Argentina vs Algeria: আর্জেন্টিনার প্রথম ম্যাচেই মেসি ম্যাজিক। কার্যত, বিশ্বমানের পারফরম্যান্স। অসাধারণ ফুটবল উপহার দিলেন লিওনেল মেসি। হ্যাটট্রিক করলেন বিশ্ব ফুটবলের অন্যতম তারকা তথা ম্যাজিশিয়ান। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতীয় সময় বুধবার ভোরে, কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা বনাম আলজেরিয়া (argentina vs algeria)। সেই ম্যাচেই (2026 fifa world cup)। চলতি বিশ্বকাপে গ্রুপ জে-তে রয়েছে দুই দল। সেই ম্যাচেই ৩-০ গোলে বিধ্বংসী জয় ছিনিয়ে নিল আর্জেন্টিনা।
FIFA World Cup 2026: মেসির জন্য যজ্ঞ! গাঙ্গুলিবাগানের আর্জেন্টিনা ফ্যান পার্ক জুড়ে উৎসবের মেজাজ#fifa #fifa2026 #argentina #messi #football #jadavpur #westbengal #kolkata #latestnews #banglanews #asianetnewsbangla #asianetbangla #ArgentinavsAlgeria pic.twitter.com/RBZieh2uyz
— Asianetnews Bangla (@AsianetNewsBN) June 16, 2026
আর গোটা ম্যাচে দাপুটে পারফরম্যান্স মেসির। বিপক্ষ ডিফেন্সকে একেবারে নাস্তানুবাদ করে ছাড়লেন। আলজেরিয়াকে কার্যত, একাই শেষ করে দিলেন লিওনেল মেসি। তাঁর বডি ল্যাঙ্গুয়েজই বুঝিয়ে দিল, বিশ্ব ফুটবলকে এখনও একজনই শাসন করতে পারেন। তিনি হলেন লিওনেল মেসি।
শুরু থেকেই জমে ওঠে এই ম্যাচ। বলা ভালো, খেলার ৭ মিনিটেই একটা ঝটকা দেয় আলজেরিয়া। ভিএআর রিভিউতে অফসাইডের জন্য বাতিল হয় ফারেস চাইবির গোল। এরপর ধীরে ধীরে খেলা ধরে নিতে শুরু করে আর্জেন্টিনা। ম্যাচের ১৭ মিনিটেই তারা বুঝিয়ে দেয় যে, কেন আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন?
রদ্রিগো ডি পলের অ্যাসিস্ট থেকে গোল করে যান বিশ্ব ফুটবলের ম্যাজিশিয়ান লিওনেল মেসি। টপ বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শট নেন ‘এলএম১০'। টপ রাইট কর্নার দিয়ে সেই বল সোজা জালে গিয়ে জড়িয়ে যায় এবং আর্জেন্টিনা লিড নেয় ১-০ ব্যবধানে। কার্যত, বিশ্বমানের গোল। দুরন্ত মেসি এবং আর্জেন্টিনার জার্সিতে ২৭টি বিশ্বকাপের ম্যাচে মোট ১৪টি গোল করলেন তিনি। সেটা তখনও অবধি। তারপর আরও অনেক কিছুই বাকি ছিল।
গোলের পরে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় স্কালোনির ছাত্ররা। তবে পাল্টা কাউন্টার অ্যাটাকে উঠে আসে আলজেরিয়াও। কিন্তু সজাগ ছিলেন আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। খেলার ৪৪ মিনিটে, চাইবির শট অনেকটা উপর দিয়ে বাইরে চলে যায়। এরপরেও তিনি একটি শট নেন, সেটি থেকেও গোল আসেনি। সমানে সমানে টক্কর দেওয়ার চেষ্টা করে আলজেরিয়া। দুই দলেরই বল পজিশন ছিল ৪৮%। প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই।
দ্বিতীয়ার্ধেও দারুণ ফুটবল উপহার দেয় আর্জেন্টিনা। মেসি নিজে যেমন গোল করেন, ঠিক তেমনই মাঝমাঠ থেকে ডিফেন্স চেরা পাসও বাড়াতে থাকেন সতীর্থদের দিকে। বলা যেতে পারে, টোটাল ফুটবল উপহার দেন ‘এলএম১০'। পাশাপাশি লাউটারো মার্টিনেজ, রদ্রিগো ডি পল এবং অ্যালি অ্যালিস্টারও বেশ ভালো খেলেন এই ম্যাচে। সেইসঙ্গে, ডিফেন্সে সজাগ ছিলেন রোমারিও এবং মেদিনারা।
