ISL Mohun Bagan: "লক্ষ্য একটাই! জয় এবং তিন পয়েন্ট", ঘরের মাঠে চেন্নাইয়ানের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার মোহনবাগানের

Published : Oct 26, 2026, 01:27 AM IST
ISL Mohun Bagan

সংক্ষিপ্ত

ISL Mohun Bagan: ভারতের অন্যতম সেরা মেগা ফুটবল টুর্নামেন্ট এমজি ইন্ডিয়ান সুপার লিগ তথা আইএসএল-এর মঞ্চে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। সোমবার সন্ধ্যায়, কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগান বনাম চেন্নাইয়ান এফসি।

ISL Mohun Bagan: ভারতের অন্যতম সেরা মেগা ফুটবল টুর্নামেন্ট এমজি ইন্ডিয়ান সুপার লিগ তথা আইএসএল-এর মঞ্চে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান (ISL Mohun Bagan)। সোমবার সন্ধ্যায়, কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগান বনাম চেন্নাইয়ান এফসি (Mohun Bagan Match Today)। সেই ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে কী জানালেন মোহনবাগান হেড কোচ পানাজিওটিস ডিলম্পেরিস এবং দলের নির্ভরযোগ্য মিডিও অনিরুদ্ধ থাপা?

"লক্ষ্য একটাই! জয় এবং তিন পয়েন্ট"

পানাজিওটিস ডিলম্পেরিসের কথায়, “আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আপুইয়া একটু অসুস্থ ছিল। তাছাড়া হ্যামস্ট্রিং-এ চোট রয়েছে ওর। তাই ওর ক্ষেত্রে আমাদের একটু সময় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তবে আমাদের বিপরীতে যে দলই থাকুক না কেন, লক্ষ্য একটাই! সেটা হল, বল পজিশন ধরে রাখা এবং আরও বেশি করে গোলের সুযোগ তৈরি করা। বিপক্ষ বক্সে আরও বেশি করে চাপ বাড়াতে হবে এবং অনেক বেশি গোল করতে হবে। সেইসঙ্গে, বিপক্ষ দলকে জরিপ করে নেওয়াটাও দরকারি। কারণ, চেন্নাইয়ান এফসি দলের কোচ যথেষ্ট বুদ্ধিদীপ্ত এবং এই দলে বেশ কিছু ভালোমানের ফুটবলার রয়েছেন। তাই আমাদের সেই বিষয়গুলিকেও মাথায় রাখতে হবে। এটা আমাদের ঘরের মাঠে প্রথম ম্যাচ। আমি বিশ্বাস করি, ফুটবলাররাও আলাদা মোটিভেশন পাবে। পাশাপাশি গোল করার লক্ষ্যে আমাদের আরও বেশি আক্রমণাত্মক হতে হবে।"

তিনি বলেন, "অনেক সময় কিছু অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়। কিন্তু সেই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হয় এবং আগামীর লক্ষ্য ঠিক করতে হয়। আমরাও সেটাই করছি। অনেক বেশি কাউন্টার অ্যাটাক নিয়ে কাজ করছি। সেইসঙ্গে, খেলার গতিটা ধরে রাখার চেষ্টা করতে হবে। ছেলেরা তৈরি আছে। নিজেদের সেরাটা উজাড় করে দেবে বলেই আমি মনে করি।"

ঘরের মাঠে চেন্নাইয়ানের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার মোহনবাগানের

