Lionel Messi: ষষ্ঠ বিশ্বকাপ, ২০০-তম ম্যাচ, আলজেরিয়ার বিরুদ্ধে নতুন রেকর্ড মেসির

Published : Jun 17, 2026, 07:42 AM ISTUpdated : Jun 17, 2026, 07:53 AM IST
Lionel Messi

সংক্ষিপ্ত

Lionel Messi Record: এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে আর্জেন্টিনা (Argentina vs Algeria)। প্রথমার্ধেই গোল করলেন গতবারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক লিওনেল মেসি। এই কিংবদন্তি এবার ষষ্ঠ বিশ্বকাপে খেলছেন। জাতীয় দলের হয়ে ২০০-তম ম্যাচে গোল করলেন মেসি।

DID YOU KNOW ?
৫টি আলাদা বিশ্বকাপে গোল
৫টি আলাদা বিশ্বকাপে গোল করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

Argentina vs Algeria: ২০০৫ সালে সিনিয়র জাতীয় দলের হয়ে অভিষেকের সময় ঠিক যেমন ছিলেন, ২১ বছর পরেও একইরকম দক্ষতা, গোলের খিদে দেখা যাচ্ছে লিওনেল মেসির (Lionel Messi) মধ্যে। চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে প্রথমার্ধেই গোল করে ফেললেন লিও। কানসাস সিটিতে (Kansas City) গ্রুপ জে-র ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি পুরুষদের বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠবার খেলছেন। আলজেরিয়ার বিরুদ্ধে এই ম্যাচ তাঁর জাতীয় দলের হয়ে ২০০-তম ম্যাচ। এই ম্যাচে গোল করে নতুন নজির গড়লেন মেসি। তিনি বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়সে গোল করেছিলেন, আবার সবচেয়ে বেশি বয়সেও গোল করলেন। দুই দশকেরও বেশি সময় ধরে ফিটনেস ও দক্ষতার শীর্ষে থাকা একেবারেই সহজ নয়। কিন্তু সেটাই করে চলেছেন মেসি।

বিশ্বকাপে ১৪-তম গোল মেসির

আলজেরিয়ার বিরুদ্ধে এই গোল বিশ্বকাপ ফুটবলে মেসির ১৪-তম গোল। জার্মানির (Germany) মিরোস্লাভ ক্লোজা (Miroslav Klose) ১৬ গোল করে বিশ্বকাপের ইতিহাসে সবার আগে। এবারের বিশ্বকাপে আর তিন গোল করলেই ক্লোজাকে টপকে শীর্ষে পৌঁছে যাবেন আর্জেন্টিনার অধিনায়ক। আপাতত তিনি ফ্রান্সের (France) তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) সঙ্গে যুগ্মভাবে বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সর্বাধিক গোলদাতা। বিশ্বকাপে পঞ্চমবার পেনাল্টি বক্সের বাইরে থেকে গোল করলেন মেসি। ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনোও (Rivelino) বিশ্বকাপে পাঁচবার পেনাল্টি বক্সের বাইরে থেকে গোল করেন। ১৯৬৬ সালের পর থেকে এখনও মেসি ছাড়া অন্য কোনও ফুটবলার এই কৃতিত্ব অর্জন করতে পারেননি।

৫টি আলাদা বিশ্বকাপে গোল মেসির

২০০৬ সালের বিশ্বকাপে ১৯ বছর বয়সি মেসি সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রোর (Serbia and Montenegro) বিরুদ্ধে প্রথম গোল করেন। ২০১০ সালের বিশ্বকাপে গোল না পেলেও, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করার পর এবার প্রথম ম্যাচেই গোল করলেন এই কিংবদন্তি। এবারও দলকে চ্যাম্পিয়ন করাই তাঁর লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০০৬
২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপে খেলেন লিওনেল মেসি।
২০০৬ সালের বিশ্বকাপ ফুটবলে ১৯ বছর বয়সে আর্জেন্টিনার হয়ে প্রথমবার খেলার সুযোগ পান লিওনেল মেসি।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Vozinha Cape Verde Goalkeeper: বাস চালক-ইলেকট্রিশিয়ান! দাদু-ঠাকুমার কাছে মানুষ, সেই লড়াকু ভোজিনহাই দু-হাত দিয়ে আগলালেন দেশকে
France vs Senegal: শেষ মুহূর্তে চূড়ান্ত নাটকীয়তা! বিশ্বমানের গোল এমবাপের, সেনেগালের বিরুদ্ধে ৩-১ গোলে জয় ফ্রান্সের