Aaryavir Sehwag: তৈরি পরবর্তী প্রজন্ম, দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আর্যবীর সেহওয়াগ

Published : Oct 04, 2026, 05:39 PM IST
Aaryavir Sehwag

সংক্ষিপ্ত

Captain Aaryavir Sehwag: প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগের (Virender Sehwag) ছেলে আর্যবীর সেহওয়াগ বেশ কিছুদিন ধরেই জুনিয়র পর্যায়ের ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলার সুযোগ পেয়েছেন এই ব্যাটার। এবার দিল্লির (Delhi) অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নির্বাচিত হলেন আর্যবীর।

DID YOU KNOW ?
২৯৭ রান আর্যবীরের
২০২৪ সালে কোচবিহার ট্রফিতে দিল্লির হয়ে মেঘালয়ের বিরুদ্ধে ২৯৭ রান করেন আর্যবীর সেহওয়াগ।

Aaryavir Sehwag: এবারের বিনু মাঁকড় ট্রফিতে (Vinoo Mankad Trophy) দিল্লির (Delhi) অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নির্বাচিত হলেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগের (Virender Sehwag) ছেলে আর্যবীর সেহওয়াগ। বৃহস্পতিবার শুরু হচ্ছে বিনু মাঁকড় ট্রফি। এই টুর্নামেন্ট হবে বিশাখাপত্তনমে (Visakhapatnam)। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (Delhi & District Cricket Association) ১৬ জনের দল ঘোষণা করেছে। এই দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে আর্যবীরকে। এই কিশোরের বাবা তারকা ব্যাটার। তিনি স্বল্প সময়ের জন্য ভারতীয় দলকেও নেতৃত্ব দিয়েছেন। এবার আর্যবীরও অধিনায়ক হিসেবে তৈরি হচ্ছেন। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই কিশোর। তিনি জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলার সুযোগ পেয়েছেন। এবার সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পাওয়ার জন্য তৈরি হচ্ছেন আর্যবীর।

ভালো ব্যাটিং আর্যবীরের

জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে তিন ম্যাচের যুব ওয়ান ডে সিরিজে অভিষেক হয়েছে আর্যবীরের। রাজকোটে (Rajkot) সেই সিরিজের প্রথম ম্যাচেই ২৬ বলে ২৮ রান করেন এই কিশোর। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সাত রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় ভারত। দ্বিতীয় ম্যাচে ৪৭ রান করেন আর্যবীর। তিনি সিরিজের তৃতীয় ম্যাচে করেন ৩৪ রান। তিন ইনিংসে তাঁর মোট সংগ্রহ ১০৯ রান। জাতীয় অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পাওয়ার আগে সিনিয়র ঘরোয়া ক্রিকেটেও অল্প সময়ের মধ্যে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন আর্যবীর। চলতি বছরে দিল্লি প্রিমিয়ার লিগে (2026 Delhi Premier League) ওয়েস্ট দিল্লি লায়ন্সের (West Delhi Lions) হয়ে দু'টি ম্যাচ খেলেন তিনি। করেন ২৪ রান। বয়সভিত্তিক ক্রিকেটে অবশ্য তাঁর বড় ইনিংসের নজির রয়েছে। ২০২৪ সালের কোচবিহার ট্রফিতে (Cooch Behar Trophy) দিল্লির হয়ে মেঘালয়ের বিরুদ্ধে ২৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন আর্যবীর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পর নিজের ব্যাটিং নিয়ে এই কিশোর বলেন, ভালো শুরুগুলিকে বড় ইনিংসে পরিণত করার দিকে আরও নজর দিতে হবে তাঁকে। সুযোগ পেলেই লম্বা ইনিংস খেলার গুরুত্বও উপলব্ধি করেছেন তিনি। এবার দিল্লির অধিনায়কত্বের দায়িত্ব তাঁর সেই লক্ষ্য পূরণের পথে আরও বড় পরীক্ষা হতে চলেছে।

দিল্লির অনূর্ধ্ব-১৯ দল

আর্যবীর সেহওয়াগ (অধিনায়ক), তন্ময় চৌধুরী, অর্ণব বুগ্গা (সহ-অধিনায়ক), ধন্যা নাকরা, উদয় চাওলা, গর্ব কুমার, অভিরাজ গগন সিং (উইকেটকিপার), তরুণ সিং (উইকেটকিপার), আরিয়ান শর্মা, ওজসদীপ সিং, কিরিত কৌশিক, বরুণ ভানজানি, রুদ্র দেব যাদব, প্রদ্যুম্ন সানন, পার্থ রাজ ও শান্তনু যাদব।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৮
১৮ বছর বয়সেই জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন আর্যবীর।
বীরেন্দ্র সেহওয়াগের ছেলে আর্যবীর সেহওয়াগ ১৮ বছর বয়সেই নজর কেড়ে নিয়েছেন। তিনি জাতীয় দলের জন্য তৈরি হচ্ছেন।
Read more Articles on
click me!

Recommended Stories

KL Rahul: ভারতের নতুন রান মেশিন! একটি সেঞ্চুরিতেই একাধিক রেকর্ড ভাঙলেন কেএল রাহুল?
India vs West Indies: হোয়াইটওয়াশ হল না, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তৃতীয় ওডিআই-তে হার ভারতের