
IND vs NZ 2nd ODI: আরও একবার নিউ জিল্যান্ডের সবুজ পিচে জ্বলে উঠলেন ভারতীয় বোলাররা। প্রথম ম্যাচের পর সিরিজের দ্বিতীয় ওয়ানডে-তেও ভারতীয় বোলারাদের আগুনে ঝলসে গেলেন কিউই ব্যাটাররা। শনিবার ওয়েলিংটনে প্রথমে ব্যাট করতে নেমে নিউ জিল্যান্ড মাত্র ১৩৪ রানে অল আউট হয়ে গেল। ৪১ ওভারে গুটিয়ে যায় মিচেল স্যান্টনারের দলের ইনিংস। বুধবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে কিউইরা মাত্র ১৮৫ রানে অল আউট হয়। সিরিজে ১-০ এগিয়ে টিম ইন্ডিয়া।
এদিন ওয়েলিংটনে দুরন্ত বোলিং করেন পঞ্জাবের পেসার গুরনুর ব্রার। গুরনুর ৩০ রান দিয়ে ৪টি উইকেট নেন। আকিব নবি, অংশুল কম্বোজ ও অক্ষর প্যাটেল দুটি করে উইকেট তুলে নেন। নিউ জিল্যান্ডের মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান করেন। ড্যারি মিচেল (৫৫) ও স্যান্টানার (৩১) ছাড়া বাকি সবাই ব্যর্থ হন। ২৩ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গিয়েছিল কিউইরা। ড্যারি মিচেল একা চেষ্টা করলেও সেই ধাক্কা কাটতে উঠতে পারেনি। ১১২ রানে ৬ উইকেট হারানোর পর কিউইদের ইনিংস শেষ হয় ১৩৪ রানে, ৪১ ওভারে। শুরুতেই দুই কিউই ওপেনার উইল ইয়ং (৬) ও টিম সেইর্ফট (০)-কে আউট করে বড় ধাক্কা দেন কাশ্মীরের পেসার আকিব নবি।
এরপর তিন নম্বরে ব্যাট করতে নামা হেনরি নিকোলাস (১)-কে ফিরিয়ে কিউইদের আরও চাপে ফেলে দেয় কম্বোজ। মিডল ও লোয়ার মিডল অর্ডারকে ধাক্কা দেন গুরনুর ব্রার। হাফ সেঞ্চুরি পূর্ণ করে টিম ইন্ডিয়াকে কিছুটা চিন্তায় রাখা ড্যারি মিডেল-কে আউট করেন অক্ষর প্যাটেল।
একেবারে অল্প রান তাড়া করতে নেমে শুরুতেই অধিনায়ক শুভমন গিল-এর উইকেট হারায় টিম ইন্ডিয়া। গিলকে শূন্য রানে আউট করেন জ্যাকব ডাফি। এরপর বিরাট কোহলি (৭)-কে ফিরিয়ে ভারতের চাপ বাড়ান ডাফি। ১৭ রানে ২ উইকেট হারানোর পর লড়ছেন রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ার।