Real Madrid: কাবো ভার্দে নয়, রাইট ব্যাকের অভাব পূরণে রিয়াল মাদ্রিদের ভরসা ডাচ তারকা

Published : Jul 05, 2026, 10:47 PM ISTUpdated : Jul 05, 2026, 11:12 PM IST
Real Madrid Denzel Dumfries

সংক্ষিপ্ত

Real Madrid News: বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) মাঝেই ক্লাব ফুটবলের নতুন মরসুমের জন্য দল গুছিয়ে নিচ্ছে রিয়াল মাদ্রিদ। প্রথমে হোসে মরিনহোকে (Jose Mourinho) প্রধান কোচ হিসেবে ফেরানোর কথা ঘোষণা করা হয়। এবার দলের রাইট ব্যাক পজিশনের সমস্যা মেটানোর জন্য এক তারকা ফুটবলারকে সই করানোর কথা ঘোষণা করা হল।

DID YOU KNOW ?
কাবো ভার্দের চমক
এবারের বিশ্বকাপ ফুটবলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সারা বিশ্বকে চমকে দিয়েছে আফ্রিকার পশ্চিম উপকূলের ছোট্ট দেশ কাবো ভার্দে।

Real Madrid New Signing: রাইট ব্যাক পজিশনে রিয়াল মাদ্রিদ কাকে সই করাবে, সে বিষয়ে গত কয়েক সপ্তাহ ধরে যে জল্পনা চলছিল, তা এবার শেষ হল। নেদারল্যান্ডসের (Netherlands) জাতীয় দলের তারকা ডেনজেল ডামফ্রিসকে (Denzel Dumfries) দলে নেওয়ার কথা ঘোষণা করল রিয়াল মাদ্রিদ। ইতালির (Italy) বিখ্যাত ক্লাব ইন্টার মিলান (Inter Milan) থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ডামফ্রিস। বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) এই ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার স্পেনের (Spain) এই ক্লাবের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ডামফ্রিসের সঙ্গে চার বছরের চুক্তি করা হয়েছে। এই ডাচ ডিফেন্ডারকে দলে নেওয়ার জন্য ইন্টার মিলানকে ২০ মিলিয়ন ইউরো দেওয়ার কথাও জানিয়েছে রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদে জায়গা হল না কাবো ভার্দের তারকার

চলতি বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার (Argentina vs Cabo Verde) বিরুদ্ধে চমকপ্রদ গোল করা কাবো ভার্দের তারকা মিডফিল্ডার সিডনি লোপেজ কাবরাল (Sidny Lopez Cabral) জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হোসে মরিনহো (Jose Mourinho) তাঁকে বার্তা পাঠিয়ে উৎসাহিত করেছেন। এরপরেই জল্পনা শুরু হয়, ২৩ বছর বয়সি এই মিডফিল্ডারকে দলে নিতে পারে রিয়াল মাদ্রিদ। কাবরাল নিজেও ফের মরিনহোর কোচিংয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে দলে নেওয়ার ইঙ্গিত দেয়নি রিয়াল মাদ্রিদ। তবে এবারের বিশ্বকাপ ফুটবলে কাবো ভার্দে যে পারফরম্যান্স দেখিয়েছে, তাতে পশ্চিম আফ্রিকা উপকূলের এই ছোট্ট দেশের অনেক ফুটবলারই বিশ্ববিখ্যাত ক্লাবগুলিতে ডাক পেতে পারেন।

সাফল্যের পথে ফেরার লক্ষ্যে রিয়াল মাদ্রিদ

গত কয়েক মরসুম ধরে সেভাবে সাফল্য পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। লা লিগার (LaLiga) পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগেও (UEFA Champions League) সাফল্য আসছে না। এই কারণেই প্রধান কোচ হিসেবে মরিনহোকে ফেরানো হয়েছে। একইসঙ্গে শক্তিশালী দল গড়া হচ্ছে। ফের সাফল্য পাওয়াই রিয়াল মাদ্রিদের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৫
১৫ বার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের সফলতম দল রিয়াল মাদ্রিদ ১৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। তবে গত কয়েক বছরে সাফল্য আসেনি।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Cabo Verde: স্বাধীনতা দিবসে দেশে ফিরলেন কাবো ভার্দের ফুটবলাররা, বিমানবন্দরেই বীরের সংবর্ধনা
FIFA World Cup 2026: রাউন্ড অফ ১৬-এ কঠিন লড়াই, চোট নিয়ে চিন্তায় ব্রাজিল-ইংল্যান্ড