অনিরুদ্ধ থাপার মতে, “উরুগুয়ের মতো এত শক্তিশালী দলের বিরুদ্ধে এবং বিশ্বমানের ফুটবলারদের বিরুদ্ধে গোল করতে পারা সবসময় গর্বের বিষয়। যা নিঃসন্দেহে নিজের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেয়। এবার সেই অভিজ্ঞতাকে সঙ্গী করেই আইএসএল-এ মোহনবাগান জার্সিতে মাঠে নেমে নিজের সেরা খেলাটা খেলতে চাই। আমি যখন আমার সতীর্থদের সঙ্গে মাঠে নামব, তখন আমার সেই আত্মবিশ্বাসটা কাজে লাগবে আরও ভালো ফুটবল খেলার জন্য। যা আমাকে মোটিভেট করবে। আমার পেশাদার ফুটবল জীবন শুরু হয় এই চেন্নাইয়ান এফসি থেকেই। যে দলে আমার বেড়ে ওঠা। তারপর মোহনবাগানে। আসলে আমি মনে করি, মোহনবাগান এমন একটা দল, যেখানে সেরা না হলে সুযোগ পাওয়া কঠিন। ক্লাবের তরফ থেকে থেকে অনেক প্রত্যাশা। সমর্থকদের দিক থেকেও অনেক চাপ থাকে। কিন্তু মনে রাখতে হবে, এই জার্সিটা যখন আমার গায়ে রয়েছে, তখন সেরা ফুটবলটাই খেলতে হবে। সেই কারণেই তারা আমাকে বিপুল পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে নিয়ে এসেছে। তাই আমার কিছু কর্তব্য রয়েছে। আমার মনে হয়না, ভারতে এইরকম কোনও ক্লাব আছে বলে।"

তারপরেই দেশের এই তারকা মিডফিল্ডার যোগ করেন, “আমি শুধু গোল করতে চাই এবং তিন পয়েন্ট ঘরে তুলতে হবে। আমাদের দলে এমন কিছু ফুটবলার রয়েছেন, যারা যে কোনও সময়ে ম্যাচের রঙ বদলে দিতে পারেন। মোহনবাগানের রিজার্ভ বেঞ্চও বিশাল শক্তিশালী। যেহেতু অনেক ট্যালেন্ট একসঙ্গে রয়েছে, তাই এটা একটা ভালো লড়াই দলে সুযোগ পাওয়ার জন্য। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমাদের জুনিয়রদের মধ্যেও অনেক ভালো কোয়ালিটি রয়েছে। তাই তাদের দিকে আরও বেশি করে ফোকাস করা উচিত। আরও বেশি করে ম্যাচ টাইম দেওয়া উচিত। ক্লাব ফুটবলেও নিয়ে আসা প্রয়োজন। যত বেশি গেম টাইম পাবে, সেটাই উন্নতি। ক্লাব এবং দেশের ফুটবল, দুইই উপকৃত হবে।"

অন্যদিকে, মোহনবাগান মিডিয়া ম্যানেজার রতন চক্রবর্তী জানান, সাফ চ্যাম্পিয়নশিপের জন্য তারা তিনজন ফুটবলারকে দেশের স্বার্থে জাতীয় ক্যাম্পে ছাড়ছেন। সেই তিন ফুটবলার হলেন সুহেইল ভাট, প্রিয়াংশ দুবে এবং অভিষেক সূর্যবংশী। ফিফা উইন্ডোর বাইরে কোনও ফুটবলার ছাড়ার ক্ষেত্রে মোহনবাগান রাজি নয় বলে এইরকম একটি ন্যারেটিভ শোনা যাচ্ছিল। কারণ, সবুজ মেরুন টিম ম্যানেজমেন্টের প্রশ্ন ছিল, ফুটবলারদের চোট লাগলে তার দায় কে নেবে? কিন্তু ফেডারেশনের তরফ থেকে সেই বিষয়ে চিঠি দিয়ে মোহনবাগানকে নিশ্চয়তা দেওয়া হয়েছে। তারপরেই সবুজ মেরুনের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, সাফ চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে জাতীয় দলের জন্য তারা এই তিন ফুটবলারকে ছাড়তে তৈরি আছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Manchester United: ঘরের মাঠে ফের হার, কোচ বদল হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে?
Virat Kohli: নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, ব্র্যাবোর্ন স্টেডিয়ামের নেটে ঘাম ঝরালেন বিরাট