Lionel Messi: আর্জেন্টিনার মহিলা সাংবাদিকের সঙ্গে বিশেষ সম্পর্ক! মেসিকে নিয়ে জল্পনা

Published : Jul 06, 2026, 02:32 AM IST
Lionel Messi

সংক্ষিপ্ত

Lionel Messi Controversy: আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি বরাবরই অত্যন্ত ভদ্র, শান্ত, পরিবারের প্রতি অনুগত ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি সাধারণত বিতর্কে জড়ান না। বিশেষ করে তাঁর বিরুদ্ধে কোনওরকম নারীঘটিত বিতর্কে জড়িয়ে পড়ার অভিযোগ নেই। কিন্তু এবার আর্জেন্টিনার এক মহিলা সাংবাদিকের সঙ্গে মেসির সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে।

DID YOU KNOW ?
গোল্ডেন বুটের লড়াই
৭ গোল করে চলতি বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে।

Lionel Messi-Sofi Martinez: আর্জেন্টিনার (Argentina) সাংবাদিক সোফি মার্টিনেজের সঙ্গে কি লিওনেল মেসির ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে? বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) চলাকালীন এ বিষয়ে জল্পনা তৈরি হয়েছে। কাবো ভার্দের (Cabo Verde) বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচের পর মিক্সড জোনে অন্য সাংবাদিকদের সঙ্গে সোফিও ছিলেন। সেখানেই তাঁর সঙ্গে মেসির দেখা হয়। সবার সামনেই তাঁকে আলিঙ্গন করেন মেসি। তিনি বলেন, 'আমি যদি তোমার দিকে তাকাই, তাহলে সবাই বলবে, কেন তোমার দিকে তাকালাম। আমি যদি তোমার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করি, তাহলে সবাই আমাকে বলবে, তুমি কেন ওর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবে।' কয়েক মাস আগে থাকতেই সোশ্যাল মিডিয়ায় মেসি ও সোফির সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এই সাংবাদিকের সঙ্গে প্রকাশ্যে স্বাভাবিকভাবে কথা বলে আর্জেন্টিনার অধিনায়ক বুঝিয়ে দিয়েছেন, তাঁদের মধ্যে পেশাদার সম্পর্কের বাইরে অন্য কোনও সম্পর্ক নেই। কিন্তু তাতেও গুঞ্জন থামছে না।

বিতর্ক থামানোর উদ্যোগ মেসির

সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে সোফির নাম জড়িয়ে যে ধরনের গুঞ্জন চলছে, সে বিষয়ে অবগত মেসি। এই কারণেই তিনি প্রকাশ্যে এই সাংবাদিকের সঙ্গে কথা বলে যাবতীয় জল্পনা-কল্পনা থামানোর চেষ্টা করলেন। এই সাংবাদিককে মিক্সড জোনে দেখেই সরাসরি তাঁর দিকে এগিয়ে যান আর্জেন্টিনার অধিনায়ক। তিনি মজার ছলে বলেন, সোশ্যাল মিডিয়ায় যে সব কথা রটে গিয়েছে, তাতে তিনি সোফির সঙ্গে কথা বললেন স্ত্রী আন্তোনেলা ঈর্ষাবোধ করবেন। তিনি ভাববেন, তাঁদের মধ্যে হয়তো সত্যিই আলাদা কোনও সম্পর্ক আছে। মেসির এই কথা শুনে সোফি বলেন, ‘তুমি যা বললে, তাতে আমি মুগ্ধ। তোমার এই কথার জন্য ধন্যবাদ জানাই।’ এরপর তাঁদের সম্পর্ক নিয়ে আর কোনও জল্পনা থাকার কথা নয়।

 

 

মাঠে ও মাঠের বাইরে খোশমেজাজে মেসি

চলতি বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার হয়ে সব ম্যাচেই গোল পেয়েছেন মেসি। তিনিই দলের হয়ে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। এই কারণে খুশি মনেই আছেন আর্জেন্টিনার অধিনায়ক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০
বিশ্বকাপ ফুটবলে এখনও পর্যন্ত ২০ গোল করেছেন মেসি।
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোল করেছেন। তাঁর মোট গোলের সংখ্যা ২০।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: লাল কার্ড দেখার পরের ম্যাচেই খেলবেন মার্কিন তারকা, ফিফার সিদ্ধান্তে বিতর্ক
Real Madrid: কাবো ভার্দে নয়, রাইট ব্যাকের অভাব পূরণে রিয়াল মাদ্রিদের ভরসা ডাচ তারকা