India vs Panama: পানামার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র, নজর কাড়ল ভারতের লড়াই

Published : Sep 25, 2026, 10:01 PM ISTUpdated : Sep 25, 2026, 10:11 PM IST
Ryan Williams India vs Panama

সংক্ষিপ্ত

India vs Panama Match: শুক্রবার সন্ধেবেলা বেঙ্গালুরুর (Bengaluru) শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium) আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে পানামার মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। এই ম্যাচে ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা পানামার বিরুদ্ধে লড়াই করল ভারতীয় দল। ম্যাচ শেষে মাথা উঁচু করে মাঠ ছাড়লেন ভারতীয় ফুটবলাররা।

DID YOU KNOW ?
বিশ্বকাপে খেলেছে পানামা
এবারের বিশ্বকাপ ফুটবলে খেলেছে পানামা। সেই দলের বিরুদ্ধে ভারতীয় দলের ড্র যথেষ্ট কৃতিত্বের।

India vs Panama International Friendly: ব্রাজিল (Brazil) ও উরুগুয়ের (Uruguay) বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হওয়ার আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাস পেয়ে গেল ভারতীয় দল। শুক্রবার সন্ধেবেলা বেঙ্গালুরুর (Bengaluru) শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium) পানামার বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে লড়াই করে ড্র করল ভারতীয় দল। এই ম্যাচে এগিয়ে যাওয়ার পরেও ড্র করল ভারত। ৪১ মিনিটে রায়ান উইলিয়ামসের (Ryan Williams) গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে অবশ্য লিড ধরে রাখতে পারেনি ভারতীয় দল। ৬৮ মিনিটে পানামাকে সমতায় ফেরান ভ্যালেন্সিয়া (Valencia)। তারপরেও গোলের সুযোগ পেয়েছিল ভারত। তবে আর গোল হয়নি।

লড়াই করে ড্র ভারতের

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৩৮ নম্বরে ভারতীয় দল। সেখানে ৪৪ নম্বরে পানামা। ৯৪ ধাপ এগিয়ে থাকা এই দলের বিরুদ্ধে প্রশংসনীয় লড়াই করল ভারতীয় দল। প্রধান কোচ খালিদ জামিল (Khalid Jamil) ম্যাচের আগে বলেছিলেন, শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শুধু রক্ষণ নয়, আক্রমণেও ঝাঁপাবে দল। প্রথমার্ধের শেষদিকে সেরকমই প্রতি-আক্রমণ থেকে গোল আসে। অ্যাটাকিং থার্ডে বল পেয়ে যান উইলিয়ামস। তাঁর শট পানামার গোলকিপার মার্কোস রেয়িসকে (Marcos Reyes) হার মানিয়ে জালে জড়িয়ে যায়। দ্বিতীয়ার্ধে ভারতের রক্ষণে ফাটল ধরাতে না পেরে দূরপাল্লার শটে বাজিমাত করার চেষ্টা করছিলেন পানামার ফুটবলাররা। সেই কৌশল কাজে লাগে। বক্সের বাইরে থেকে ভ্যালেন্সিয়ার শট জালে জড়িয়ে যায়। ভারতীয় দলের দীর্ঘদেহী গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু নড়ার সুযোগ পাননি।

বিশ্বকাপে খেলা দলের বিরুদ্ধে ড্র

এবারের বিশ্বকাপ ফুটবলে ঘানা (Ghana), ইংল্যান্ড (England) ও ক্রোয়েশিয়ার (Croatia) সঙ্গে একই গ্রুপে ছিল পানামা। সেই দলের বিরুদ্ধে ভারতীয় দলের ড্র যথেষ্ট কৃতিত্বের। এই ম্যাচে মূলত তরুণ ফুটবলারদের ব্যবহার করেন খালিদ। তবে কয়েকজন অভিজ্ঞ ফুটবলারও খেলেন। তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের সংমিশ্রণ ভারতীয় দলের পক্ষে কার্যকর হল। ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে একই কৌশলে খেলতে পারে ভারতীয় দল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৯৪
ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে ৯৪ ধাপ এগিয়ে পানামা।
ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৩৮ নম্বরে ভারত। সেখানে ৯৪ ধাপ এগিয়ে থাকা পানামা এখন ৪৪ নম্বরে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Gulveer Singh: এশিয়ান গেমসে দ্বিতীয় পদক, ১০,০০০ মিটার দৌড়ে রুপো গুলবীর সিংয়ের
Asian Games 2026: এশিয়ান গেমসে ইতিহাস, প্রথমবার পোল ভল্টে ভারতের হয়ে পদক বারানিকার