Lakshmipathy Balaji Coach: ঋতুরাজ-হার্দিকদের কোচ হলেন বালাজি! দ্বিতীয় ভারতের গুরুদায়িত্বে সৌরভের প্রিয় লক্ষ্মীপতি

Published : Sep 20, 2026, 07:50 PM IST
Lakshmipathy Balaji

সংক্ষিপ্ত

Lakshmipathy Balaji Coach: অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে আসন্ন ঘরের মাঠে সিরিজের জন্য ভারত 'এ' দলের প্রধান কোচ (Head Coach) হিসেবে দায়িত্ব দেওয়া হল লক্ষ্মীপতি বালাজিকে। ওয়ানডে-তে নেতৃত্বে দেবেন ঋতুরাজ গায়কোয়েড় আর টেস্টে দেবদূত পাদ্দিকাল।

টিম ইন্ডিয়ার ২০০৩-০৪ ঐতিহাসিক পাকিস্তান সফরের হিরো লক্ষ্মীপতি বালাজি এবার ভারতীয় এ ক্রিকেট দলের গুরু দায়িত্বে। অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে আসন্ন ঘরের মাঠে সিরিজের জন্য ভারত 'এ' দলের প্রধান কোচ (Head Coach) হিসেবে দায়িত্ব দেওয়া হল প্রাক্তন ভারতীয় পেসার লক্ষ্মীপতি বালাজিকে। বালাজিকে এর আগে আইপিএলে ধোনির সিএসকে-র হয়ে বোলিং কোচ ছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ভারত 'এ' দলের হেড কোচ হিসেবে এটিই বালাজির প্রথম অ্যাসাইনমেন্ট। প্রসঙ্গত, অজিদের বিরুদ্ধে এ দলের সিরিজে ভারতীয় এ দলকে ওয়ানডে-তে নেতৃত্বে দেবেন ঋতুরাজ গায়কোয়েড় আর চার দিনের টেস্টে দেবদূত পাদ্দিকাল।

মঙ্গলবার থেকে শুরু সিরিজে

আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই হাই-প্রোফাইল সিরিজে অস্ট্রেলিয়া 'এ' দলের মুখোমুখি হবে ভারত। সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হবে পুদুচেরিতে। মাল্টি-ফরম্যাটের এই সিরিজে দুটি চারদিনের ম্যাচ (বেসরকারী টেস্ট) এবং তিনটি একদিনের (লিস্ট-এ) ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে। সূচি অনুযায়ী, ২২ থেকে ২৫ সেপ্টেম্বর প্রথম চারদিনের ম্যাচ এবং ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর দ্বিতীয় চারদিনের ম্যাচটি খেলা হবে। এরপর ৬, ৯ এবং ১১ অক্টোবর যথাক্রমে তিনটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।

বালাজির কেরিয়ার

২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত ভারতের হয়ে টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ডানহাতি এই মিডিয়াম-পেসার। ২০০৪ সালের এশিয়া কাপে রানার্স-আপ হওয়া ভারতীয় ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০১৬ সালে খেলাধুলো থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে যোগ দেন বালাজি। আইপিএলে কোলকাতা নাইট রাইডার্স (KKR) এবং পরবর্তীতে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংসের (CSK) বোলিং কোচ হিসেবে সফলভাবে দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়া ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ু রাজ্য দলের প্রধান কোচ হিসেবেও কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে।

অধিনায়ক কারা

সিরিজের জন্য ভারত 'এ' দলের অধিনায়কদের নামও আগেই চূড়ান্ত করা হয়েছে। চারদিনের লাল বলের ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন দেবদত্ত পাদিক্কাল এবং একদিনের সাদা বলের সিরিজে অধিনায়কত্ব করবেন ঋতুরাজ গায়কোয়াড়। ঘোষিত স্কোয়াডে তরুণ প্রতিভার পাশাপাশি জায়গা পেয়েছেন একাধিক সিনিয়র ক্রিকেটারও। একদিনের দলে রাখা হয়েছে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে।

বালাজিতে আস্থা

Lakshmipathy Balaji Coach: আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে সফল কোচিংয়ের অভিজ্ঞতা থাকায় বিসিসিআই লক্ষ্মীপতি বালাজির ওপর এই বড় দায়িত্ব দিয়েছেন। লাল বল এবং সাদা বল, উভয় ফরম্যাটেই তরুণদের প্রস্তুত করা, বোলিং টেকনিক জোরদার করা ও দলগত রণকৌশল তৈরিতে তাঁর ভূমিকা থাকবে প্রধান। শক্তিশালী অস্ট্রেলীয় দলের বিরুদ্ধে তরুণ ভারতীয় ক্রিকেটারদের জন্য যেমন এটি নিজেকে প্রমাণের মঞ্চ, ঠিক তেমনি কোচ হিসেবে বালাজির প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টের দিকে কড়া নজর রাখছে দেশের ক্রিকেটপ্রেমী ও বিশেষজ্ঞরা।

অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে ওয়ানডে-তে ভারতীয় এ দল-

ঋতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), দেবদূত পাদিক্কাল (সহ অধিনায়ক), প্রিয়াংশ আর্য, সাই সুদর্শন, রজত পাটিদার, কুমার কুশাগ্র (উইকেটকিপার), নিশান্ত সিন্ধু, বিপ্রাজ নিগম, আরশিন কুলকার্নি, আরশাদ খান, নমন ধীর, হার্দিক পান্ডিয়া, প্রভসিমরন সিং (উইকেটকিপার), গুরজপনীত সিং, যশ ঠাকুর।।

চার দিনের ম্যাচে ভারত ‘এ’ স্কোয়াড

দেবদত্ত পাদিক্কাল (অধিনায়ক), সাই সুদর্শন, আমান মোখাদে, আয়ুষ পান্ডে, যশ রাঠোর, শেখ রশিদ, কুমার কুশাগ্র (উইকেটকিপার), শামস মুলানি, তনুশ কোটিয়ান, তুষার দেশপান্ডে, অংশুল কম্বোজ, প্রফুল হিঙ্গে, এন জগদীশন (উইকেটকিপার), নাচেকেত ভূতে, বৈশাক বিজয়কুমার।।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, চতুর্থ টি-২০ ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের
BCCI: অজিত আগরকরের জায়গায় আসছেন না পার্থিব প্যাটেল, প্রধান নির্বাচক থাকছেন প্রজ্ঞান ওঝা