Jorge Jesus: প্রিয় কোচকে দায়িত্ব দেওয়া হচ্ছে, পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাবেন রোনাল্ডো?

Published : Jul 10, 2026, 01:39 AM IST
Cristiano Ronaldo-Jorge Jesus

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার-ফাইনালে পৌঁছতে পারেনি পর্তুগাল (Portugal National Football Team)। স্পেনের কাছে হারের (Spain vs Portugal) পরেই পদত্যাগ করেছেন প্রধান কোচ রবার্তো মার্টিনেজ (Roberto Martínez)। কয়েকদিনের মধ্যেই নতুন কোচ ঠিক করে ফেলল পর্তুগালের ফুটবল সংস্থা।

DID YOU KNOW ?
বিশ্বকাপ থেকে বিদায়
পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ঘোষণা করেছেন, তিনি আর বিশ্বকাপ ফুটবলে খেলবেন না।

Portugal National Football Team: রবার্তো মার্টিনেজ (Roberto Martínez) পদত্যাগ করার পর পর্তুগালের জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) প্রিয় কোচকে। এই কোচের নাম জর্জে জেসাস (Jorge Jesus)। পর্তুগালের এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৭১ বছর বয়সি এই কোচের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (Portuguese Football Federation) প্রেসিডেন্ট পেড্রো প্রোয়েনসা (Pedro Proenca)। এই বৈঠক ফলপ্রসূ হলে পর্তুগালের জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হতে চলেছেন রোনাল্ডোর প্রিয় কোচ। কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে সরকারিভাবে ঘোষণা করা হতে পারে।

ফের জাতীয় দলের হয়ে খেলবেন রোনাল্ডো?

সম্প্রতি রোনাল্ডো ঘোষণা করেছেন, তিনি আর পর্তুগালের হয়ে বিশ্বকাপ ফুটবলে খেলবেন না। তবে এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন কি না, সে বিষয়ে কিছু জানাননি। পেড্রো পর্তুগালের জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলে আন্তর্জাতিক ফুটবলে খেলা চালিয়ে যেতে পারেন রোনাল্ডো। গত মরসুমে সৌদি প্রো লিগের (Saudi Pro League) দল আল-নাসরের (Al-Nassr FC) প্রধান কোচ ছিলেন পেড্রো। তাঁর কোচিংয়ে সাফল্য পায় আল-নাসর। ভালো পারফরম্যান্স দেখান রোনাল্ডো। ক্লাব ফুটবলে সাফল্য পেলেও, এখনও পর্যন্ত কোনও জাতীয় দলের দায়িত্ব পাননি পেড্রো। পর্তুগালই প্রথমবার তাঁকে এই দায়িত্ব দিতে পারে। রোনাল্ডোর জন্যই পর্তুগালের জাতীয় দলের দায়িত্ব পেতে পারেন পেড্রো।

কতদিন খেলা চালিয়ে যাবেন রোনাল্ডো?

চলতি বিশ্বকাপ ফুটবলেও গোল করেছেন রোনাল্ডো। তিনি প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের ছয় আলাদা আসরে গোল করে নতুন রেকর্ড গড়েছেন। এই কিংবদন্তির বয়স ৪১ বছর। তিনি এখনও যথেষ্ট ফিট। ফলে আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারেন। তবে নিজের সিদ্ধান্তে অটল থাকলে আর বিশ্বকাপে খেলবেন না রোনাল্ডো। তিনি জাতীয় দলের পাশাপাশি আরও কয়েক মরসুম ক্লাব ফুটবলেও খেলা চালিয়ে যেতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
বিশ্বকাপ ফুটবলের ৬ আলাদা আসরে গোল রোনাল্ডোর।
প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফুটবলের ৬ আলাদা আসরে গোল করার রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Argentina vs Egypt: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ, ফিফা প্রেসিডেন্টের শাস্তি দাবি, থানায় বাংলাদেশের যুবক
France vs Morocco: ফের ফিফার ভূমিকা নিয়ে প্রশ্ন, কোয়ার্টার-ফাইনালের আগে ক্ষুব্ধ ফ্রান্স