IND vs NZ Final: ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য ৫০ লক্ষ টাকা! টিম ইন্ডিয়ার ফাইনালে জিও স্টারে আকাশছোঁয়া দর

Published : Mar 08, 2026, 05:24 PM IST
jio star

সংক্ষিপ্ত

India vs New Zealand Final: ভারতে ক্রিকেটে ধর্মের সমান। মহান ক্রিকেটাররা এখানে অনেকের কাছেই ভগবানের তকমাও পান। সেই ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালের মত বড় ইভেন্ট আর হয় না। তার ওপর সেখানে যদি খেলে টিম ইন্ডিয়া, তা হলে কথাই নেই।

India vs New Zealand Final: ভারতে ক্রিকেটে ধর্মের সমান। মহান ক্রিকেটাররা এখানে অনেকের কাছেই ভগবানের তকমাও পান। সেই ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালের মত বড় ইভেন্ট আর হয় না। তার ওপর সেখানে যদি খেলে টিম ইন্ডিয়া, তা হলে কথাই নেই। আজ, রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-নিউ জিল্যান্ড টি-২০ বিশ্বকাপের ফাইনালকে ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে সূর্যকুমার যাদবদের দুরন্ত পারফরম্যান্স রবিবার ফাইনালকে ঘিরে ক্রেজ আরও বাড়িয়ে দিয়েছে। আর এই উন্মাদনার ফসল ঘরে তুলছে জিও স্টার। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,ভারত-নিউ জল্যান্ড ফাইনাল ম্যাচ চলাকালীন ১০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনের জন্য প্রায় ৫০ লক্ষ টাকা পর্যন্ত দর চাওয়া হচ্ছে। এর আগে কোনও একটা বিশেষ ম্যাচকে গিরে বিজ্ঞাপনের দর বা অ্য়াড রেট এতটা ওঠেনি।

বিজ্ঞাপনের দর কেন এত বেশি ওঠে

 যত ভারতীয় আজ টিভি বা মোবাইলে ফাইনাল খেলা দেখবেন, তাদের সবার কাছে সহজেই তাদের পণ্য পোঁছে দেওয়ার সুযোগ পাবেন পণ্যদাতারা। কাশ্মীর থেকে কন্যাকুমারী, আন্দামান থেকে পুদুচিরি। ভারতের সর্বত্রই ক্রিকেটকে ঘিরে উন্মাদনা এতটাই যে ভারতের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ পণ্যকে ক্রেতাদের সামনে তুলে ধরার সবচেয়ে বড় মঞ্চ হতে পারে।

বিজ্ঞাপনের আকাশছোঁয়া দর

ভারত ফাইনালে উঠতেই বিজ্ঞাপনদাতাদের আগ্রহ হঠাৎই বেড়ে যায়। ফলে শেষ মুহূর্তে বিজ্ঞাপনের স্লটের চাহিদা অনেকটাই বাড়ে। কিন্তু ফাইনাল ম্যাচে বিজ্ঞাপনের জায়গা সীমিত হওয়ায় চাহিদা ও জোগানের মধ্যে বড় ফারাক তৈরি হয়েছে। সেই কারণেই এত বেশি দাম ধার্য করতে পারছে জিওস্টার। এই টুর্নামেন্টে দর্শকসংখ্যাও ক্রমাগত বেড়েছে। বিশেষ করে ভারত ম্যাচ খেললে টিভি ও ডিজিটাল। দুই মাধ্যমেই দর্শকসংখ্যা ব্যাপক বৃদ্ধি পায়। ফলে ফাইনাল ম্যাচে বিজ্ঞাপনের মূল্য আরও বেড়ে গেছে। মিডিয়া বায়ার ও বিজ্ঞাপন সংস্থার কর্তারাও জানিয়েছেন, সাধারণত ভারতের ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের দাম ২০ থেকে ৩০ লক্ষ টাকার মধ্যে থাকে। সেই তুলনায় ফাইনালের জন্য ৫০ লক্ষ টাকা যথেষ্ট প্রিমিয়াম রেট।

উন্মাদনার ফসলে লক্ষ্মীলাভ

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার টুর্নামেন্টের ভারতে সম্প্রচারের স্বত্ব রয়েছে আইসিসি-র ইভেন্টগুলির জন্য জিওস্টারের কাছে। টিভি ও ডিজিটাল, দুই প্ল্যাটফর্মের অধিকারই তাদের হাতে থাকায় বড় টুর্নামেন্টে বিজ্ঞাপন থেকে বিপুল আয় হয়। এই পুরো প্রতিযোগিতা থেকে প্রায় ২ হাজার কোটি টাকার বিজ্ঞাপন রাজস্ব পেতে পারে বলেও অনুমান করা হচ্ছে। ভারত ফাইনালে থাকায় ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহ চরমে। ফলে বড় বড় ব্র্যান্ড এখন শেষ মুহূর্তে বিজ্ঞাপনের স্লট পাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেট সম্প্রচারের ইতিহাসে এটি অন্যতম সবচেয়ে দামি বিজ্ঞাপনের সুযোগ হয়ে উঠতে চলেছে।

কত টাকা খরচ করেছে জিও হটস্টার

ভারতে আইসিসি -র বিভিন্ন টুর্নামেন্ট সম্প্রচারের স্বত্ব কিনতে জিও স্টার (যার মধ্যে জিওসিনেমা ও স্টার স্পোর্টসের অধিকার রয়েছে) প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে। এই চুক্তিটি ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত ICC-বিশ্বকাপ (পুরুষ,মহিলা, বয়সভিত্তিক), চ্যাম্পিয়ন্স ট্রফি সহ বড় বড় টুর্নামেন্টের সম্প্রচারের জন্য করা হয়। ভারতীয় মুদ্রায় এর মূল্য আনুমানিক প্রায় ২৭ হাজার কোটি টাকার কাছাকাছি । যা ক্রিকেট সম্প্রচারের ইতিহাসে অন্যতম বড় ডিল। এই চুক্তির ফলে টিভি ও ডিজিটাল, দুটি প্ল্যাটফর্মেই ভারতে আইসিসি-র ম্যাচ সম্প্রচারের অধিকার জিওস্টারের হাতে রয়েছে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Narendra Modi: নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপ ফাইনালে হাজির থাকছেন প্রধানমন্ত্রী?
T20 World Cup Prize Money: টি-২০ বিশ্বকাপে উড়ছে টাকা! চ্যাম্পিয়ন দল পাবে কত কোটি?