South Africa vs Bangladesh: দ্বিতীয় টেস্টে ইনিংসে হার, দক্ষিণ আফ্রিকা সফরে বিধ্বস্ত বাংলাদেশ

Published : Nov 25, 2026, 07:52 PM IST
South Africa vs Bangladesh

সংক্ষিপ্ত

South Africa vs Bangladesh Test Series: অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে প্রথমবার টেস্ট ম্যাচ জিতে নিজেদের বড় দল ভাবতে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে (Bangladesh tour of South Africa, 2026) টাইগারদের জারিজুরি শেষ হয়ে গেল। প্রথম টেস্টে নয় উইকেটে হারের পর দ্বিতীয় টেস্ট ম্যাচে ইনিংস ও ২১৯ রানে হেরে গেল বাংলাদেশ।

DID YOU KNOW ?
বাংলাদেশের ব্যর্থতা
টেস্ট ক্রিকেটে এখনও লড়াই করার মতো দল হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। এবারের দক্ষিণ আফ্রিকা সফরে ফের তা দেখা গেল।

Bangladesh tour of South Africa, 2026: সেঞ্চুরিয়নের (Centurion) সুপারস্পোর্ট পার্কে (SuperSport Park) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ইনিংস ও ২১৯ রানে হেরে গেল বাংলাদেশ। বুধবার তৃতীয় দিনেই শেষ হয়ে গেল ম্যাচ। কোনওরকম প্রতিরোধ গড়ে তুলতে পারল না নাজমুল হোসেন শান্তর (Najmul Hossain Shanto) দল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এরপর প্রথম ইনিংসে সাত উইকেট হারিয়ে ৪৯৪ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় দক্ষিণ আফ্রিকা। এরপর দ্বিতীয় ইনিংসে ১৮৪ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ। দুই টেস্ট ম্যাচেই সহজ জয় পেল প্রোটিয়ারা। প্রথম টেস্ট ম্যাচে কোনওরকমে ইনিংসে হার এড়াতে সক্ষম হলেও, দ্বিতীয় টেস্টে আর ইনিংসে হার এড়াতে পারল না বাংলাদেশ।

দলগত ব্যর্থতা বাংলাদেশের

সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে বাংলাদেশের মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বাধিক ২৩ রান করেন ওপেনার মাহফিজুল ইসলাম (Mahfijul Islam)। তাওহিদ হৃদয় (Towhid Hridoy) করেন ১৯ রান। মোমিনুল হক (Mominul Haque) করেন ১৮ রান। এরপর দক্ষিণ আফ্রিকার ওপেনার মার্কুয়েস অ্যাকারম্যান (Marques Ackerman) ১৫০ রান করেন। উইয়ান মালডার (Wiaan Mulder) ১০০ রান করেন। টনি ডে জর্জি (Tony de Zorzi) ৬৬ রান করেন। মার্কো জ্যানসেন (Marco Jansen) ৬৭ রান করে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। সর্বাধিক ৪১ রান করেন হৃদয়। ৩৮ রান করেন মাহফিজুল। অপর ওপেনার তানজিদ হাসান তামিম (Tanzid Hasan Tamim) ২৯ রান করেন। অধিনায়ক শান্ত করেন ৩৪ রান। লিটন দাস (Litton Das) করেন ১৫ রান। তাসকিন আহমেদ (Taskin Ahmed) করেন ১০ রান।

দক্ষিণ আফ্রিকার বোলারদের সাফল্য

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩ রান দিয়ে তিন উইকেট নেন কাগিসো রাবাডা (Kagiso Rabada)। জ্যানসেন ১৭ রান দিয়ে তিন উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ৩৭ রান দিয়ে এক উইকেট নেন রাবাডা। জ্যানসেন ৪৮ রান দিয়ে জোড়া উইকেট নেন। মালডার ৩১ রান দিয়ে সাত উইকেট নেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২
দক্ষিণ আফ্রিকা সফরে ২ টেস্ট ম্যাচেই হেরে গেল বাংলাদেশ।
এবারের দক্ষিণ আফ্রিকা সফরে ২ টেস্ট ম্যাচেই বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ।
Read more Articles on
click me!

Recommended Stories

Mohammed Siraj: 'সিরাজকে বিতর্কে টেনে আনা উচিত নয়,' কড়া বার্তা রাজীব শুক্লার
ICC Test Rankings: আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধারের পথে বুমরা