IFA Shield 2026 Final: আইএফএ শিল্ড ফাইনালে ফের কলকাতা ডার্বি, ঘোষিত তারিখ ও সময়

Published : Oct 06, 2026, 07:15 PM ISTUpdated : Oct 06, 2026, 07:23 PM IST
IFA Shield 2026 Final

সংক্ষিপ্ত

East Bengal FC vs Mohun Bagan Super Giant: কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য অসাধারণ সময় চলছে। সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-ব্রাজিল (India vs Brazil), ভারত-উরুগুয়ে (India vs Uruguay) ম্যাচের পর আইএফএ শিল্ড ফাইনালে (IFA Shield 2026 Final) ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ হতে চলেছে।

DID YOU KNOW ?
কলকাতা ডার্বির প্রস্তুতি
চলতি মরসুমে এখনও পর্যন্ত ৩ বার কলকাতা ডার্বি হয়েছে। ২ দল একবার করে জয় পেয়েছে। একবার ম্যাচ ড্র হয়েছে।

Kolkata Derby: বৃহস্পতিবার সন্ধে ছ'টা বেজে ১৫ মিনিটে সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএফএ শিল্ড ফাইনালে (IFA Shield 2026 Final) ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ (East Bengal FC vs Mohun Bagan Super Giant) হতে চলেছে। মঙ্গলবার আইএফএ-র পক্ষ থেকে কলকাতা ডার্বির দিন ও তারিখ ঘোষণা করা হয়েছে। চলতি মরসুমে দ্বিতীয়বার কোনও টুর্নামেন্টের ফাইনালে বড় ম্যাচ হতে চলেছে। ডুরান্ড কাপ ফাইনালে (Durand Cup 2026 Final) মোহনবাগান সুপার জায়ান্টকে ৪-১ উড়িয়ে দেয় ইস্টবেঙ্গল। এবার আইএফএ শিল্ড ফাইনালে সেই হারের বদলা নেওয়ার লক্ষ্যে সবুজ-মেরুন শিবির। তবে লাল-হলুদ ব্রিগেডও ফের জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী। ফলে রবিবার সন্ধেবেলা দুর্দান্ত লড়াই দেখার সুযোগ পেতে পারেন বাংলার ফুটবলপ্রেমীরা।

জাতীয় দলের ফুটবলারদের খেলানো হবে?

চলতি মাসের তিন তারিখ ভারত-ব্রাজিল (India vs Brazil) ম্যাচ হয়েছে। মঙ্গলবার সন্ধেবেলা হচ্ছে ভারত-উরুগুয়ে (India vs Uruguay) ম্যাচ। জাতীয় দলে আছেন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের একাধিক ফুটবলার। মঙ্গলবার সন্ধেবেলা ম্যাচ খেলার ৪৮ ঘণ্টার মধ্যেই আইএফএ শিল্ড ফাইনালে তাঁদের খেলানো হবে কি না, সে বিষয়ে সংশয় আছে। ক্লান্ত শরীরে খেললে চোট পাওয়ার আশঙ্কা থাকে। এই কারণে দুই শিবিরই জাতীয় দলের ফুটবলারদের দলের বাইরে রেখে বাকিদের নিয়ে আইএফএ শিল্ড ফাইনালে কলকাতা ডার্বি খেলতে নামার প্রস্তুতি নিচ্ছে।

ভিন্ন মেরুতে দুই শিবির

চলতি আইএফএ শিল্ডের প্রথম সেমি-ফাইনালে পাঞ্জাব এফসি-র (Punjab FC) বিরুদ্ধে টাইব্রেকারে জয় পায় মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে, দ্বিতীয় সেমি-ফাইনালে নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে (NorthEast United FC) ৭-২ উড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। ফলে কিছুটা এগিয়ে থেকেই ফাইনালে খেলতে নামছে লাল-হলুদ ব্রিগেড। তবে কলকাতা ডার্বিতে কোনও দলকেই এগিয়ে রাখা যায় না। ৯০ মিনিটের মধ্যে যে দল ভালো পারফরম্যান্স দেখাবে, তারাই জয় পাবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি ম্যাচের মীমাংসা না হয়, তাহলে টাইব্রেকারে বিশাল কাইথের (Vishal Kaith) জন্য এগিয়ে থাকবে সবুজ-মেরুন ব্রিগেড।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৯
২৯ বার আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল।
আইএফএ শিল্ডের ইতিহাসে সফলতম দল ইস্টবেঙ্গল ২৯ বার চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয় সফলতম দল মোহনবাগান।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

2036 Olympics: ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনে আগ্রহী ভারত-সহ ৭ দেশ, কে পাবে দায়িত্ব?
Ranji Trophy 2026-27: রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের সহ-অধিনায়ক আয়ূষ মাত্রে, বাদ সূর্যকুমার