
Ishan kishan hits a Century দলীপ ট্রফির ফাইনালে রোমঞ্চকর ইনিংস খেলে সেঞ্চুরি হাঁকালেন ঈশান কিশন। রবিবার চেন্নাইয়ে ফাইনালের প্রথম দিনে তিলক ভর্মার দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ১৩৫ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেললেন পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিশন। নির্বাচক মণ্ডলির প্রধান অজিত আগরকরের সামনে ১৪টি বাউন্ডারি ও ১টি বাউন্ডারি হাঁকানো দুরন্ত ইনিংস খেলে টেস্ট দলে ফেরার বাজি রাখলেন ইশান। প্রসঙ্গত, টি-২০ দলে নিয়মিত হয়ে যাওয়া ঝাড়খণ্ডের তারকা উইকেটকিপার-ব্যাটার শেষবার দেশের জার্সিতে টেস্ট খেলেন ২০২৩ সালে। অধিনায়েকর চওড়া ব্যাটে ভর করে ফাইনালে প্রথম দিনের শেষে পূর্বাঞ্চলের স্কোর ৪ উইকেটে ৩৮৫ রান।
মহম্মদ সিরাজদের বিরুদ্ধে ঈশানের পাশাপাশি দারুণ ব্যাটিং করলেন অভিমন্যু ঈশ্বরণ (৭২) , ঝাড়খণ্ডের শিখর মোহন (৮৫) ও কুমার কুশাগ্রা (৬৩)। শুরুটা দারুণ করেন ওপেনার বৈভব সূর্যবংশী। বিহারের ১৬ বছরে বিষ্ময় প্রতিভা বৈভব ৩৭ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হয়ে যান। এরপরেই অপ্রত্যাশিতভাবে রান আউট হয়ে যান অভিমন্যু ঈশ্বরণ (৮৬ বলে ৭২ রান)।
দেখুন ভিডিও
💯 for Ishan Kishan 👏
He brings it up in style 💥
The East Zone captain leading from the front with a superb knock 🙌
Scorecard ▶️ https://t.co/KQf5Km69nk#DuleepTrophy | #SZvEZ pic.twitter.com/ql9el4G60Q— BCCI Domestic (@BCCIdomestic) September 6, 2026
তবে এরপর চারে নামা বাংলার সুদীপ ঘরামি (৬) দ্রুত আউট হয়ে যাওয়ায় চাপে পড়ে যায় পূর্বাঞ্চল। বিনা উইকেটে ১০০ রান থেকে ১৪৭ রানে ৩ উইকেট পড়ে যায়। সেখান থেকে পাঁচ নম্বরে নেমে অবিশ্বাস্য ব্যাটিং করে অধিনায়ক ইশান দলকে দারুণ জায়গায় নিয়ে যান। পঞ্চম উইকেটে ইশানের সঙ্গে দারুণ পার্টনারশিপ করছেন কুমার কুশাগ্রা। এখনও পর্যন্ত ইশান-কুমার পার্টনারশিপে অবিচ্ছেদ্য ১৪৪ রান যোগ করেন।
দিলীপের ফাইনালে ১৪ ওভার বল করে ৯৬ রান দিলেও একটা উইকেটও পাননি দক্ষিণাঞ্চলের সেরা বোলার মহম্মদ সিরাজ। হায়দরাবাদের বাঁ হাতি পেসার চামা মিলিন্দ দুটি ও ত্রিপুর্ণা বিজয় একটি উইকেট নেন। দ্বিতীয় দিনে পূর্বাঞ্চলের লক্ষ্য থাকবে রানকে অন্তত ৪৫০-৫০০ রানে নিয়ে যাওয়া। দক্ষিণাঞ্চলের ব্যাটিং লাইনআপ খুবই শক্তিশালী। অধিনায়ক তিলক ভর্মা, দুরন্ত ফর্মে থাকা দেবদূত পাদিক্কালের পাশাপাশি রয়েছেন নারায়ণ জগদীশন, রিকি ভুইয়ের মত তারকা ব্যাটাররা। তবে পূর্বাঞ্চলের বোলিং লাইনআপে রয়েছে মহম্মদ সামি, মুকেশ কুমার, অঙ্কুল রায়ের মত তারকা বোলাররা।