
Leander Paes BJP: পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। তার মধ্যেই রাজনীতির কোর্টে বড়সড় চমক দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes BJP)। দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় দফতরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন তিনি। প্রসঙ্গত, এর আগে শহরের একটি পাঁচতারা হোটেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে দেখাও করেন তিনি। সেই অনুষ্ঠানে আবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও উপস্থিত ছিলেন (bjp west bengal)।
যদিও একটা সময়, লিয়েন্ডার পেজ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। তাই তাঁর এই দলবদল নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। গত ২০২১ সালে, গোয়ায় তিনি তৃণমূলে যোগ দেন। পড়ে অবশ্য দূরত্ব তৈরি হয়। আর এবার সোজা বিজেপি। কিন্তু ভোটের ঠিক আগে তাঁর এই সিদ্ধান্ত রাজ্যে বিজেপিকে বেশ খানিকটা অক্সিজেন জোগাবে বলেই মনে করা হচ্ছে।
দলের নির্বাচনী কৌশল ঠিক করতে নীতিন নবীন কলকাতাতে যান। তাঁর এই সফরের মাঝেই লিয়েন্ডার পেজের রাজনীতিতে প্রবেশ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে আসন্ন নির্বাচনে পেজ প্রার্থী হবেন কিনা, সেই বিষয়ে দল এখনও সরকারিভাবে কিছু জানা যায়নি।
বিজেপি ইতিমধ্যেই দুটি তালিকায় মোট ২৫৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রথম তালিকায় আছেন ১৪৪ জন এবং দ্বিতীয় তালিকায় রয়েছেন ১১১ জন। উল্লেখ্য, ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ভরত ছেত্রী কালিম্পং থেকে বিজেপির টিকিটে লড়ছেন। পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের বিধানসভা নির্বাচন দুটি দফায় আগামী ২৩ এবং ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৪ মে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।