Indian Super League 2026: জয় ছাড়া কিছুই ভাবছে না মোহনবাগান, আইএসএল অভিযান শুরু করছে সবুজ মেরুন ব্রিগেড

Published : Oct 10, 2026, 08:36 PM IST
Indian Super League 2026

সংক্ষিপ্ত

Indian Super League 2026: পরপর দুবার আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। কলকাতা লিগও পকেটে। এবার সবুজ মেরুনের লক্ষ্য হল, দেশের অন্যতম মেগা ফুটবল প্রতিযোগিতা আইএসএল ট্রফি জয়। এর আগে অনেকবারই এসেছে। আবার চাই। এইরকম মনোভাব নিয়েই নামতে চাইছে তারা।

Indian Super League 2026: পরপর দুবার আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। কলকাতা লিগও পকেটে। এবার সবুজ মেরুনের লক্ষ্য হল, দেশের অন্যতম মেগা ফুটবল প্রতিযোগিতা আইএসএল ট্রফি জয়। এর আগে অনেকবারই এসেছে। আবার চাই (Indian Super League 2026)। এইরকম মনোভাব নিয়েই নামতে চাইছে তারা। আগামী ১২ অক্টোবর, গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচ দিয়ে নিজেদের ইন্ডিয়ান সুপার লিগ অভিযান শুরু করছে মোহনবাগান। তবে গুয়াহাটি উড়ে যাওয়ার আগে মোহনবাগান কোচ যথেষ্ট আত্মবিশ্বাসী (ISL latest news)।

জয় ছাড়া কিছুই ভাবছে না মোহনবাগান

শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি জানালেন,"আমরা দুটো আলাদা আলাদা ফর্মেশন বা কৌশল নিয়ে কাজ করতে পেরেছি—৩-৪-৩ এবং ৪-২-৩-১। ফলে, দলের ফুটবলাররা এখন উভয় পদ্ধতির সঙ্গেই মানিয়ে নিয়েছে। তার ফলে, আমরা বিভিন্ন ম্যাচে এগুলো ব্যবহার করতে পারি কিংবা ম্যাচ চলাকালীনও কৌশল পরিবর্তন করতে পারি। তাছাড়া অধিকাংশ খেলোয়াড়ই ম্যাচ টাইমের সুযোগ পেয়েছে এবং সেই সময়টা বেশ চাপের মধ্যেই কেটেছে। কারণ, আমরা শিরোপা জিততে চেয়েছিলাম। সামগ্রিকভাবে এই পুরো প্রক্রিয়াটি আমাদের জন্য বেশ উপকারী হয়েছে।"

আরও পড়ুন - IFA Shield 2026: 'ভরসার নাম ভিশাল' - পাঞ্জাব এফসি-কে টাইব্রেকারে উড়িয়ে আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগান

আইএসএল অভিযান শুরু করছে সবুজ মেরুন ব্রিগেড

পানাজিওটিস ডিলম্পেরিসের কথায়, "আমি মাঠে এমন একটি দলকে দেখতে চাই, যারা আরেকটু আক্রমণাত্মক এবং আরও বেশি তীব্রতা নিয়ে খেলবে। এটা ঠিক যে, মরশুম শুরুর প্রাক্কালে প্রস্তুতির জেরে পুরো ম্যাচজুড়ে এবং দীর্ঘ সময় ধরে এমনটা করার মতো অবস্থায় আমরা হয়ত এখন নেই। কিন্তু আমাদের জিততেই হবে। এছাড়া অন্য কোনও ফলাফল গ্রহণযোগ্য নয়।” অন্যদিকে, মোহনবাগান ফরোয়ার্ড লি হ্যারি আরউইন বলেছেন, ”দলের মধ্যে পরিবেশটা খুবই ভালো। বিশেষ করে এই মরশুমে আমাদের যেসব বাধা-বিপত্তির মধ্য দিয়ে যেতে হয়েছে, তা বিবেচনা করলে দেখা যাবে, বিষয়টি আরও বেশি তাৎপর্যপূর্ণ। অনুশীলনের সময়ও সেটা বোঝা যায়। সবাই মিলেমিশে বেশ আনন্দেই আছে। তাছাড়া আমাদের ঝুলিতে দুটি ট্রফিও রয়েছে। এই সাফল্যের উপর ভিত্তি করে আরও এগিয়ে যাওয়াটা দারুণ ব্যাপার। তাই আমরা নিজেদের সেরাটা দিতে তৈরি।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Michael Hussey: চেন্নাই সুপার কিংসে রদবদল অব্যাহত, দল ছাড়লেন ব্যাটিং কোচ মাইকেল হাসি
Cristiano Ronaldo: নির্বাসিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বড় পদক্ষেপ পর্তুগাল ফুটবল ফেডারেশনের