Mohun Bagan vs Odisha FC: সবুজ মেরুন সাইক্লোন! যুবভারতীতে দুরন্ত হ্যাটট্রিক ম্যাকলারেনের, ওড়িশার বিরুদ্ধে ৫-১ গোলে জয়

Published : Mar 06, 2026, 05:51 PM ISTUpdated : Mar 06, 2026, 07:19 PM IST
Mohun Bagan vs Odisha FC

সংক্ষিপ্ত

Mohun Bagan vs Odisha FC: আইএসএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় মোহনবাগান বনাম ওড়িশা এফসি। সেই ম্যাচেই, ৫-১ গোলে জয় ছিনিয়ে নিল সবুজ মেরুন ব্রিগেড। হ্যাটট্রিক করলেন জেমি ম্যাকলারেন। 

Mohun Bagan vs Odisha FC: আইএসএলে আবারও সবুজ মেরুন ঝড়। যুবভারতীতে রীতিমতো তাণ্ডব চালালেন জেমি ম্যাকলারেন। এই নিয়ে টানা চার ম্যাচে জয় মোহনবাগানের। ইন্ডিয়ান সুপার লিগ তথা দেশের অন্যতম সেরা মেগা ফুটবল প্রতিযোগিতা আইএসএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় মোহনবাগান বনাম ওড়িশা এফসি (mohun bagan vs odisha fc news today)।

৫-১ গোলে জয় ছিনিয়ে নিল সবুজ মেরুন ব্রিগেড

সেই ম্যাচেই, ৫-১ গোলে জয় ছিনিয়ে নিল সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে মোহনবাগান। ম্যাচের ১৪ মিনিটে, দিমিত্রি পেত্রাতোস ব্যাকপাস করেন অধিনায়ক শুভাশিস বোসকে। সেই বল পেয়েই বাঁদিক থেকে সেন্টার ভাসিয়ে দেন শুভাশিস (mohun bagan vs odisha fc live match)।

আর তারপরেই কার্যত, বাজপাখির মতো ছোঁ মেরে দুরন্ত হেডে গোল করে যান জেমি ম্যাকলারেন। পেনাল্টি বক্সের মধ্যে তিনি যেন একেবারে ওঁত পাতা শিকারীর মতো অপেক্ষা করছিলেন। সুযোগ পেয়েই সফলভাবে কাজে লাগালেন এবং মোহনবাগান এগিয়ে যায় ১-০ ব্যবধানে। 

তারপর খেলার ১৯ মিনিটেও, সুযোগ আসে ম্যাকলারেনের সামনে। কিন্তু ওড়িশা ডিফেন্সের জটলায় বল আটকে যায়। সেইসঙ্গে, মোহনবাগানের অপর দুই তারকা আপুইয়া রালতে এবং অনিরুদ্ধ থাপারও প্রশংসা করতেই হয়। দারুণ ফুটবল উপহার দিয়েছেন গোটা ম্যাচে।

হ্যাটট্রিক করলেন জেমি ম্যাকলারেন

অপরদিকে, ওড়িশা এফসি-র ফুটবলার ভিপি সুহেইর, রাহুল কেপি, ইসাক রালতে এবং রহিম আলীরাও পাল্টা আক্রমণে আসার চেষ্টা করে গেছেন। কিন্তু সফল হননি। এক্ষেত্রে মোহনবাগানের রক্ষণভাগের খেলোয়াড় তথা টম অ্যালড্রেড এবং টেকচাম অভিষেক সিংরা সজাগ ছিলেন অনবরত। 

তবে সবকিছুকে ছাপিয়ে গেলেন জেমি। খেলার ২৪ মিনিটে, দিমিত্রি পেত্রাতোসের ফ্রিকিক সুন্দরভাবে পেনাল্টি বক্সের ডানপ্রান্তে রিসিভ করেন লিস্টন কোলাসো। তারপর অনবদ্য ইনসাইড কাট করে ভিতরে ঢুকে সেই বল বাড়িয়ে দেন জেমি ম্যাকলারেনের দিকে। এক্ষেত্রেও কোনও ভুল করেননি জেমি। জোরালো শটে ঠাণ্ডা মাথায় ফিনিশ করেন এবং সবুজ মেরুন ব্রিগেড ম্যাচে লিড নেয় ২-০ ব্যবধানে। 

বলা ভালো, ম্যাকলারেনকে থামানোই যাচ্ছিল না পুরো ম্যাচে। তাঁকে আটকাতে গিয়ে হিমশিম খেলেন ওড়িশা ডিফেন্ডাররা। ততক্ষণে তাঁর নামের পাশে জোড়া গোল। তারপর আবার পেত্রাতোস একটি সুযোগ পান। কিন্তু সেই শট প্রতিহত হয়ে যায়। ম্যাচের ৩৬ মিনিটে, আবারও সুযোগ আসে ম্যাকলারেনের সামনে। এক্ষেত্রেও ওড়িশা ডিফেন্ডারের গায়ে লেগে শটটি প্রতিহত হয়। 

