FIFA World Cup 2026: বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এবারের বিশ্বকাপে খেলতে নামছে আর্জেন্টিনা (Argentina)। লিওনেল মেসিদের (Lionel Messi) বিশ্বকাপের প্রস্তুতি ভালোভাবে চলছে। তবে বিশ্বকাপ শুরু হওয়ার আগে আর্জেন্টিনা দলের সদস্যদের অত্যন্ত ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে। এই ঘটনায় বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
১৭ জুন অভিযান শুরু
১৭ জুন আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে চলতি বিশ্বকাপ অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Argentina National Football Team: বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হওয়ার ঠিক আগে সমস্যায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল। অধিনায়ক লিওনেল মেসি-সহ (Lionel Messi) দলের সবার পাসপোর্টের তথ্য ফাঁস হয়ে গিয়েছে। এই তথ্য অত্যন্ত গোপনীয় ও একান্ত ব্যক্তিগত। আইসল্যান্ডের (Iceland) বিরুদ্ধে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের আগে এই খবর জানা গিয়েছে। এই ম্যাচে দুই দলের খেলোয়াড়দের যে তালিকা দেওয়া হয়, সেখানে আর্জেন্টিনার ফুটবলারদের নাম ও জার্সি নম্বরের পাশাপাশি পাসপোর্টের তথ্যও ছিল। এই তথ্য আড়াল করা হয়নি। এই ঘটনায় খেলোয়াড়দের ব্যক্তিগত গোপনীয়তা এবং তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আর্জেন্টিনা দলের সব সদস্যের পাসপোর্ট নাম্বার টিম লিস্টে ছিল। সাংবাদিক ও সাধারণ মানুষকে এই তথ্য দেওয়ার আগে ম্যাচের আয়োজকদের সতর্ক থাকা উচিত ছিল। কিন্তু তাঁরা সেই সতর্কতা অবলম্বন করেননি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শুধু আর্জেন্টিনার ফুটবলারদেরই তথ্য ফাঁস

আইসল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে আর্জেন্টিনার প্রথম একাদশ এবং অতিরিক্ত তালিকায় থাকা ফুটবলারদের পাসপোর্ট নাম্বার ফাঁস হয়ে গিয়েছে। কিন্তু টিম লিস্টে আইসল্যান্ডের কোনও ফুটবলারেরই পাসপোর্ট নাম্বার ছিল না। শুধু আর্জেন্টিনার ফুটবলারদেরই পাসপোর্ট নাম্বার কেন ফাঁস করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কোনও ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই কাণ্ড ঘটিয়েছেন কি না, সেই প্রশ্নও উঠেছে। আলাবামায় (Alabama) এই ম্যাচ দেখতে হাজির হন ৮৮,০০০-এরও বেশি দর্শক। তাঁদের অনেকের কাছেই মেসিদের পাসপোর্টের তথ্য পৌঁছে গিয়েছে। এতে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়েছে এবং নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

দায় এড়াচ্ছেন আয়োজকরা

আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচের আয়োজকরা মেসিদের পাসপোর্টের তথ্য ফাঁস নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি। তাঁরা এই ঘটনার দায়স্বীকার করেননি। ফিফা ও আর্জেন্টিনা ফুটবল সংস্থার (Argentine Football Association) পক্ষ থেকেও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। এই ঘটনার জেরে মেসিদের নিরাপত্তা নিয়ে সত্যিই কোনও আশঙ্কা আছে কি না, তা এখনই বলা যাচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।