Iraq vs Norway: বিশ্বকাপে হালান্ডের জোড়া গোল, ইরাককে ৪-১ গোলে উড়িয়ে দিল নরওয়ে

Published : Jun 17, 2026, 08:53 AM IST
Iraq vs Norway: বিশ্বকাপে হালান্ডের জোড়া গোল, ইরাককে ৪-১ গোলে উড়িয়ে দিল নরওয়ে

সংক্ষিপ্ত

Iraq vs Norway: ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ইরাককে ৪-১ গোলে হারিয়ে দিল নরওয়ে। ম্যাঞ্চেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের একাই করলেন দুটি গোল। এই জয়ের ফলে, নরওয়ের ফুটবল ইতিহাসে একটা নতুন রেকর্ডও তৈরি হল। এই প্রথমবার বিশ্বকাপ বা ইউরো কাপের কোনও ম্যাচে নরওয়ে চার গোল করল। 

Iraq vs Norway: ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করল নরওয়ে (iraq vs norway)। ইরাককে ৪-১ গোলে উড়িয়ে দিল তারা। নিজের প্রথম বিশ্বকাপ অভিষেকেই জোড়া গোল করে ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। নরওয়ের হয়ে বাকি গোল দুটি করেন লিও অস্টিগার্ড এবং একটি আত্মঘাতী গোল হয়। ইরাকের হয়ে একমাত্র গোলটি করেন আয়মেন হুসেন (fifa world cup 2026)। 

বিশ্বকাপে হালান্ডের জোড়া গোল

এই জয়ের ফলে, নরওয়ের ফুটবল ইতিহাসে একটা নতুন রেকর্ডও তৈরি হল। এই প্রথমবার বিশ্বকাপ বা ইউরো কাপের কোনও ম্যাচে নরওয়ে চার গোল করল। ম্যাচের শুরু থেকেই নরওয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। খেলার ২৯ মিনিটের মাথায়, বক্সের মধ্যে আসা একটি নিচু ক্রস থেকে গোল করে হালান্ড দলকে সবার প্রথমে এগিয়ে দেন। তবে ইরাকও ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। প্রথমার্ধেই ইরাকের সুপার স্ট্রাইকার আয়মেন হুসেন একটি দুর্দান্ত হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান। 

 

 

দ্বিতীয়ার্ধে নরওয়ে খেলা আরও জমিয়ে দেয়। ৫১ মিনিটে, ইরাকের গোলকিপার জালাল হাসানের একটি ভুলকে কাজে লাগান হালান্ড। গোলকিপারের ক্লিয়ার করা বল ছুটে আসা হালান্ডের গায়ে লেগে ইরাকের জালেই জড়িয়ে যায়। খেলার ফলাফল তখন ২-১।

ইরাককে ৪-১ গোলে উড়িয়ে দিল নরওয়ে

এরপর ম্যাচের ৭৭ মিনিটে, নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ডের একটি অসাধারণ কর্নার কিকে উঁচু হয়ে হেড করে লিও অস্টিগার্ড দলের লিড বাড়িয়ে ৩-১ করেন। ইরাকের ডিফেন্সের মার্কিংয়ের ভুলই এই গোলের কারণ। এরপরেই ওডেগার্ডকে তুলে নেওয়া হলে ক্যাপ্টেনের আর্মব্যান্ড হ্যালান্ডের হাতে ওঠে।

খেলার ইনজুরি টাইমে (৯০+৭') হ্যালান্ডের একটি হেড ইরাকের বক্সে বড়সড় বিভ্রান্তি তৈরি করে। ইরাকের ডিফেন্ডার হাশিম এবং গোলকিপার বল আটকাতে গেলে, প্রথমার্ধে ইরাকের হয়ে গোল করা আয়মেন হুসেনের গায়ে লেগে বল নিজেদের জালেই ঢুকে যায়। অর্থাৎ, আত্মঘাতী গোল। শেষপর্যন্ত, নরওয়ে ৪-১ গোলের জয় নিশ্চিত করে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Lionel Messi: বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক, যুগ্মভাবে সর্বাধিক গোলদাতা লিওনেল মেসি
Argentina vs Algeria: বিশ্বকাপে মেসি ম্যাজিক! আলজেরিয়ার বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক 'এলএম১০-এর', বিধ্বংসী আর্জেন্টিনা জিতল ৩-০ গোলে