Asian Games 2026: এশিয়ান গেমসে রুপো জয়ী শুটার এলাভেনিলকে শুভেচ্ছা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর

Published : Sep 20, 2026, 05:46 PM IST
Asian Games 2026: এশিয়ান গেমসে রুপো জয়ী শুটার এলাভেনিলকে শুভেচ্ছা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর

সংক্ষিপ্ত

Asian Games 2026: ভারতীয় শুটার এলাভেনিল ভালারিভান ২০২৬ এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্যক্তিগত ও দলগত বিভাগে রুপো জিতেছেন। আইচি-নাগোয়াতে ভারতের পদকের খাতা খুলেছেন এলাভেনিল, সোনম মাসকার এবং বিদার্সা কে বিনোদ। তাঁদের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Asian Games 2026: এলাভেনিলের জোড়া রুপো জয়ে উচ্ছ্বসিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ভারতীয় শুটার এলাভেনিল ভালারিভান ২০২৬ এশিয়ান গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে রুপো জিতেছেন (Asian Games 2026)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার, তাঁর এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি, এলাভেনিল, সোনম মাসকার এবং বিদার্সা কে বিনোদ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টেও রুপো জিতেছেন। দুই শীর্ষ নেতা তাঁদের এই দলগত সাফল্যকেও কুর্নিশ জানিয়েছেন।

এশিয়ান গেমসে রুপো জয়ী শুটার এলাভেনিলকে শুভেচ্ছা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর

ভারতের রাষ্ট্রপতি এক্স (X) হ্যান্ডেলে লিখেছেন, "২০২৬ এশিয়ান গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে রুপো জেতার জন্য এলাভেনিল ভালারিভানকে অনেক অভিনন্দন। তোমার এই অসাধারণ পারফরম্যান্স দেশের সম্মান বাড়িয়েছে। ভবিষ্যতের আরও বড় সাফল্যের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা জানাই।" এর আগে শুটিংয়ে রুপো জয়ী দলকেও অভিনন্দন জানান রাষ্ট্রপতি। অন্যদিকে, শুটারদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও। পিএমও (PMO) এক্স হ্যান্ডেলে লিখেছে, "ভারতীয় শুটাররা আমাদের বারবার গর্বিত করছে! এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার রাইফেল মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে রুপো জেতার জন্য এলাভেনিল ভালারিভানকে অভিনন্দন। আজ এটা তাঁর দ্বিতীয় পদক, যা এই জয়কে আরও স্পেশাল করে তুলেছে। আগামী দিনের জন্য তাঁকে অনেক শুভেচ্ছা: প্রধানমন্ত্রী।"

Asian Games 2026: এশিয়ান গেমসে গোলের বন্যা! উজবেকিস্তানকে ১৯-০ গোলে হারাল ভারতের মহিলা হকি দল

অন্য একটি পোস্টে পিএমও লিখেছে, "কঠোর পরিশ্রম আর টিমওয়ার্কের ফলেই এমন অসাধারণ রেজাল্ট আসে! ২০২৬ এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার রাইফেল মহিলাদের ইভেন্টে রুপো জেতার জন্য সোনম উত্তম মাসকার, এলাভেনিল ভালারিভান এবং বিদার্সা কে বিনোদকে নিয়ে আমরা গর্বিত। আগামী দিনে তাঁদের এই সাফল্য আরও অনেক অ্যাথলিটকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: ১৩-১ গোলে ভারতের পুরুষ হকি দলের জয়, তবু কোথায় খামতি দেখছেন কোচ ফুলটন?
Asian Games 2026: এশিয়ান গেমসে গোলের বন্যা! উজবেকিস্তানকে ১৯-০ গোলে হারাল ভারতের মহিলা হকি দল