Lionel Messi: স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কিনছেন, ভবিষ্যতের জন্য বিনিয়োগ মেসির

Published : Sep 09, 2026, 08:01 PM IST
Lionel Messi

সংক্ষিপ্ত

Lionel Messi News: আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। তবে ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন এই কিংবদন্তি। এরই মধ্যে তিনি অবসর-পরবর্তী জীবনের কথা ভেবে ফুটবলে অর্থ বিনিয়োগ করছেন।

DID YOU KNOW ?
ভবিষ্যৎ পরিকল্পনা মেসির
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার পর এবার ক্লাব ফুটবল থেকেও সরে যাওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছেন লিওনেল মেসি।

Spanish Second-division Club Eldense: স্পেনে আরও এক ফুটবল ক্লাব কিনতে চলেছেন লিওনেল মেসি (Lionel Messi)। ইন্টার মায়ামির (Inter Miami) এই তারকা স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব এলদেন্সের অধিকাংশ শেয়ার নিজের হাতে নিতে চলেছেন। চুক্তির বিষয়ে প্রাথমিক বোঝাপড়া হয়েছে। চুক্তিটি সম্পন্ন হলে প্রথমবার স্পেনের কোনও পেশাদার ফুটবল ক্লাবের বেশিরভাগ শেয়ারের মালিক হবেন আর্জেন্টাইন (Argentine) কিংবদন্তি। তবে চুক্তিটি এখনও যথাযথ ঝাড়াই-বাছাই এবং স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের (CSD) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব হতে চলেছে এলদেন্স। এর আগে চলতি বছরের শুরুতে স্পেনের পঞ্চম ডিভিশনের ক্লাব করনেল কিনেছিলেন এই কিংবদন্তি। তবে করনেল এখনও পুরোপুরি পেশাদার দল নয়।

একাধিক ক্লাবের মালিক মেসি

মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন ক্লাবের মালিকানাতেও মেসির আগ্রহ ক্রমশঃ বাড়ছে। উরুগুয়ের (Uruguay) ক্লাব দেপোর্টিভো এলএসএম-এরও (Deportivo LSM) আংশিক মালিকানা মেসির। বার্সেলোনা (Barcelona FC) ও ইন্টার মায়ামিতে (Inter Miami) মেসির সতীর্থ লুই সুয়ারেজও (Luis Surez) এই ক্লাবের আংশিক মালিক।

এলদেন্সের হাল ফেরানোর লক্ষ্যে মেসি

১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেন্সে বর্তমানে মালিকানা রয়েছে কলম্বিয়ার বিনিয়োগকারী গোষ্ঠী গ্রুপো টিএইচ-এর হাতে। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও ফুটবলে বিনিয়োগ রয়েছে এই গোষ্ঠীর। স্পেনের শীর্ষ দুই বিভাগের বাইরে দীর্ঘ সময় কাটানো ক্লাবটি সাম্প্রতিক বছরগুলিতে বেশ অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এলদা শহরের ক্লাবটি চলতি গ্রীষ্মে সেগুন্দা ডিভিসিওনে ফিরেছে। এর আগে ২০২৩ সালে দ্বিতীয় বিভাগে উঠে এলেও দু'বছর পরই অবনমন ঘটে তাদের। এবারও নতুন মরসুমের শুরুটা ভালো হয়নি। লিগের প্রথম চার ম্যাচে একটিতেও জয় পায়নি এলদেন্স। হতাশাজনক এই শুরুর জেরে চলতি সপ্তাহের শুরুতেই কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করা হয়েছে। নতুন মালিকানা নিয়ে আলোচনা চলার মধ্যেই এখন নতুন কোচ খুঁজছে ক্লাবটি। এই মুহূর্তে এলদেন্স ও করনেলের মালিকানা একই ব্যক্তির হাতে থাকা নিয়ে বড় কোনও প্রতিযোগিতামূলক সমস্যা তৈরি হওয়ার কথা নয়। দুই ক্লাবের মধ্যে ব্যবধান তিন বিভাগের। তবে ভবিষ্যতে উভয় দলই যদি স্প্যানিশ ফুটবল কাঠামোয় দ্রুত ওপরে উঠে আসে, তখন পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন একই সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন দু'টি ক্লাবকে একই বিভাগে খেলার অনুমতি দেবে না বলে জল্পনা চলছে। ফলে করনেলকে ভবিষ্যতে আরও উপরে তোলার ক্ষেত্রে মেসির পরিকল্পনা বাস্তবায়নের পথে এলদেন্সের উন্নতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এলদেন্স বর্তমানে নিজেদের ঘরের ম্যাচ খেলে এলদা শহরের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে। ৫ হাজার ৭৭৬ দর্শক ধারণক্ষমতার এই তুলনামূলক ছোট মাঠটিও চুক্তি সম্পন্ন হলে ফুটবলের অন্যতম সেরা তারকা মেসির মালিকানা সাম্রাজ্যের অংশ হয়ে যাবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৮
২০২৮ সাল পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেন লিওনেল মেসি।
মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে ২০২৮ সাল পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেন লিওনেল মেসি।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Sheetal Devi Wins Gold দুটো হাতই নেই, পায়ের জোরে তীর ছুড়ে বিশ্ব তিরন্দাজি প্যারা সিরিজে সোনা শীতল দেবীর
Nagoya Floods: এশিয়ান গেমসের আগে জলের তলায় জাপানের নাগোয়া, নিরাপদে উদ্ধার ৪০০ অ্যাথলিট