India vs Vietnam: শেষমুহূর্তে গোল হজম, এশিয়ান কাপের প্রথম ম্যাচেই হার ভারতের

Published : Mar 04, 2026, 08:09 PM ISTUpdated : Mar 04, 2026, 09:41 PM IST
India vs Vietnam

সংক্ষিপ্ত

2026 AFC Women's Asian Cup: বুধবার অস্ট্রেলিয়ার (Australia) পারথে (Perth) এএফসি উইমেনস এশিয়ান কাপ ২০২৬ অভিযান শুরু করল ভারতীয় দল। প্রথম ম্যাচে লড়াই করলেও, প্রত্যাশিত ফল পেল না ভারতের মহিলা ফুটবল দল।

DID YOU KNOW ?
ভারতের জার্সি-বিভ্রাট
এএফসি উইমেনস এশিয়ান কাপ ২০২৬ শুরু হওয়ার আগে ভারতীয় দলের জন্য উপযুক্ত জার্সি পাঠাতে পারেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

2026 AFC Women's Asian Cup: সারা ম্যাচে লড়াই করলেও, শেষমুহূর্তে গোল হজম করে এএফসি উইমেনস এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে (India vs Vietnam) হেরে গেল ভারতের মহিলা ফুটবল দল। ভিয়েতনামের পক্ষে ম্যাচের ফল ২-১। জোড়া গোল করলেন  মিডফিল্ডার এনগান থি ভ্যান সু (Ngân Thị Vạn Sự)। ভারতের হয়ে একমাত্র গোল করেন স্যানফিদা ননগ্রাম (Sanfida Nongrum)। ৩০ মিনিটের মাথায় প্রথম গোল করে এগিয়ে যায় ভিয়েতনাম। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ১-০। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সমতা ফেরায় ভারতীয় দল। ৫২ মিনিটে গোল করেন স্যানফিদা। তিনি ভারতের সিনিয়র মহিলা ফুটবল দলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করলেন। কিন্তু তাঁর অভিষেক ম্যাচের ফল ভালো হল না। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের চতুর্থ মিনিটে দ্বিতীয় গোল করে ভিয়েতনামকে জয় এনে দেন এনগান।

কঠিন লড়াই ভারতের

ভিয়েতনামের বিরুদ্ধে ম্যাচে খুব বেশি সুযোগ পায়নি ভারতীয় দল। বলের দখল বেশিরভাগ সময়ই ভিয়েতনামের ফুটবলারদের পায়ে ছিল। এই ম্যাচ ড্র করতে পারলেও, পরের রাউন্ডের যোগ্যতা অর্জনের সুযোগ থাকত। কিন্তু হেরে গিয়ে সেই পথ অত্যন্ত কঠিন করে ফেললেন সঙ্গীতা বাসফোর (Sangita Basfore), রিম্পা হালদাররা (Rimpa Haldar)। গ্রুপ বি-তে ভারত ও ভিয়েতনাম ছাড়া আছে জাপান (Japan) ও চিনা তাইপেই (Chinese Taipei)। এই দুই দলের বিরুদ্ধে ভারতের লড়াই অত্যন্ত কঠিন হতে চলেছে।

জার্সি-বিতর্কের প্রভাব পড়ল?

এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে দলের সবার জন্য উপযুক্ত মাপের জার্সি পাঠাতে পারেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)। তার ফলে ভারতীয় দলের প্রস্তুতি ও মনোবল ধাক্কা খায়। ভিয়েতনামের বিরুদ্ধে ম্যাচে হয়তো তার প্রভাব পড়ল। পরের দুই ম্যাচে ভারতীয় দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারে। কিন্তু পরবর্তী দুই প্রতিপক্ষ দলই ভারতের চেয়ে এগিয়ে। ফলে জয় পাওয়া কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
এএফসি উইমেনস এশিয়ান কাপের প্রথম ম্যাচেই হার ভারতের।
এএফসি উইমেনস এশিয়ান কাপের প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে হার ভারতের।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

South Africa vs New Zealand: মার্কো জ্যানসেনের অনবদ্য লড়াই, ইডেনে নিউজিল্যান্ডের টার্গেট ১৭০
Submarine Attack On Iranian Ship: ভারত থেকে ফেরার পথে ইরানি যুদ্ধজাহাজ টর্পেডো দিয়ে ধ্বংস মার্কিন সাবমেরিনের, মৃত ৮০