IND W vs AUS W Perth Test: পারথ টেস্টে জেমিমার হাফ সে়ঞ্চুরি, হরমনপ্রীতরা অল আউট ১৯৮ রানে

Published : Mar 06, 2026, 05:52 PM ISTUpdated : Mar 06, 2026, 05:54 PM IST
India's Jemimah Rodrigues ahead of Women's ODI World Cup final against South Africa

সংক্ষিপ্ত

IND W vs AUS W Perth Test: ক্যাঙারুর দেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথম দিনে ভারতীয় মহিলা দলের ব্য়াটাররা কঠিন চ্য়ালেঞ্জের মুখে পড়লেন। পারথের সবুজ জীবন্ত পিচে প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অল আউট হয়ে গেলেন হরমনপ্রীত কৌর-রা

IND W vs AUS W Perth Test: ক্যাঙারুর দেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথম দিনে ভারতীয় মহিলা দলের ব্য়াটাররা কঠিন চ্য়ালেঞ্জের মুখে পড়লেন। পারথের সবুজ জীবন্ত পিচে প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অল আউট হয়ে গেলেন হরমনপ্রীত কৌর-রা। গতিময় পিচে ভারতীয় মহিলাদের ব্যাটারদের সমস্য়ায় ফেললেন অজি পেসাররা। তবে এরপর জবাবে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে দলের ৩১ রানের মধ্যে আউট করেন ভারতীয় পেসাররা। পারথে এদিন ব্যর্থ হন স্মৃতি মন্ধনা (৪), অধিনায়িকা হরমনপ্রীত কৌর (১৯), দীপ্তি শর্মা (৭)। রান পাননি অভিষেক টেস্টে নামা প্রতিকা রাওয়াল (১৮), বাংলার উইকেটকিপার রিচা ঘোষ (১১)-রা। কিন্তু দলের বাকিদের মধ্যে লড়াকু ইনিংস খেলেন জেমিমা রডরিগেজ (৫২)।

অভিষেক টেস্টে নজর কাড়া ব্য়াটিং ৯ নম্বরে নামা কৌসাভি গৌতমের

৯ নম্বরে নেমে ব্য়াট করতে নামা অভিষেক টেস্টে খেলা কৌসাভি গৌতমের অপরাজিত ৩৪ রানের সৌজন্যে ভারতের রানটা কিছুটা ভদ্রস্থ দেখায়। ভাল শুরু করেও আউট হয়ে যানন ভারতের ওপেনার শেফালি ভর্মা (৩৫)। অজি পেসার আনাবেল সুদারল্যান্ড ৩৪ রান দিয়ে ৪টি, লুসি হ্যামিলটন ৩টি ও ড্রেসি ব্রাউন ২টি করে উইকেট পান। ৬২.৪ ওভারেই হরমনপ্রীতদের প্রথম ইনিংস গুটিয়ে যায়। প্রসঙ্গত, অজি কিংবদন্তি অধিনায়িকা আলিসা হিলি তাঁর ক্রিকেট কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন। অজি তারকা পেসার মিচেল স্টার্কের স্ত্রী হিলি তিন নম্বরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেছেন।

ভারতের তিনজন ক্রিকেটারের আজ টেস্টে অভিষেক হল

এদিন টেস্ট ক্রিকেটে অভিষেক হল ভারতের তিন ক্রিকেটারের- কৌসাভি গৌতম, প্রতিকা রাওয়াল ও সায়ালি সাতঘারের। টেস্টে তাঁর দ্বিতীয় ওভারেই অজি ওপেনার জর্জিয়া ভোল (২)-কে আউট করেন সায়ালি। এরপর ক্রান্তি গৌড় আউট করেন অপর অস্ট্রেলিয়ান ওপেনার ফোবে লিচফিল্ড (৯)-কে। চলতি অস্ট্রেলিয়া সফরে ভারতীয় মহিলা দল টি-২০ সিরিজে ২-১ জিতলেও এরপর ওয়ানডে সিরিজে ০-৩ হেরে যায় অজিদের কাছে। আজ, শুক্রবার থেকে পারথে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের একমাত্র ম্য়াচ।

 

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Mohun Bagan vs Odisha FC: প্রথমার্ধেই ৪-১ গোলে এগিয়ে মোহনবাগান! ম্যাকলারেনের হ্যাটট্রিক
Sanju Samson T20 World Cup 2026: রেকর্ড বুকেও ঝড় তুললেন সঞ্জু! এখনও পর্যন্ত, কোন কোন মাইলস্টোন তাঁর দখলে?