Narendra Modi: নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপ ফাইনালে হাজির থাকছেন প্রধানমন্ত্রী?

Published : Mar 08, 2026, 05:19 PM IST
India vs New Zealand

সংক্ষিপ্ত

Narendra Modi Stadium: রবিবার সন্ধেবেলা আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) ফাইনাল। নিউজিল্যান্ডকে (India vs New Zealand) হারিয়ে তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়াই ভারতীয় দলের লক্ষ্য। এই ম্যাচ ঘিরে দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে।

DID YOU KNOW ?
ভারত-নিউজিল্যান্ড লড়াই
টি-২০ বিশ্বকাপ ফাইনালে প্রথমবার নিউজিল্যান্ডের মুখোমুখি ভারতীয় দল। এই ম্যাচে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির।

India vs New Zealand: রবিবার সন্ধেবেলা আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) ফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? (PM Narendra Modi) এ বিষয়ে জল্পনা অব্যাহত। ক্রীড়ামহলের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। একাধিক বিরোধী নেতা দাবি করেছেন, প্রধানমন্ত্রী এই ম্যাচ দেখতে না গেলে তবেই জয় পাবে ভারতীয় দল। অনেকে আবার দাবি করছেন, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যখন ম্যাচ হচ্ছে, তখন ভারতীয় দলের হার নিশ্চিত। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী যদি নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে ম্যাচ দেখতে যান এবং ভারতীয় দল জয় পায়, তাহলে তিনি হাসিমুখে মাঠ ছাড়তে পারবেন। কিন্তু যদি প্রধানমন্ত্রী টি-২০ বিশ্বকাপ ফাইনাল দেখতে যান এবং ভারতীয় দল হেরে যায়, তখন বিরোধীরা আক্রমণ শানাবে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কী করবেন, তা এখনও স্পষ্ট নয়।

দিল্লিতে একাধিক কর্মসূচি প্রধানমন্ত্রীর

রবিবার নয়াদিল্লিতে ৩৩,৫০০ কোটি টাকার সরকারি প্রকল্পের শিলান্যাস করার কথা ছিল প্রধানমন্ত্রীর। প্রথমে ১৮,৩০০ কোটি টাকা ব্যয়ে দিল্লি মেট্রো রেলের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করার কথা ছিল। পিঙ্ক লাইনে মজলিস পার্ক থেকে মৌজপুর বাবরপুর পর্যন্ত ১২.৩ কিলোমিটার এবং ম্যাজেন্টা লাইনে দীপালি চক থেকে মজলিস পার্ক পর্যন্ত ৯.৯ কিলোমিটার লাইন সম্প্রসারণের শিলান্যাস করার পর ১৬ কিলোমিটার নতুন রুটেরও শিলান্যাস করার কথা ছিল। এছাড়া সরোজিনী নগর, নেতাজি নগর, কস্তুরবা নগর ও শ্রীনিবাসপুরী অঞ্চলে ১৫,২০০ কোটি টাকা ব্যয়ে আবাস প্রকল্পেরও শিলান্যাস করার কথা ছিল প্রধানমন্ত্রীর। এই ব্যস্ততার মাঝে তিনি নয়াদিল্লি থেকে আমেদাবাদে যেতে পারবেন কি না, তা স্পষ্ট নয়।

জয়ের আশায় সারা দেশ

প্রধানমন্ত্রী স্টেডিয়ামে থাকুন বা না থাকুন, সারা দেশ টি-২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের জয় চাইছে। কোনও দল এখনও পর্যন্ত দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সেই নজির গড়ার লক্ষ্যে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারতীয় দল।
দেশের মাটিতে প্রথমবার এবং সবমিলিয়ে তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup Gautam Gambhir: "আমাদের ড্রেসিংরুমে টেকেন ফর গ্র্যান্টেড বলে কিছু হয়না", বিশ্বজয়ের পর 'গম্ভীর' বার্তা
Abhishek Sharma T20 World Cup Final: "সবার বিশ্বাসের দাম রাখতে পেরেছি! তৃপ্তিদায়ক রাত", জয়ের পর আবেগঘন অভিষেক