India vs Brazil: ভারতের ফুটবল সংস্কৃতি নিয়ে কটাক্ষ অ্যান্সেলোত্তির, পাল্টা খালিদ

Published : Sep 24, 2026, 11:02 PM IST
Carlo Ancelotti India vs Brazil

সংক্ষিপ্ত

India Vs Brazil Friendly: কয়েকদিন পরেই সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। তার আগে ভারতের ফুটবল সংস্কৃতি নিয়ে কটাক্ষ করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti)। তাঁর এই মন্তব্যের জবাব দিলেন ভারতীয় দলের প্রধান কোচ খালিদ জামিল (Khalid Jamil)।

DID YOU KNOW ?
ভারত-পানামা ম্যাচ
শুক্রবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভারত-পানামা ফ্রেন্ডলি ম্যাচ হতে চলেছে।

Carlo Ancelotti vs Khalid Jamil: ভারতের ফুটবল সংস্কৃতি নিয়ে ব্রাজিলের (Brazil) প্রধান কোচ কার্লো অ্যান্সেলোত্তির মন্তব্যের পাল্টা জবাব দিয়ে বিতর্কে জড়াতে চাইলেন না ভারতীয় দলের প্রধান কোচ খালিদ জামিল। তিনি জানিয়েছেন, শুক্রবার পানামার (Panama) বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ নিয়েই ভাবছেন। অন্য কিছু নিয়ে ভাবছেন না। জাতীয় দলের প্রধান কোচের সাফ কথা, প্রত্যেকেরই নিজের মতামত রাখার অধিকার রয়েছে। তবে তাঁর যাবতীয় মনোযোগ মাঠের লড়াইয়ে। শুক্রবার বেঙ্গালুরুতে (Bengaluru) পানামার মুখোমুখি হবে ভারত। ফিফা উইন্ডোকে কাজে লাগিয়ে অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের নিয়ে তৈরি দলটিকে পরীক্ষা করে দেখছেন জামিল। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে ভারতীয় ফুটবল নিয়ে অ্যান্সেলোত্তির মূল্যায়ন প্রসঙ্গে প্রশ্ন করা হলে খালিদ বলেন, 'আমি এতে আগ্রহী নই। প্রত্যেকেরই নিজের মতামত দেওয়ার অধিকার আছে।'

ভারতীয় ফুটবল নিয়ে কটাক্ষ খালিদের

ভারত-ব্রাজিল ফ্রেন্ডলি ম্যাচের আগে ভারতীয় ফুটবলের উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে দেশে শক্তিশালী ফুটবল সংস্কৃতির অভাবের কথা উল্লেখ করেছেন অ্যান্সেলোত্তি। পাশাপাশি তৃণমূল স্তরে ফুটবলের প্রসার এবং তরুণ ফুটবলারদের উন্নতির জন্য আরও ভালো পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথাও বলেছিলেন তিনি। তবে সেই বিতর্কে না গিয়ে খালিদ পানামার বিরুদ্ধে ম্যাচ নিয়ে আলোচনা করতে চেয়েছেন। তাঁর বক্তব্য, 'আমি শুধু আগামীকালের পানামা ম্যাচের দিকে মনোযোগ দিতে চাই।'

কঠিন পরীক্ষার মুখে ভারতীয় দল

শুক্রবার পানামার বিরুদ্ধে ম্যাচের পর অক্টোবরের শুরুতে কলকাতায় ব্রাজিল ও উরুগুয়ের (Uruguay) বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারতীয় দল। সেই লড়াইয়ের আগে পানামার বিরুদ্ধে ম্যাচটিকে দল গুছিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন খালিদ। অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণকেও সুযোগ দিয়েছেন ভারতের কোচ। দলে আছেন গুরপ্রীত সিং সান্ধু, মনবীর সিং, অনিরুদ্ধ থাপার মতো অভিজ্ঞরা। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভারত শুধু রক্ষণাত্মক ফুটবল খেলবে না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন খালিদ। পরিস্থিতি অনুযায়ী রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য রেখে খেলতে হবে বলে জানিয়েছেন তিনি। খালিদের কথায়, ‘আমরা শক্তিশালী একটি দলের বিরুদ্ধে খেলছি। একই সঙ্গে সবসময় রক্ষণ করে যাওয়া সম্ভব নয়। তাই রক্ষণ ও আক্রমণ, দুটোরই মিশ্রণ থাকবে। পরিস্থিতি অনুযায়ী আমরা প্রতিক্রিয়া দেখাব।’

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩
৩ অক্টোবর ভারত-ব্রাজিল ফ্রেন্ডলি ম্যাচ হতে চলেছে।
৩ অক্টোবর সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-ব্রাজিল ফ্রেন্ডলি ম্যাচ হতে চলেছে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: এশিয়ান গেমসে স্কিট শুটিংয়ে ফের পদক, নজির নারুকা-পারিনাজের
Asian Games 2026: ১৬ বছরের খরা কাটালেন, এশিয়াডে ১০,০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ সীমা কুমারীর