IFA Shield 2026: টাইব্রেকারে জয় পেল মোহনবাগান। আর এই জয়ের সুবাদেই ফাইনালে পৌঁছে গেল সবুজ মেরুন ব্রিগেড (Mohun Bagan vs Punjab FC score)। গোটা ম্যাচে একাধিক সুযোগ তৈরি হলেও কোনও গোল এল না। ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে এবং তারপর টাইব্রেকার। সেই পর্বে ৪-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নিল বাগান শিবির।

IFA Shield 2026: আইএফএ শিল্ডের প্রথম সেমিফাইনালে রবিবার, কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি (IFA Shield 2026)। সেই ম্যাচেই টাইব্রেকারে জয় পেল মোহনবাগান। আর এই জয়ের সুবাদেই ফাইনালে পৌঁছে গেল সবুজ মেরুন ব্রিগেড (Mohun Bagan vs Punjab FC score)। গোটা ম্যাচে একাধিক সুযোগ তৈরি হলেও কোনও গোল এল না। ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে এবং তারপর টাইব্রেকার। সেই পর্বে ৪-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নিল বাগান শিবির। লাফিয়ে পড়ে দুটি অনবদ্য সেভ করে ম্যাচের নায়ক সবুজ মেরুন গোলকিপার ভিশাল কেইথ।

আইএফএ শিল্ডের প্রথম সেমিফাইনাল

আরও পড়ুন - Brazil in Kolkata: ঐতিহাসিক যুবভারতীতে সাম্বা ঝলক! বুদ্ধিদীপ্ত ফুটবল খেলে চার গোলে জয় ব্রাজিলের

খেলার শুরু থেকেই ছিল উত্তেজনা। বক্সের একদম কাছ থেকে নেওয়া আরউইনের ফ্রিকিক সেভ করেন পাঞ্জাব এফসি গোলকিপার আর্শদীপ সিং। পরে অবশ্য বল গিয়ে পোস্টে লাগে। এরপর ম্যাচের গতি কিছুটা কমে আসে। অন্যদিকে, খুব দ্রুত চোটের জেরে আশিস রাইয়ের পরিবর্তে মোহনবাগান কোচ মাঠে নামিয়ে দেন অভিষেক সূর্যবংশীকে। বলা ভালো, দুই দলের তরফে আক্রমণ তৈরি হলেও তা গোল অবধি পৌঁছতে পারছিল না। স্বাভাবিকভাবেই কোনও গোল আসেনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই। দ্বিতীয়ার্ধের শুরুতেই সবুজ মেরুন একাদশে আরেকটি পরিবর্তন হয়। লিস্টন কোলাসোর জায়গায় আসেন মিগুয়েল। অপরদিকে, গোলকিপার পরিবর্তন হয় পাঞ্জাবের। তবে এটা ঠিক যে, গোল পেতে মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। কিন্তু সজাগ ছিল পাঞ্জাব ডিফেন্স।

YouTube video player

ভিডিও দেখুন - India Vs Brazil Match: কলকাতায় ব্রাজিলের মহড়া! সাংবাদিক সম্মেলনের পর যুবভারতীতে অনুশীলন, ইতিহাসের অপেক্ষা

মুখোমুখি হয় মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি

জেপথে প্যাট্রিক, আলফ্রেড এবং অলিভেইরার মতো বিদেশি ফুটবলার বেশ সপ্রতিভ ছিলেন। তবে সুযোগ নষ্ট করেন পাঞ্জাব ফরোয়ার্ড মেসি বাউলিও। খেলার ৫৬ মিনিটে, মোহনবাগান মিডফিল্ডার জেলকোভিচের শট বাইরে দিয়ে উড়ে যায়। তবে ম্যাচের ৮৬ মিনিটে, মিগুয়েলের ফ্রিকিক থেকে আসা বলে হেড করে গোল করেন শুভাশিস বোস। কিন্তু রেফারি সেই গোল বাতিল করে দেন। অতিরিক্ত সময়ে, আরও একটি সুযোগ নষ্ট করে মোহনবাগান। নির্ধারিত সময় পর্যন্ত, কোনও গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবে অতিরিক্ত সময়েও খেলার ফলাফল নির্ধারণ না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই বাজিমাৎ করে মোহনবাগান। দুটি অসাধারণ সেভ করেন গোলকিপার ভিশাল কেইথ। আর সেই সুবাদেই ৪-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় সবুজ মেরুন ব্রিগেড। আবারও প্রমাণিত হল 'ভরসার নাম ভিশাল'। শেষপর্যন্ত, পাঞ্জাব এফসি-কে টাইব্রেকারে উড়িয়ে আইএফএ শিল্ডের ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান।

ম্যাচের পর মোহনবাগান কোচ জানিয়েছেন, দলের আরও উন্নতি প্রয়োজন। অন্যদিকে, পাঞ্জাব এফসি-র কোচ পাভলোস দেরমিতজাকিস সবুজ মেরুনকে শুভেচ্ছা জানিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।