ICC Women's Emerging Nations Trophy, 2026: সম্প্রতি পুরুষদের ক্রিকেটে (Pakistan) খুব বেশি সাফল্য পায়নি পাকিস্তান। একইসঙ্গে মহিলা ক্রিকেটেও পাকিস্তানের ব্যর্থতার পালা অব্যাহত। রবিবার আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফির ম্যাচে নেদারল্যান্ডসের (Pakistan Women vs Netherlands Women) কাছে গোহারা হেরে গেল পাকিস্তান।
Pakistan Women vs Netherlands Women: ক্রিকেটে পাকিস্তানের ব্যর্থতা অব্যাহত। শনিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ (ACC Men's U19 Asia Cup 2026) ফাইনালে ভারতের কাছে (Pakistan U19 vs India U19) হারের পর রবিবার আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফির ম্যাচে (ICC Women's Emerging Nations Trophy, 2026) নেদারল্যান্ডসের কাছে হেরে গেল পাকিস্তানের মহিলা দল। সংযুক্ত আরব আমিরশাহির (United Arab Emirates) আজমান (Ajman) শহরের সেভেন ডিস্ট্রিক্টস গ্রাউন্ডে (Seven Districts Ground) সহজেই আট উইকেটে জয় পেল নেদারল্যান্ডস। এই জয়ের ফলে দুই ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষে পৌঁছে গেল ডাচরা। পাকিস্তান তিন ম্যাচ খেলে চার পয়েন্ট পেলেও, নেট রান রেটে পিছিয়ে থাকায় গ্রুপে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে। এই গ্রুপের বাকি দলগুলি হল জিম্বাবোয়ে (Zimbabwe Women), বাংলাদেশ (Bangladesh Women) ও থাইল্যান্ড (Thailand Women)।
ব্যাটে-বলে ব্যর্থতা পাকিস্তানের
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১২৬ রান করে পাকিস্তান। কোনও ব্যাটারই বড় রান করতে পারেননি। ওপেনার সাদাফ শামস (Sadaf Shamas) ১৭ রান করেন। অপর ওপেনার শাওয়াল জুলফিকার (Shawaal Zulfiqar) ১০ রান করেন। অধিনায়ক মুনিবা আলি (Muneeba Ali) ২২ রান করেন। আইমান ফতিমা (Eyman Fatima) ১৪ রান করেন। গুল ফিরোজা (Gull Feroza) ২৩ রান করে অপরাজিত থাকেন। তুবা হাসান (Tuba Hassan) ১৪ রান করেন। ওযাহিদা আখতার (Waheeda Akhtar) ১০ রান করে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে ১৪.৫ ওভারে দুই উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় নেদারল্যান্ডস। অধিনায়ক বাবেতে ডে লিডে (Babette de Leede) ওপেন করতে নেমে ৩৯ রান করেন। অপর ওপেনার হেদার সিজার্সও (Heather Siegers) ৩৯ রান করেন। এরপর স্টেরি কালিস (Sterre Kalis) ৩৩ রান করে অপরাজিত থাকেন। ফিবি মলকেনবোর (Phebe Molkenboer) আট রান করে অপরাজিত থাকেন।
জিম্বাবোয়ের বিরুদ্ধে লড়াই পাকিস্তানের
সোমবার গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে জিম্বাবোয়ের মুখোমুখি হচ্ছে পাকিস্তান মহিলা দল। তবে তার আগে ডাচদের কাছে হার আত্মবিশ্বাসে ফাটল ধরাতে পারে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।














