IFA Shield 2026: ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট আইএফএ শিল্ডের দামামা বেজে গেল। চলতি কলকাতা লিগ শেষ হলেই শুরু হয়ে যাবে এই মেগা প্রতিযোগিতা (IFA Shield 2026)। ঐতিহাসিক এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে এমনিতেই ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা থাকে তুঙ্গে। গত মরশুমের আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। কিন্তু এবার জিতবে কারা? সময় বলবে সেটা। আপাতত আইএফএ শিল্ড ২০২৬-এর ক্রীড়াসূচি প্রকাশ করা হল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তথা আইএফএ-র তরফ থেকে। মোট ৬টি দলকে নিয়ে আয়োজিত হবে এবারের প্রতিযোগিতা। কলকাতার তিন প্রধান তথা মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান ছাড়াও আরও তিনটি ক্লাব এবারের আইএফএ শিল্ড খেলবে। তারা হল পাঞ্জাব এফসি, শ্রীনিধি ডেকান এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড (IFA Shield 2026 schedule)।
এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে। প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর শেষ হবে কলকাতা লিগ। তার মানে, মাঝে মাত্র দুদিন। তারপরেই শুরু হয়ে যাবে আইএফএ শিল্ড। ফুটবলারদের গেম টাইম বাড়ছে, কিন্তু কমে যাচ্ছে রিকভারি টাইম। আসন্ন আইএফএ শিল্ডে ৬টি দলকে মোট দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ওয়ানে রয়েছে ইস্টবেঙ্গল, মহমেডান স্পোর্টিং এবং পাঞ্জাব এফসি। পাশাপাশি গ্রুপ টু-তে আছে মোহনবাগান, শ্রীনিধি ডেকান এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড।
CIL CUP 2026: তৃণমূল স্তর থেকেই উঠে আসুক প্রতিশ্রুতিবান ফুটবলাররা, জমজমাট সিআইএল কাপের ফাইনাল https://t.co/XHcdsKwo2a#CILCUP2026 #GrasrootDevelopment
— Asianetnews Bangla (@AsianetNewsBN) September 15, 2026
২২ সেপ্টেম্বর, মঙ্গলবারঃ ইস্টবেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিং (দুপুর ৩টে)
২৩ সেপ্টেম্বর, বুধবারঃ মোহনবাগান বনাম শ্রীনিধি ডেকান এফসি (দুপুর ৩টে)
২৫ সেপ্টেম্বর, শুক্রবারঃ মহমেডান স্পোর্টিং বনাম পাঞ্জাব এফসি (দুপুর ৩টে)
২৬ সেপ্টেম্বর, শনিবারঃ শ্রীনিধি ডেকান এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড (দুপুর ৩টে)
২৮ সেপ্টেম্বর, সোমবারঃ ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসি (দুপুর ৩টে)
২৯ সেপ্টেম্বর, মঙ্গলবারঃ মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড (দুপুর ৩টে)
২ অক্টোবর, শুক্রবারঃ সেমিফাইনাল-১ এবং সেমিফাইনাল-২
গ্রুপ পর্বের ম্যাচের সময় জানানো হলেও, কোন মাঠে খেলা হবে তা এখনও বলা হয়নি। অন্যদিকে, সেমিফাইনালের সূচি সামনে এলেও, মাঠ এবং সময় জানানো হয়নি আইএফএ-র তরফ থেকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।