মাঝমাঠ থেকে আক্রমণভাগ, খেলার দখল নিয়ে নেয় আর্জেন্টিনা। খেলার ৫০ মিনিটে, মেসির শট বারপোস্টের উপর দিয়ে উড়ে যায়। এরপর ৫৩ মিনিটের মাথায়, মার্টিনেজের শট সেভ করেন আলজেরিয়া গোলকিপার জিদানে। ম্যাচের ৫৪ মিনিটে, প্রথম একাদশে দুটি পরিবর্তন করেন আর্জেন্টিনা হেডস্যার স্কালোনি। থিয়াগো আলমাডার বদলে দলে আসেন নিকো গঞ্জালেজ এবং লাউটারো মার্টিনেজের পরিবর্তে মাঠে আসেন জুলিয়ান আলভারেজ।
Messi x3 🎩#FIFAWorldCup pic.twitter.com/KWNuCSaCIs
— FIFA World Cup (@FIFAWorldCup) June 17, 2026
তারপরেই আবার জ্বলে উঠলেন মেসি। সেই অসাধারণ দক্ষতা। খেলার ৬০ মিনিটে, অ্যালিস্টারের শট রুখে দেন আলজেরিয়া গোলকিপার। কিন্তু ফিরতি বলে ক্ষিপ্রতার সঙ্গে শট নেন মেসি এবং অনবদ্য গোল করে আর্জেন্টিনাকে আরও এগিয়ে দেন। ফলাফল তখন ২-০। ম্যাচের ৬৫ মিনিটে, ফের সুযোগ চলে আসে মেসির সামনে। মাঝমাঠ থেকে সেই চেনা চোরাগতির দৌড় এবং জোরালো শট। কিন্তু এক্ষেত্রে সেভ করেন জিদানে।
তবে মেসিকে আটকাবে কে? ম্যাচের ৭৬ মিনিটে, আবার গোল। পরিবর্ত হিসেবে মাঠে নামা নিকো গঞ্জালেজের অ্যাসিস্ট থেকে, বাঁ পায়ের জোরালো শটে বক্সের বাইরে থেকে লেফট কর্নার দিয়ে অনবদ্য গোল করলেন ‘এলএম১০'। তিন তিনটি গোল খেলেন জিদানে। আর সেই গোলের সুবাদেই বিশ্বকাপ ফুটবলের মঞ্চে নিজের হ্যাটট্রিকটিও করে ফেললেন লিওনেল মেসি। শুধু তাই নয়, বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জার্সিতে এই মুহূর্তে তাঁর নামের পাশে রয়েছে ১৬টি গোল।
Messi x2 🪄#FIFAWorldCup pic.twitter.com/eolcyVvHGl
— FIFA World Cup (@FIFAWorldCup) June 17, 2026
সর্বাধিক ১৬টি গোল করে সবার উপরে মেসি, সেই একই জায়গায় আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। অর্থাৎ, আর একটি মাত্র গোল করলেই সর্বাধিক গোল করার মাইলস্টোন স্পর্শ করবেন লিও।
অন্যদিকে, ম্যাচের ৭৯ মিনিটে, মেসিকে তুলে নেন আর্জেন্টিনা কোচ। মাঠে আসেন নিকোলাস ওটামেন্ডি। মেসি তাঁর হাতেই অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেন। এরপর আর কোনও গোল হয়নি। শেষপর্যন্ত, আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল আর্জেন্টিনা।
আর এই জয়ের পরেই, গোটা স্টেডিয়াম জুড়ে তো বটেই! বিশ্বজুড়েই শুরু হয়ে যায় উৎসব। কার্যত, আনন্দে আত্মহারা আর্জেন্টিনা সমর্থকরা। অন্যদিকে, চলতি বিশ্বকাপে এখনও অবধি সর্বাধিক গোল স্কোরার লিওনেল মেসি। তাঁর নামের পাশে প্রথম ম্যাচেই তিন গোল।
আর্জেন্টিনার পরের ম্যাচ আগামী ২২ জুন। সোমবার, ভারতীয় সময় রাত ১০.৩০ মিনিটে আর্লিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে অস্ট্রিয়ার মুখোমুখি হবেন মেসিরা। তার আগেই মেসির হ্যাটট্রিক যেন গোটা ফুটবল বিশ্বকে আরও একবার নাড়িয়ে দিল।
ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।