Kylian Mbappe: বিশ্বরেকর্ড গড়লেন এমবাপে! ভাঙলেন মেসির রেকর্ড, নয়া মাইলফলক ফরাসি তারকার

Published : Oct 17, 2026, 08:11 PM IST
Kylian Mbappe: বিশ্বরেকর্ড গড়লেন এমবাপে! ভাঙলেন মেসির রেকর্ড, নয়া মাইলফলক ফরাসি তারকার

সংক্ষিপ্ত

Kylian Mbappe: নয়া নজির গড়লেন ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। এবার তিনি ভেঙে দিলেন লিওনেল মেসির ১১ বছরের পুরনো একটি বিশ্ব রেকর্ড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে, রোমার বিরুদ্ধে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচেই গোল করে রিয়ালকে জেতানোর পাশাপাশি মেসির পুরনো রেকর্ড ভেঙে নতুন একটি মাইলস্টোন গড়েছেন এমবাপে।

Kylian Mbappe: নয়া নজির গড়লেন ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। এবার তিনি ভেঙে দিলেন লিওনেল মেসির ১১ বছরের পুরনো একটি বিশ্ব রেকর্ড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে, রোমার বিরুদ্ধে খেলতে নামে রিয়াল মাদ্রিদ (Kylian Mbappe)। সেই ম্যাচেই গোল করে রিয়ালকে জেতানোর পাশাপাশি মেসির পুরনো রেকর্ড ভেঙে নতুন একটি মাইলস্টোন গড়েছেন এমবাপে। পাশাপাশি আর্লিং হালান্ডও মেসির একটি রেকর্ড ভেঙে দিয়েছেন। যদিও সেই ম্যাচে, রোমাকে ৪-৩ গোলে হারালেও প্রথমে পিছিয়ে পড়ে রিয়াল। ম্যাচের ২৫ মিনিটে, গোল করে দলকে সমতায় ফেরান এমবাপে। আর ম্যাচটি ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এমবাপের ক্যরিয়ারে ১০০ তম ম্যাচ (Kylian Mbappe News)।

বিশ্বরেকর্ড গড়লেন এমবাপে! ভাঙলেন মেসির রেকর্ড

মাত্র ২৭ বছর বয়সে এই মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি। ফ্রান্সের অধিনায়ক তথা বিশ্বের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে এই নজির গড়লেন কিলিয়ান এমবাপে। প্রসঙ্গত, এতদিন এই বিশ্বরেকর্ডটি ছিল একমাত্র মেসির দখলে। সেই ২০১৫ সালে, মাত্র ২৮ বছর বয়সে রোমার বিরুদ্ধেই চ্যাম্পিয়ন্স লিগের শততম ম্যাচটি খেলেছিলেন লিওনেল মেসি। তারপরের বছর মাত্র ১৭ বছর বয়সে মোনাকোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচটি খেলেন এমবাপে। পরিসংখ্যান বলছে, চ্যাম্পিয়ন্স লিগের ১০০টি ম্যাচে এমবাপের গোলসংখ্যা হল মোট ৭২টি। সেই জায়গায় মেসি করেছেন ৭৭টি গোল। এক্ষেত্রে আবার বিশ্ব রেকর্ডটি রবার্ট লেভানোদোস্কির দখলে রয়েছে। তিনি ১০০টি ম্যাচে ৮১টি গোল করেছেন। এই তালিকায় চতুর্থ স্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি আবার ১০০টি ম্যাচে ৬৪টি গোল করেছেন।

নয়া মাইলফলক ফরাসি তারকার

পিএসজি-র কাছে আবার ৪-২ ব্যবধানে পরাজিত হয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। দলের হয়ে দুটি গোলই করেছেন হালান্ড। চলতি চ্যাম্পিয়ন্স লিগে ৬০টি ম্যাচ খেলে হালান্ডের গোল সংখ্যা দাঁড়াল ৬১টি। উয়েফার তথ্য অনুযায়ী, ২৬ বছর ৮৫ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ৬০ গোল করার নজির গড়লেন আর্লিং হালান্ড। এবার একদিনের ব্যবধানে মেসিকে টপকে গেছেন তিনি। এই রেকর্ডটি মেসি গড়েছিলেন ২৬ বছর ৮৬ দিন বয়সে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

India vs New Zealand Test: বুমরা নয়! কিউয়িদের আসল ভয় সিরাজকে নিয়ে! টেস্টের আগে সতর্ক করলেন সাউদি
Mahela Jayawardene: মাহেলা জয়বর্ধনের বিদায়, ফের মুম্বই ইন্ডিয়ানসের নেতৃত্বে রোহিত শর্মা?