করেন তিনি। অন্যদিকে, এই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে অভিষেক হয় লোবার। আর নেমেই গোল পেয়ে গেলেন এই বিদেশি ফুটবলার। মহম্মদ রশিদের পাস থেকে বুদ্ধিদীপ্ত গোল করে যান তিনি। এরপর খেলার অতিরিক্ত সময়ে, লাল হলুদের হয়ে শেষ গোলটি করেন লুকাস জিয়োলিনস্কি। নর্থইস্টের হয়ে আরেকটি গোল করেন সেই আলাদিন আজারাই। তাঁর জোড়া গোল এই ম্যাচে।

শেষপর্যন্ত, নর্থইস্ট ইউনাইটেডকে ৭-২ ব্যবধানে হারিয়ে আইএফএ শিল্ডের ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামবে তারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

ICC Champions League: আইসিসি-কে কড়া বার্তা দিল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, ফিরছে না চ্যাম্পিয়ন্স লিগ টি-২০?
IND vs WI T20 Series: জুয়েল অ্যান্ড্রুর চোট! ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির জাঙ্গু