উল্লেখযোগ্য বিষয় হল, গোল পেয়ে যেতেই যেন গোটা যুবভারতী জুড়ে শুরু হয়ে যায় সবুজ মেরুন ঝড়। এরপর ম্যাচের ৪০ মিনিটে, গোল করেন আলবার্তো রডরিগেজ। তাঁর মাটি ঘেঁষা শট ওড়িশা গোলকিপারকে পরাস্ত করে সোজা গিয়ে জালে জড়িয়ে যায় এবং মোহনবাগান ম্যাচে লিড নেয় ৩-০ ব্যবধানে। 

যুবভারতীতে সবুজ মেরুন সাইক্লোন

এটি চলতি আইএসএল মরশুমে রডরিগেজের প্রথম গোল। তবে তারপরেই একটি বোঝাপড়ার অভাব তৈরি হয় মোহনবাগান ডিফেন্ডার মেহতাব সিং এবং সবুজ মেরুন গোলকিপার ভিশাল কেইথের মধ্যে। সেই সুযোগকে কাজে লাগিয়ে ওড়িশার হয়ে গোল করে যান রহিম আলী। 

কিন্তু তাতে কী? সবুজ মেরুন ঝড় থামানো যায় নাকি? প্রথমার্ধের অতিরিক্ত সময়ে, লিস্টনের মাপা পাস থেকে অনবদ্য গোল করেন সেই জেমি ম্যাকলারেন। সেইসঙ্গে, নিজের হ্যাটট্রিকটিও সম্পূর্ণ করেন। এটি চলতি আইএসএল মরশুমের প্রথম হ্যাটট্রিক এবং ম্যাকলারেনেরও এই মরশুমে প্রথম হ্যাটট্রিক। 

প্রথমার্ধের খেলা শেষ হয় ৪-১ ফলাফল নিয়ে। এরপর দ্বিতীয়ার্ধেও সবুজ মেরুন ঝড় অব্যাহত ছিল। কার্যত, দুরন্ত ফুটবল উপহার দিতে থাকেন লোবেরার ছেলেরা। উল্টোদিকে ম্যাচের ৬১ মিনিটে, ওড়িশার হয়ে সুযোগ নষ্ট করেন ইসাক রালতে। 

এরপর খেলার ৬৪ মিনিটে, আবারও সুযোগ চলে আসে ম্যাকলারেনের সামনে। তবে এক্ষেত্রে ক্লিয়ার করে দেন ওড়িশা ডিফেন্ডার। ম্যাচের ৬৯ মিনিটে, শুভাশিস বোসের পরিবর্তে মাঠে নামেন দীপক টাংরি। সেই সময় থেকে অধিনায়কের দায়িত্ব পালন করেন পেত্রাতোস। এরপর লোবেরা অনিরদ্ধ থাপাকেও তুলে নেন। 

ম্যাচের সেরা ম্যাকলারেন

তবে দ্বিতীয়ার্ধে বেশি গোল হয়নি। কিন্তু ম্যাকলারেন ঝড় অব্যাহত ছিল। ম্যাচের ৮৮ মিনিটে, ওড়িশা ডিফেন্ডারকে কাঁধের উপর নিয়েও টানা দৌড় লাগান জেমি এবং অসাধারণ দক্ষতায় গোল করে যান। আবারও সেই চেনা ক্ষিপ্রতা এবং গোলের খিদে ধরা পড়ে ম্যাকলারেনের চোখেমুখে। 

মোট চারটি গোল করলেন এই ম্যাচে। তবে ওড়িশা গোলকিপার অমরিন্দর সিং কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ না করলে, বিপদ আরও বাড়তে পারত। শেষ মুহূর্তে, ভিশালও ভালো একটি সেভ করেন। এরপর আর কোনও গোল হয়নি। শেষপর্যন্ত, ওড়িশা এফসি-কে ৫-১ গোলে হারিয়ে যুবভারতীতে দুরন্ত জয় হাসিল করল মোহনবাগান। অনবদ্য হ্যাটট্রিক করলেন জেমি ম্যাকলারেন। তাঁর নামের পাশে এই ম্যাচে মোট ৪টি গোল। চলতি মরশুমে রতান্র নামের পাশে মোট ৭টি গোল। তাও মাত্র চার ম্যাচে। 

অন্যদিকে, চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রইল সবুজ মেরুন ব্রিগেড। নিঃসন্দেহে সবুজ মেরুন সাইক্লোন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup Final: লক্ষ্য টি-২০ বিশ্বকাপ খেতাব ধরে রাখা, আমেদাবাদে পৌঁছে গেল ভারতীয় দল
T20 World Cup Final: টি-২০ বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিংয়ের দায়িত্বে কারা? নাম ঘোষণা আইসিসি-র