kolkata Derby: ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা, কলকাতা ডার্বির টিকিটের দাম কমাল ইস্টবেঙ্গল

Published : Nov 25, 2026, 11:07 PM IST
Kolkata Derby Tickets

সংক্ষিপ্ত

kolkata Derby Tickets: রবিবার আইএসএল-এ (Indian Super League 2026-27) কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গল (East Bengal FC) ও মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) লড়াই ঘিরে বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে টিকিটের দাম নিয়ে বড় বার্তা দিল ইস্টবেঙ্গল ক্লাব।

DID YOU KNOW ?
নেই আনোয়ার-এডমুন্ড
চোটের জন্য রবিবার কলকাতা ডার্বিতে আনোয়ার আলি ও এডমুন্ড লালরিন্ডিকাকে পাচ্ছে না ইস্টবেঙ্গল।

East Bengal FC vs Mohun Bagan Super Giant: ফুটবলপ্রেমীদের ক্ষোভ আঁচ করে রবিবার আইএসএল-এ (Indian Super League 2026-27) কলকাতা ডার্বির (kolkata Derby) টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ক্লাব। বুধবার এক বিবৃতিতে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আগামী ২৯শে নভেম্বর, ২০২৬-এ অনুষ্ঠিত হতে যাওয়া আইএসএল (Indian Super League 2026-27) ডার্বি ম্যাচ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের অনুরোধের কথা মাথায় রেখে টিকিটের মূল্য পুনর্বিবেচনা ও হ্রাস করল ইস্টবেঙ্গল ক্লাব। সম্প্রতি বহু ছাত্র-ছাত্রী ই-মেইলের মাধ্যমে টিকিটের দাম কমানোর অনুরোধ জানিয়েছিলেন। তাঁদের মাঠে এসে খেলা দেখার সুবিধার্থে ক্লাব কর্তৃপক্ষ মাননীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা করে টিকিটের নতুন মূল্য নির্ধারণ করেছে।’

টিকিটের টাকা ফেরত দেওয়া হবে

ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকিটের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা, ৩০০ টাকা, ৪০০ টাকা, ৫০০ টাকা এবং ৫৫০ টাকা। ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যদের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। তাঁরা ৩০০ টাকা দামের টিকিট ১৫০ টাকায় পাবেন। টিকিটের নতুন দাম নির্ধারণ হওয়ার আগেই যাঁরা পুরনো দামে টিকিট কেটে ফেলেছেন, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ছাত্র-ছাত্রী ও সমর্থকদের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে প্রিয় দলের জন্য গলা ফাটানোর আহ্বান জানানো হয়েছে।

টিকিটের দাম কমায় খুশি ফুটবলপ্রেমীরা

আইএসএল-এ কলকাতা ডার্বি নিয়েই সবচেয়ে বেশি আগ্রহ থাকে। দুই দলের সমর্থকরাই স্টেডিয়ামে গিয়ে এই ম্যাচ দেখতে চান। রবিবারের ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল ক্লাব। টিকিটের দাম বেশি হওয়ায় লাল-হলুদ শিবিরকে আক্রমণ করা শুরু করেছিলেন মোহনবাগান সমর্থকরা। টিকিটের দাম নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যেও অসন্তোষ দেখা যাচ্ছিল। এই পরিস্থিতিতে টিকিটের দাম কমায় দুই পক্ষই খুশি। রবিবার বিকেলে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারি পূর্ণ থাকতে পারে। ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ সেই আশাই করছে। গ্যালারি পূর্ণ থাকলে কলকাতা ফুটবল নিয়ে ভালো বার্তা যাবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০০
রবিবার কলকাতা ডার্বির টিকিটের ন্যূনতম দাম ২০০ টাকা।
ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার আইএসএল-এ কলকাতা ডার্বিতে টিকিটের ন্যূনতম দাম ২০০ টাকা।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

New Zealand vs India: ক্রাইস্টচার্চে পিচ থেকে সাহায্য পেতে পারেন পেসাররা, বুমরার দিকে তাকিয়ে ভারত
South Africa vs Bangladesh: দ্বিতীয় টেস্টে ইনিংসে হার, দক্ষিণ আফ্রিকা সফরে বিধ্বস্ত বাংলাদেশ