
IFA Shield 2026: আইএফএ শিল্ডের প্রথম সেমিফাইনালে রবিবার, কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি (IFA Shield 2026)। সেই ম্যাচেই গোলে জয় পেল । আর এই জয়ের সুবাদেই ফাইনালে পৌঁছে গেল (Mohun Bagan vs Punjab FC score)।
খেলার শুরু থেকেই ছিল উত্তেজনা। বক্সের একদম কাছ থেকে নেওয়া আরউইনের ফ্রিকিক সেভ করেন পাঞ্জাব এফসি গোলকিপার আর্শদীপ সিং। পরে অবশ্য বল গিয়ে পোস্টে লাগে। এরপর ম্যাচের গতি কিছুটা কমে আসে। অন্যদিকে, খুব দ্রুতই আশিস রাইয়ের পরিবর্তে মোহনবাগান কোচ মাঠে নামিয়ে দেন অভিষেক সূর্যবংশী। বলা ভালো, দুই দলের তরফে আক্রমণ তৈরি হলেও তা গোল অবধি পৌঁছতে পারছিল না। স্বাভাবিকভাবেই কোনও গোল আসেনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সবুজ মেরুন একাদশে আরেকটি পরিবর্তন হয়। লিস্টন কোলাসোর জায়গায় আসেন মিগুয়েল। অপরদিকে, গোলকিপার পরিবর্তন হয় পাঞ্জাবের। তবে এটা ঠিক যে, গোল পেতে মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। কিন্তু সজাগ ছিল পাঞ্জাব ডিফেন্স। জেপথে প্যাট্রিক, আলফ্রেড এবং অলিভেইরার মতো বিদেশি ফুটবলার বেশ সপ্রতিভ ছিলেন। তবে সুযোগ নষ্ট করেন পাঞ্জাব ফরোয়ার্ড মেসি বাউলিও। খেলার ৫৬ মিনিটে, মোহনবাগান মিডফিল্ডার জেলকোভিচের শট বাইরে দিয়ে উড়ে যায়।
তবে ম্যাচের ৮৬ মিনিটে, মিগুয়েলের ফ্রিকিক থেকে আসা বলে হেড করে গোল করেন শুভাশিস বোস। তবে রেফারি সেই গোল বাতিল করে দেন। অতিরিক্ত সময়ে, আরও একটি সুযোগ নষ্ট করে মোহনবাগান। নির্ধারিত সময় পর্যন্ত, কোনও গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।