এবার থেকে মিলবে 'সোনার ছেলে' নীরজের মার্চেন্ডাইজ, খুশির খবর শোনাল এএফআই

Published : Sep 21, 2021, 12:18 AM IST
এবার থেকে মিলবে 'সোনার ছেলে' নীরজের মার্চেন্ডাইজ, খুশির খবর শোনাল এএফআই

সংক্ষিপ্ত

টোকিও অলিম্পিকে সোনা জয়ের পরই ন্য়াশানাল হিরো হয়ে উঠেছেন নীরজ চোপড়া। এবার থেকে নীরজ চোপড়ার মার্চেন্ডাইজে মিলবে নানা জিনিস। জানাল অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া।

টোকিও অলিম্পিকের সোনা জয়ের পর থেকে রাতারাতি ১৩০ কোটি দেশবাসীর হিরো হয়ে উঠেছেন নীরজ চোপড়া। সোনা জিতে দেশে ফেরার পর থেকেই শুভেচ্ছা, সংবর্ধনা, পুরষ্কারের বন্যায় ভাসছেন 'সোনার ছেলে'। যা এখনও অব্য়াহত রয়েছে। নীরজের নামে দিন ঘোষণার পাশাপাশি সোনা জয়ীর নামে নামকরণ করা হয়ে সেনা স্টেডিয়ামের। এমন সম্মান পেয়ে আপ্লুত ছিলেন নীরজ চোপড়া। এবার নীরজ চোপড়ার সমর্থকদের খুশি করতে সোনা জয়ীর মার্চেন্ডাইজ আনল এএফআই।

ভারতীয় অলিম্পিক দলের অফিসিয়াল পোষাক কোম্পানি ও ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের উদ্যোগে সোনা জয়ী নীরজ চোপডার মার্চেন্ডাইজ আনা হল। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইট থেকে কেনা যাবে নীরজ চোপড়া ছবি দেওয়া বিভিন্ন জিনিস। যার মধ্যে রয়েছে জলের বোতব, কফি মগ ও টি শার্ট। নীরজ চোপড়া নিজে এই মার্চেন্ডাইজের বিজ্ঞাপম করেছেন। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই মার্চেন্ডাইজের ঘোষণা করার পর থেকেই অনলাইনে এই সকল জিনিসের চাহিদা বেড়েছে।

টোকিও অলিম্পিকে সোনা জয়ের পর থেকেই ন্যাশানাল ক্রাশ হয়ে উঠেছেন নীরজ চোপড়া। তার প্রতিটি ছবি, অনুশীলনের ভিডিও রীতিমত ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। অনেক ক্রীড়াবিদদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে এই তরুণ। প্রতিদিন নীরজের বিষয়ে জানার জন্য কৌতুহল বাড়ছে নেটাগরিকদের। এরই মদ্যে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া ও ভারতীয় অলিম্পিক দলের অফিসিয়াল পোষাক কোম্পানির তরফে নীরজ চোপড়ার মার্চেন্ডাইজ আনায় খুশি নীরজ ভক্তরা।

PREV
Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.
click me!

Recommended Stories

IFA Shield 2026: শিল্ডের সেমিফাইনালে গোলের বন্যা! নর্থইস্ট ইউনাইটেডকে ৭-২ ব্যবধানে হারাল ইস্টবেঙ্গল, ফাইনালে হবে ডার্বি
ICC Champions League: আইসিসি-কে কড়া বার্তা দিল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, ফিরছে না চ্যাম্পিয়ন্স লিগ টি-২০?