Lionel Messi World Cup 2026: সর্বাধিক এবং সর্বোচ্চ শিখরে তিনিই! বিশ্বকাপ ফুটবলের মঞ্চে ম্যাজিশিয়ানই শ্রেষ্ঠ, রেকর্ডের বন্যা

Published : Jul 09, 2026, 04:30 PM IST
 Lionel Messi World Cup 2026

সংক্ষিপ্ত

Lionel Messi World Cup 2026: তিনি দেশকে সব ট্রফি এনে দিয়েছেন। একজন সফল ফুটবলার, অন্য অনেকের মতো ব্যর্থ নন! টিমগেম কাকে বলে? প্রমাণ করে আর্জেন্টিনা। সেটাও ওপেন ফুটবল খেলে, শুধুমাত্র পেনাল্টি মেরে নয়! মাপা ক্রস, ঠিকানা লেখা পাস, দুরন্ত হেডার এবং অসাধারণ বিশ্বমানের গোল, সবকিছুই যেন আর্জেন্টিনার কাছে মজুত রয়েছে। 

Lionel Messi World Cup 2026: তিনি শান্ত। আবার তিনিই হয়ে ওঠেন চূড়ান্ত জেদি। কঠিন হিমশীতল মানসিকতা, গোল করার প্রচণ্ড ইচ্ছে এবং রাজার মতো ফিরে আসেন। তিনি হাসিমুখে নিন্দুকদের জবাব দেন (Lionel Messi World Cup 2026)। লিওনেল মেসি, দ্য ম্যাজিশিয়ান। তিনিই শাসন করেন বিশ্ব ফুটবলকে। দল পিছিয়ে পড়লে তিনি বাকিদের মতো হাল ছেড়ে দেন না, কান্নাকাটি করেন না। বরং, লড়ে যান শেষ মিনিট অবধি এবং গোল করে ও গোল করিয়ে ফিরে আসেন বিশ্ব চ্যাম্পিয়নদের মতো। আর জয়ের পর তাঁর চোখে দেখা যায় আনন্দাশ্রু। তিনি জিতেছেন এবং জিতে চলেছেন। হেরে যাননি (Lionel Messi latest news)। নির্লিপ্ত ভঙ্গিতেই এমন জবাব দেন, যেন সমালোচকদের সজোরে বিদ্ধ করলেন।  

সর্বাধিক এবং সর্বোচ্চ শিখরে তিনিই

কারণ, তিনি দেশকে সব ট্রফি এনে দিয়েছেন। একজন সফল ফুটবলার, অন্য অনেকের মতো ব্যর্থ নন! টিমগেম কাকে বলে? প্রমাণ করে আর্জেন্টিনা। সেটাও ওপেন ফুটবল খেলে, শুধুমাত্র পেনাল্টি মেরে নয়! মাপা ক্রস, ঠিকানা লেখা পাস, দুরন্ত হেডার এবং অসাধারণ বিশ্বমানের গোল, সবকিছুই যেন আর্জেন্টিনার কাছে মজুত রয়েছে। সতীর্থদের অসাধারণ পারফরম্যান্স দেখে তৃপ্ত এক সম্রাট। তিনি ‘এল এম ১০'। অনবদ্য রিসভ করছেন, কখনও থ্রু বল বাড়িয়ে দিচ্ছেন সতীর্থদের দিকে, কখনও দ্রুত আক্রমণ তৈরি করে দূরপাল্লার শটে গোল করে যাচ্ছেন। 

চলতি বিশ্বকাপে তাঁর সেই বিধ্বংসী ফর্ম এবং হাসি। সব ম্যাচেই দাপুটে পারফরম্যান্স দেখিয়ে নিজেকে প্রমাণ করে চলেছেন মেসি। প্রত্যেকটি ম্যাচে গোল করছেন। বয়স শুধুই একটা সংখ্যা মাত্র। বিপক্ষ ডিফেন্সকে একেবারে নাস্তানুবাদ করে ছাড়ছেন। দুরন্ত গতির মুভ, কাট করে ভিতরে ঢুকেই আক্রমণ। লিওনেল মেসি আসলেই ম্যাজিশিয়ান। তিনি কাউকে পরোয়া করেন না। আক্ষরিক অর্থেই বিশ্ব চ্যাম্পিয়ন দলের এক তৃপ্ত অধিনায়ক। বিশ্ব ফুটবলের অন্যতম তারকা, যার ধারেকাছে কেউ নেই। যিনি নিজের রেকর্ড নিজেই ভাঙেন। সেই লিওনেল মেসি।আকর্ষণীয় স্কিল, অসাধারণ দক্ষতা, অনবদ্য ফুটবল এবং দুরন্ত পারফরম্যান্স। টিমগেমে বাজিমাৎ।

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে ম্যাজিশিয়ানই শ্রেষ্ঠ

চলতি বিশ্বকাপে চারটি ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত, আর্জেন্টিনা মোট ১৪টি গোল করেছে বিপক্ষ দলগুলির বিরুদ্ধে। তার মধ্যে একটি বিপক্ষ দলের আত্মঘাতী গোলও আছে। সবমিলিয়ে, ১৪টি গোল। তার মধ্যে ৮টি এসেছে মেসির তরফ থেকে। এছাড়াও বেশ কয়েকটি গোলের ক্ষেত্রে তাঁর সরাসরি অ্যাসিস্ট রয়েছে। অর্থাৎ, তিনিই গোল্ডেন বুটের অন্যতম দাবিদার। পাশাপাশি বিশ্বের অন্যতম মেগা স্পোর্টিং ইভেন্ট ফুটবল বিশ্বকাপের মঞ্চে সবথেকে বেশি গোল করার রেকর্ডও লিওনেল মেসির দখলে। সর্বাধিক ২১টি গোল করে নয়া এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। 

শুধু তাই নয়, টানা পাঁচটি ফিফা বিশ্বকাপের নক-আউট ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন মেসি। সর্বাধিক, সর্বোচ্চ এবং সর্বকালীন মেগা রেকর্ড। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের নক-আউট পর্যায়ে ৭টি গোল এবং ৮টি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে। মোট ১৫টি গোলের ক্ষেত্রে সরাসরি কন্ট্রিবিউশন রয়েছে লিওনেল মেসির। যা গত ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। এছাড়াও ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ৯টি ম্যাচে গোল করলেন তিনি। এই নজির আর কোনও ফুটবলারের নেই। অন্যদিকে, বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলার একক রেকর্ডও এখন মেসির ঝুলিতে।

বইছে রেকর্ডের বন্যা

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দুটি আলাদা আলাদা বিশ্বকাপে ৭টি করে গোল রয়েছে মেসির দখলে। ২০২২ সালের বিশ্বকাপেও ৭টির বেশি গোল করেছিলেন এবারও ইতিমধ্যেই ৮টি গোল করে ফেলেছেন। এখনও আরও খেলা বাকি আছে। আক্ষরিক অর্থেই বিশ্ব চ্যাম্পিয়ন দলের এক তৃপ্ত অধিনায়ক। বিশ্ব ফুটবলের শাসক।

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Super League: নয়া রূপে আয়োজিত হবে আইএসএল, ক্লাবগুলির সঙ্গে নতুন চুক্তি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের
Sourav Ganguly Biopic: জন্মদিনে সেরা উপহার! সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে রাজকুমার রাওকে দেখে কী বললেন দাদা?